রূপসা প্রতিনিধি।।
র্যাব-৬, (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিআর-৮৭/১৮ (রুপসা), এবং জিআর-১৪৯/১৮ (রুপসা), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের এর ওয়ারেন্টভূক্ত কেএমপি খুলনার লবনচরা থানাধীন খানজাহান আলী সেতু এলাকায় অবস্থান করছে। এরুপ সংবাদ প্রাপ্ত হয়ে গত ২০ অক্টোবর রাত সাড়ে এগারোটায় সময়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ কালাম(৩৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং- কুমারখালী, থানা- বেতাগী, জেলা- বরগুনা, এ/পি-মিল্কিদেয়াড়া বেঙ্গলঘাট, থানা- রুপসা, জেলা- খুলনা কে ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ড ও ০১টি মেমোরি কার্ডসহ আটক করে। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।











































