Home আঞ্চলিক করোনা আতঙ্কঃ বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা আতঙ্কঃ বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

16


মাসুম হাওলাদার, বাগেরহাট :>


করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশ্বঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও আশপাশের সকল পর্যটন এলাকায় দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উর্দ্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে বাগেরহাট বাগেরহাট প্রত্মতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস এ নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি বাস্তবায়ন করতে ষাটগম্বুজে কমর্রত সকল কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।


বাগেরহাট প্রত্মতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বলেন, উর্দ্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে ষাটগম্বুজসহ আশপাশের পর্যটন এলাকায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে জানান তিনি।