ক্রীড়া ডেস্ক।।
তোপের মুখে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন সদস্য। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে তারা গিয়েছিলেন আরব আমিরাত। দুটি ম্যাচ হেরে গতকাল দেশেও ফিরে এসেছে তারা। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হার তাদের। ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। হারলে বিদায় নিতে হবে। আর এমন ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন সদস্য নাকি দুবাইয়ে শপিং করতে গেছে বলে রিপোর্ট করেছে ডেইলি ক্রিকেট। বিসিবির এক ডিরেক্টর এমনটি ডেইলি ক্রিকেটকে জানিয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের রাতে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার দুবাই মলে শপিং করতে যান। জানা যায়, ক্রিকেটারদের একটি দল বিখ্যাত দুবাই মলে কেনাকাটা করছিলেন, আরেকটি দল স্বর্ণের দোকানে গিয়েছিলেন এবং অন্য কয়েকজন টিম হোটেল থেকে অনেক দূরে খাবার আনতে গিয়েছিলেন।
জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ক্রিকেটারদের সঙ্গে আড়াই ঘণ্টার একটি বৈঠক করেছিলেন। এরপরও দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের প্রস্তুতি ও মনোযোগের অভাব দেখে বিসিবি কর্মকর্তারা তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। যদিও স্বপ্নটা আগেই শেষ হয়ে গিয়েছিল। পরশু ১৬০ রানে অল আউট হওয়ার পর আফগানিস্তানকে ১১৯ রানে গুটিয়ে দিতে পারলে ফাইনাল খেলা নিশ্চিত হতো। কিন্তু শেষ পর্যন্ত সেটা তো হয়নি, প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজয়ের পর আজ আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় পরাজয়ে ফাইনাল থেকে ছিটকে গেছে তাওহিদ হৃদয়ের দল।
শারজাহতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু আরও একবার ব্যাটারদের ব্যর্থতায় টাইগারদের ইনিংস ৪১.২ ওভারে ১৬০ রানে গুটিয়ে যায়। আফগান স্পিনার রশীদ খান ৮.২ ওভারে ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া দুই পেসার আজমাতুল্লাহ ওমরজাই ও ইয়ামিস আহমেদজাই ২টি করে উইকেট দখল করেছেন।
বাংলাদেশের হয়ে পারভেজ হোসেন ইমন সর্বোচ্চ ৭০ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২ট ওভার বাউন্ডারি। ২৮ রানে ৪ উইকেট পতনের পর বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ইমন ও ওপেনিং ব্যাটার সাইফ হাসান। এই জুটি পঞ্চম উইকেটে ৯৩ রানের লড়াকু পার্টনারশিপ গড়ে তোলে। সাইফের ব্যাট থেকে এসেছে ৪১ রান।
ছোট টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তান সহজেই ৩ উইকেটের বিনিময়ে ৮৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলীয় ৩৯ রানে রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আটালকে বোল্ড করে তাসকিন আহমেদ ম্যাচ কিছুটা জমিয়ে তুলেছিলেন। কিন্তু অধিনায়ক রহমত শাহ (৬৭) ও হাসমাতুল্লাহ শাহিদী (৩৬) অপরাজিত থেকে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন। এ নিয়ে টানা পাঁচ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ।










































