বিশেষ প্রতিনিধি ॥
নিখোঁজের ৭ দিন পরে ইকরামুল (২৫) নামের এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে ঝিনাইদহ কালীগঞ্জের থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহের আড়পাড়া -কালীগঞ্জ ভায়া গাজিরবাজার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইমামুল ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্যার ছেলে। মঙ্গলবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। ইকরামুল গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলো। লাশ দেখে পরিবারের লোকজন শনাক্ত করে। নিখোঁজের ৭ দিনে তার মোবাইলসেটটিও বন্ধ ছিলো। এরপর গতকাল নিঁেখাজের মঙ্গলবার সকালে জেলার কালীগঞ্জ উপজেলার রাকড়া মাঠের মধ্য থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
ইকরামুলের বড় ভাই রবিউল ইসলাম জানান, আজ থেকে ৭ দিন আগে ইকরামুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত ৮টার দিকে তার সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে ইকরামুল জানায় যাত্রী নামিয়ে বাড়ি ফিরছি। কিন্ত ফেরেনি সে। তার মোবাইল সেটটিও পরে বন্ধ ছিল। বাধ্যহয়ে পরের দিন ঝিনাইদহ সদর থানায় সাধারন ডাইরী করা হয়। এর ৭ দিন পরে ইজিবাইকবিহীন ইকরামুলের গলিত লাশ উদ্ধার হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান, নিখোঁজ ইকরামুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করতে পারে দূর্বৃত্তরা। তারা তাকে হত্যা করে রাস্তার পাশের জঙ্গলের নিকটবর্তী ধানক্ষেতে ফেলে রেখে গেছে। যা এতোদিন কোন মানুষের দৃষ্টিগোছর হয়নি। তবে গত রাতের বৃষ্টি ও বাতাসে ধানগাছ মাটিতে পড়ে গেলে সকালে তা মানুষের চোখে পড়েছে। তবে- পরে তদন্ত শেষে সঠিক তথ্য বেড়িয়ে আসবে।











































