Home আঞ্চলিক খুলনায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫জনকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

খুলনায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫জনকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

5

স্টাফ রিপোর্টার ।।

নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫জনকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৬। রবিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৬ জানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, লাইসেন্স ব্যতীত ট্রেড মার্ক ব্যবহার, লাইসেন্স থাকা সত্ত্বেও অসামঞ্জস্যপূর্ণ ট্রেড মার্ক ব্যবহার, অনুমোদহীন পরিমাপক যন্ত্র ব্যবহার, অনুমোদনহীনভাবে পন্য মোড়কজাতকরণ, পরিদর্শকের কাজে বাধা দেওয়ার দায়ে বিএসটিআই আইনে ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন মোতাবেক তাদের জরিমানা করা হয়েছে। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা বাসস্টান্ড এলাকার  বরিশাল হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর স্বত্বাধিকারী আব্দুল হালিমকে  ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড, নিউ বরিশাল হোটেলের  স্বত্বাধিকারী  মো. নাজিউর হক রাজিবকে  ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৫/১ আহসান আহমেদ রোডের সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর স্বত্বাধিকারী অভিযুক্ত পিজুস কান্তি ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদ-, লোয়ার যশোর রোডের সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারীর স্বত্বাধিকারী  বিশ্বজিৎ ঘোষকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদ- এবং ৮নং গোবর চাকা

মধ্যপাড়ার কুইন বেকারীর স্বত্তাধিকারী এইচ এম মিজানুর রহমানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।  সকল অভিযুক্তদের নিকট হতে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।