বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।।
বটিয়াঘাটার বাঁশবাড়িয়া এলাকার চাঞ্চল্যকর গোলাম রসুল(২০) হত্যার এজাহার ভুক্ত ২ নং আসামি মোঃ সাকিল শেখ(২২) আটক করেছে পুলিশ। ধৃত আসামি সাকিল হরিনটানা থানার বাঁশবাড়িয়া এলাকার মোঃ জলিল শেখের পুত্র। থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানা পুলিশের এসআই মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশের সহযোগিতায় উক্ত থানা এলাকায় অভিযান চালিয়ে সাকিল শেখকে আটক করে বটিয়াঘাটা থানায় নিয়ে আসে। গত ২৫ আগস্ট সাকিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিরা পরস্পরে যোগসাজশে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করে লাশ বস্তাবন্দি করে লক্ষীমাতা মন্দিরের ল্যাট্রিনের সেফটি ট্যাংকের ভিতর রেখে দেয়। এক সপ্তাহ পরে গত ১ সেপ্টেম্বর পুলিশ গোলাম রসুলের ক্ষতবিক্ষত বস্তাবন্দি লাশ উদ্ধার করে। ওই দিন নিহতের মা বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ০২ তাং ১/৯/২০২১ ইং। এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকা-ের আসামি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী











































