খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার জনি’র আদালতে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার ।।
নগরীর খানজাহান আলী থানার পথের বাজার চেকপোষ্টে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার জনি সরদার (৩৫) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ রেকর্ড করেছেন।
এর আগে ১১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার ওসি তদন্ত জনিকে আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেছিলেন। ১৪ অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তার একদিনের রিমা- মঞ্জুর করেছিলেন। জনি সরদার বাগেরহাট জেলার মোংলা থানার সরকার বাড়ির মালগাজী গ্রামের রেজি সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ১০ অক্টোবর দুপুর দেড়টায় ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাস তল্লাশী চলাকালে আটককৃত ব্যক্তি বাসের জানালা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পথের বাজার ফাঁড়ি ইনচার্জ এসআই রাকিুবুল ইসলাম, এএসআই গাজী ফেরদৌস আহম্মেদ, খসরু পারভেজ সঙ্গীয় ফোর্সসহ আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়।
২২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আরিফ অস্ত্রসহ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খালিশপুর থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ পৃথক মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ।
১৬ অক্টোবর দুপুরে কুষ্টিয়ার কালী শংকরপুর বিএডিসি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্ত আসামী হলেন নগরীর খালিশপুর আলমনগর পালপাড়া বাইলেন এলাকার এফ এম ওবায়দুল্লাহ এর ছেলে এফ এম হাদিউজ্জামান ওরফে আরিফ (৪৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, ১৬ অক্টোবর দুপুর পৌনে ২ টার দিকে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস দল কুষ্টিয়া জেলার সদর থানা পুলিশের সহায়তায় কালী শংকরপুর বিএডিসি তরিকুল ইসলামের ৪র্থ তলার ফ্লাট থেকে আরিফকে ভাড়া বাসা হতে গ্রেপ্তার করা হয়। সে খালিশপুর থানার ২টি সাজাপ্রাপ্ত পরোয়ানার জিআর নং- ৪৪২/১৭, দায়রা-৪৬৩/১৮ সংক্রান্তে মহানগর দায়রা জজ খুলনা আদালত কর্তৃক মাদক মামলায় ২০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড এবং জিআর নং-৪৯/১৮ সংক্রান্তে খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ বছর এক মাসের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের সশ্রম কারাদ- প্রাপ্ত পলাতক আসামী। তার স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনাস্থল থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানার এসআই মো. আব্দুল হালিম বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে এজাহার দায়ের করেছেন।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩৩ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর শামসুর রহমান রোডের শেখ মশিউর রহমানের ছেলে কিশোর অপরাধী শেখ ইয়াহিয়া ইফাজ (১৬) ও সাতক্ষীরা জেলা সদরের পলাশপোল বৌ বাজার এলাকার মৃত. কাউসার ঢালির ছেলে মো. শাহজাহান সিরাজ (৩৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৩৩ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর সদর থানাধীন ৪নং ফুডঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন
বাগেরহাট জেলার রামপাল থানার শ্রীফল গ্রামের রবিউল শেখের স্ত্রী মোছা. কুলসুম বেগম (২০)।
র্যাব-৬ জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানাধীন ৪নং ফুডঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় ৮৫০ গ্রাম গাঁজাসহ কুলসুম বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে শুটারগানসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন জালসুখা গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ১৬ অক্টোবর গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দ বাড়ীয়া গ্রামের মো. আব্দুল হান্নান এর ছেলে মো. লালটু মিয়া (২৭)।
র্যাব-৬ জানায়, ১৬ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন জালসুখা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় মিজানুর রহমান এর চায়ের দোকানের সামনে ডিঙ্গেদাহ হইতে দর্শনাগামী পাঁকা রাস্তার উপর থেকে একটি ওয়ান শুটারগানসহ লালটু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন মুক্তারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার ( ১৭ অক্টোবর) গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মুক্তারপুর গ্রামের মৃত. আকবর বিশ্বাসের ছেলে মো. আলেফ বিশ্বাস (৬৫)।
র্যাব-৬ জানায়, রবিবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন মুক্তারপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় আলতাফ হোসেন এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আড়াই কেজি গাঁজাসহ আলেফ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ৪৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজ পুকুর এলাকায় অভিযান চালিয়ে ৪৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার ( ১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বুজতলা গ্রামের মো. রমজানের ছেলে মো. মাহাবুর রানা (২০)।
র্যাব-৬ জানায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজ পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় দক্ষিণ কাগজ পুকুর মাদ্রাসার সামনে থেকে ৪৯৫ পিস ইয়াবাসহ মাহাবুর রানাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।











































