Home আঞ্চলিক যারা নবীর আদর্শ পালন করে তারা সাম্প্রদায়িক সংঘাতে লিপ্ত হয় না: সিটি...

যারা নবীর আদর্শ পালন করে তারা সাম্প্রদায়িক সংঘাতে লিপ্ত হয় না: সিটি মেয়র

14




খবর বিজ্ঞপ্তি।।


খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) ছিলেন মানবতার মূর্ত প্রতিক অন্ধকারে আলোর বর্তিকা। তিনি যেমন ছিলেন মহানুভব, তেমনি মানবদরদী। বিশ্ব জাহানের শান্তি প্রতিষ্ঠায় তিনি মহান আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। তাঁর সুমহান আদর্শ সমস্ত পৃথিবীর মানবজাতির মধ্যে ছড়িয়ে দিয়েছেন। বিশ্ব শান্তির ধর্ম ইসলাম তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনি বিশ্বের সমস্ত ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, তাঁর সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না। তিনি পৃথিবীতে আসার পরে বিশ্ববাসি আলোকিত ও সম্মানিত হয়েছে। আজ সারা বিশ্বে ইসলাম শান্তির এবং বিজ্ঞান ভিত্তিক ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজ সারা বিশ্বের বিখ্যাত বৈজ্ঞানিকরা পবিত্র কোরআনকে গবেষণা করে নতুন নতুন তথ্য উপাত্ত তৈরী করছে। যা আজ মানবকল্যাণে ব্যবহৃত হচ্ছে। ইসলামেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এই জীবন ব্যবস্থাকে সুন্দরভাবে ব্যবহারের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, ইসলামে কখনও অন্য ধর্মের প্রতি বিরুপ প্রতিক্রিয়া ও হামলার সমর্থন করেনা। ইসলাম জাতিতে জাতিতে সংঘাত এবং সহিংসতা ও জঙ্গীবাদের নিন্দা করে। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) সেই শিক্ষাই আমাদের দিয়েছেন। যারা আমাদের প্রিয় নবীর এই আদর্শকে উপেক্ষা করে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে তাদেরকে দলমত নির্বিশেষে প্রতিহত করে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে আমাদের প্রিয় নবীর রেখে যাওয়া আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। যারা নবীর আদর্শ পালন করে তারা কখনও সাম্প্রদায়িক সংঘাত ও জঙ্গীবাদে লিপ্ত হতে পারে না।

গতকাল বুধবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীরমুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুরমোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, এ্যাড. মো. সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, শেখ পীর আলী, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. তারিক মাহমুদ তারা, কাউন্সিলর সাহিদা বেগম, আব্দুল হাই পলাশ, চ. ম. মুজিবর রহমান, বাদল সরদার বাবুল, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, আতাউর রহমান রাজু, হাসান ইফতেখার চালু, এ্যাড. শামীম মোশাররফ, ওয়াহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, আইরিন চৌধুরী, নাসরিন আক্তার, গোলাম হায়দার বুলবুল, মো. আব্দুল কাদের, আলমগীর মল্লিক, জিলহজ্জ হাওলাদার, মো. শহীদুল হাসান, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে নবী করিম (স:) এর জীবনীর উপর ব্যাপক আলোচনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ. খ. ম. জাকারিয়া। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহিম।


ওয়াসার সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের সুস্থতা কামনায় আ‘লীগের বিবৃতি



ওয়াসার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বাচ্চু গুরুতর অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা তাকে হাসপাতালে দেখতে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টুসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে ওয়াসার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বাচ্চুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার আধিকারী।



মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ



সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, নির্বাচিত দলীয় কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক ও খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। উল্লেখ্য, নেতৃবৃন্দ সদর ও সোনাডাঙ্গা থানার ১৬ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদককে এ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।