Home বিনোদন লন্ডনে একসঙ্গে অনন্যা ও অক্ষয়পুত্র, উসকে উঠল প্রেমের গুঞ্জন

লন্ডনে একসঙ্গে অনন্যা ও অক্ষয়পুত্র, উসকে উঠল প্রেমের গুঞ্জন

0


বিনোদন ডেস্ক।।

লন্ডনে ছুটি কাটানোর কিছু মুহূর্ত প্রকাশ করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার বড় ছেলে আরভ ভাটিয়াকে। হাতে মাফিন নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারা। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে।

অনন্যার বন্ধু তাহিরা চাওলার শেয়ার করা একটি ছবি নিজের সামাজিক মাধ্যমে পুনরায় পোস্ট করেন অনন্যা। লন্ডনে আনন্দঘন সময় কাটাচ্ছেন তারা। এর আগে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন উঠলেও তা বরাবরই উড়িয়ে দিয়েছিলেন অনন্যা ও আরভ। তবে বাস্তব জীবনে তাদের একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা।

অভিনয়জীবনের দিক থেকে অনন্যা কাজ করেছেন ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার ২’, ‘পতি পত্নি অওর ওহ’ ও ‘ড্রিম গার্ল ২’ এর মতো একাধিক চলচ্চিত্রে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে ‘কল মি বে’ সিরিজের মাধ্যমেও পরিচিতি পেয়েছেন তিনি। অন্যদিকে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন আরভ। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থাকতে ভালোবাসেন তিনি।


সন্তানদের ওপর নিজের পেশাগত পছন্দ চাপিয়ে দিতে নারাজ অক্ষয় কুমার। ছেলেমেয়েরা ভবিষ্যতে কী করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা তাদের ওপরই ছেড়ে দিয়েছেন এই অভিনেতা। তবে তারকা সন্তানদের এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।