অনলাইন ডেস্ক।।
নেপাল ও চীন সীমান্তে হিমবাহ ধ্বসের ফলে সৃষ্ট বিপর্যয়কর আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, বন্যাদুর্গত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।
গত বুধবার হিমবাহ ধ্বসের পর কাদাপানি ও পাহাড়ি ঢলের তোড়ে নেপাল এবং চীন (তিব্বত) সীমান্ত অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ ঘটনায় এখনো প্রায় ১,৪০০ জন মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো জিরো পয়েন্টসহ দুর্গম এলাকাগুলোতে ব্যাপক অভিযান পরিচালনা করছে।
.
…..
নেপাল পর্যটন বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, বন্যা কবলিত অঞ্চলগুলোতে অন্তত ৬৪৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক এবং ১২৭ জন স্থানীয় নেপালি পর্যটক।
বন্যার পর পাহাড়ি নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করে বহু ঘরবাড়ি, সড়ক ও সেতু ধ্বংস হয়ে গেছে। ফলে উদ্ধারকাজ পরিচালনা করতে মারাত্মক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, কাদামাটি ও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।









































