মোঃ আবু তাহের, নড়াইল ।।
আসন্ন তৃতীয়-ধাপে ইউপি নির্বাচনে কালিয়া উপজেলার ৪ নং মাউলী ইউনিয়নে মোঃ ইমরুল খানকে নৌকার মাঝি হিসাবে দেখতে চান ইউনিয়নবাসি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে কালিয়া উপজেলার ১২ টি ইউনিয়ন, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় ৪ নং মাউলী ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থী হিসাবে প্রচার-প্রচারণা, গনসংযোগ মতবিনিময় সভা, উঠান বৈঠক সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন মাউলী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পদক, কাঠাদুরা দারুল জান্নাত মাদ্রাসার সাধারন সম্পদক, কাঠাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, মহাজন বাজার পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, তরুন সমাজ সেবক সাধারণ জনতার সুখ-দুঃখের সারথি মোঃ ইমরুল খান। মোঃ ইমরুল খান ইউনিয়নবাসির উদ্দেশ্য বলেন, আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক দেন, আমি মাউলী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, দূর্নিতীমুক্ত এবং আধুনিক ইউনিয়ন গড়ে তোলার জন্য দিন-রাত কাজ করে যাব ইনশাআল্লাহ।
এদিকে হাটে-বাজারে পাড়া-মহল্লায় চায়ের দোকানে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিভিন্ন বয়সি ভোটারদের। যোগ্য প্রার্থীদের পাশে চান সাধারণ ভোটাররা। এদিকে মাউলী ইউনিয়নের বেশিরভাগ মানুষের প্রিয় ও পরিচিত মুখ তরুন সমাজ সেবক মোঃ ইমরুল খান। অনেকেই মনে করেন ইমরুল খান চেয়ারম্যান হলে ইউনিয়নের অনেক উন্নয়ন হবে, কারন তিনি চেয়ারম্যান না-হয়েও সবসময় সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাড়ান। অসহায় অবহেলিত মানুষদের সাধ্যমত সাহায্য ও সহযোগিতা করেন। মহামারী করোনার শুরু থেকেই ইউনিয়নের কর্মহীন মানুষদের মাঝে মাঝেই খাদ্য ও নগদ অর্থ দিয়ে পাশে দাড়িয়েছেন।
এমন মানুষ চেয়ারম্যান হলে অবশ্যই ইউনিয়নের উন্নয়ন হবে এতে কনো সন্দেহ নেই। জননেত্রী শেখ হাসিনার কাছে ৪নং মাউলী ইউনিয়নবাসি জোর দাবি জানান, মোঃ ইমরুল খানকে নৌকা প্রতিক দেওয়া হোক।











































