>>বড় অসহায় কালীগঞ্জের রেজাউল-শুকুরণ দম্পতি
সাবজাল হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥
মানষিক প্রতিবন্ধি হাসান যা বলে,তা কিছুই বোঝা যায় না। তবুও সারাক্ষন মুখে বিড়বিড় শব্দে কি যেন বলতে থাকে। ক্ষুধা থাক আর না থাক- খেতে দিলেই খায়। আর না দিলে নিজের ক্ষুধার কথা ক্উাকে বলতে পারেনা। দেখতে শান্ত প্রকৃতির। তবে তার সামনে কেউ চোখ রাঙালে খবর আছে। তার ওপর নিমিষেই বিষমভাবে চটে যাবে। এমনকি সে নাগালে পেলে হাতে যা থাকে তাই দিয়ে মারধরও শুরু করে। তার নিয়ে পরিবারের সবচেয়ে বড় সমস্যা হলো সুযোগ পেলেই রাস্তা বেয়ে চলে যায় যেদিকে মন চায়। তখন আর পরিবারের সদস্যদের ভোগান্তির শেষ থাকে না। কয়েকদফা কিছুদিনের জন্য হারিয়েও গেছে। এমন হলে সংসারের কাজ ফেলে কেইবা দিনরাত নজরদারিতে রাখবেন। তাই তার পায়ে শিকল বেধে রেখেছেন। এভাবে চলছে প্রায় ১৯ বছর। শিশুকালের ভুল চিকিৎসায় আর ভালো হয়নি হাসান।
সরেজমিনে হাসানের বাড়িতে গেলে দেখা যায়, একটি ঘরের বারান্দায় ঘরের পিলারের সাথে শিকলে বাধা রয়েছে। ভালোমন্দ জ্ঞান নেই তার। তাই সারা শরীরে ধুলা, বালি মাখা। এ মানষিক প্রতিবন্ধি হাসান ঝিনাইদহ কালীগঞ্জের নাকোবাড়িয়া গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে।
অসহায় হাসানের বাবা রেজাউল ইসলাম জানান, তিনি একজন হতদরিদ্র কৃষক পরিবারের মানুষ। অনেক আদরের বড় সন্তান হাসানের বয়স যখন মাত্র ২ থেকে আড়াই বছর তখন শিশু হাসানের ঠান্ডাজনিত পরিহাসে আজ সে মানষিক প্রতিবন্ধি। অথচ সে সময়ে চিকিৎসকের কাছে নিয়েও গিয়েছিলেন। ওই থেকে শুরু। ভাগ্যের নির্মম পরিহাসে ভালো হয়নি হাসান। এখন হাসান ২৫ বছরের সুঠমদেহের শক্তিধর যুবক। কিন্ত সামর্থ না থাকায় সে আর মনে হয় ভালো হবেনা । তিনি বলেন, ২ ছেলে ১ মেয়ে তার। হাসান সবার বড়। ছোট ছেলে তরিকুল ইসলাম মালেয়েশিয়া প্রবাসী। আর মেয়ে তানজিলা মাদ্রাসার শিক্ষার্থী। হাসানের চিকিৎসায় সংসারের সবকিছু শেষ করেছেন। এখন অনাহারে অর্ধাহারে দিন কাটে তাদের। শৈশব থেকে এ এলাকার অনেক ডাক্তারকে হাসানকে দেখিয়েছেন। কিন্ত ভালো হয়নি হাসান। অনেক চিকিৎসক বলেছেন উন্নত চিকিৎসা করাতে পারলে হয়তো হাসানের অবস্থার উন্নতি হতে পারে। কিন্ত কোথায় পাবো টাকা। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন,কাজ না করলে পেট চলেনা। আবার হাসানকে ছেড়ে দিলে হারিয়ে যাওয়ার ভয়ে তাকে রাতদিন শিকলে বাধা থাকে। বাড়ি ফিরে সন্তানের মুখের দিকে মায়াবিভাবে তাকিয়ে থাকা দেখলে পৃথিবীর কিছুই আর ভালো লাগেনা।
মা শুকুরন নেছা জানান, নিজের গর্ভের বড় সন্তানটির পেছনে সবকিছু বেচাকেনা করে শেষ করেছেন। তারপরও অবস্থার উন্নতি হলে মনের স্বান্ত¦না থাকতো। তাই মাঝেমধ্যে খুব চিন্তা করি যে রশি দিয়ে পশু প্রাণী বেধে রাখা হয়। তা দিয়ে আমার সন্তানকে কমপক্ষে ১৯ বছর বেধে আটকে রাখা হচ্ছে। সন্তানের মা বাবা হয়ে সহ্য করা যায় না। অসহায় সন্তানের মুখের দিকে তাকালে কষ্টে বুক ফেটে যায়।
বাড়ির সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশি শাহানাজ খাতুন জানান, পরিবারের বড় সন্তান হওয়ায় হাসান ওই বাড়ির সবচেয়ে আদরের ছিল। জন্মের পর হাসান সুস্থ ছিল। কিন্ত শিশু বয়সে হঠাৎ অসুস্থ হলে তারা সাধ্যমত চেষ্টাও করেছে। বড় সন্তান তাই তার বাবা মায়েরও তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিলো। কিন্ত তার অবস্থাটা আজ এমন। চিকিৎসায় বাবা মা সবকিছু হারিয়েছেন। এখন তাদের অনাহারে অর্ধাহারে দিনকাটে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল বলেন, দরিদ্র কৃষক পরিবারের সন্তান হাসান। ছেলেটির কষ্ট দেখলে খারাপ লাগে। তাই গত বছর তার একটি প্রতিবন্ধী কার্ড করে দিয়েছেন তিনি। অস্বচ্ছল পরিবারে একটা প্রতিবন্ধি সন্তান থাকলে কষ্টের আর সীমা থাকে না। আবার কোন সুযোগ সুবিধা আসলে তার ব্যাপারটা অগ্রাধিকার দেয়া হবে।











































