সাতক্ষীরা প্রতিনিধি।।
জেলায় প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন মাদ্রাসা মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন।








































