মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনে নাসির সভাপতি ও পল্টু সাধারণ সম্পাদক নির্বাচিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন ‘শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে পৃথক দুই প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোংলা বন্দর স্কুল এন্ড কলেজে বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটারা তাদের ভোটধিকার প্রয়োগ করেন। দ্বি-বার্ষিক এ নির্বাচনে মোঃ নাসির উদ্দিন চৌধুরী সভাপতি ও কাজী খোরশেদ আলম পল্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নাসির-ফিরোজ প্যানেল থেকে নাসির উদ্দিন চৌধুরী ছাতা প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ নাসির উদ্দিন মৃধা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট। পল্টু-নাসির মৃধা প্যানেল থেকে মোঃ খোরশেদ আলম পল্টু গরুর গাড়ী প্রতীক নিয়ে ৩৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ এস,এম ফিরোজ দোয়াত কলম প্রতীক পেয়েছেন ৩৫৬ ভোট। কার্যকারী সভাপতি মোঃ মুসফিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি এ,কে,এম ফারুকুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ সরোযার হোসেন খোকন ও সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফিরোজ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মোঃ নাসির উদ্দন পাটোয়ারী ও কার্যনির্বাহী সদস্য মোঃ ফজলুল হক নির্বাচিত হয়েছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ নির্বাচনে ১৩টি পদের অনুকূলে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। অনুষ্ঠিত এ নির্বাচনে ৮শ ৪৩ জন ভোটারের মধ্যে ঢাকাসহ ৪টি কেন্দ্রে ৭ শ ৮৬ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলো হলো ঢাকা সেগুনবাগিচা লিয়াজো অফিস, খুলনা বন্দর কর্তৃপক্ষের মিলনায়াতন, বন্দরের হিরণপয়েন্ট রেষ্ট হাউজ ও মোংলা বন্দর স্কুল এন্ড কলেজ। এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন। নির্বাচনে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মাকরুজ্জামান মুন্সী, সদস্য মাসুদ উল্লাহসহ নির্বাচন কমিটির অন্যান্য সদস্য ও বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষতা বজায় রাখতে বন্দরের নিরাপত্তারক্ষীর পাশাপাশী আনসার, পুলিশ ও র্যার সদস্যরা সকাল থেকেই নির্বাচনীয় কেন্দ্র ও এর আশপাশ এলাকাগুলোতে শান্তিশৃংঙ্খলা রক্ষায় টহল জোরদার রেখে সতর্ক অবস্থায় নিয়োজিত ছিলেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, মোংলা বন্দরের সিবিএ নির্বাচন অত্যন্ত সুন্দর, অবাধ নিরেপক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রার্থীর কাছ থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি এবং এ নির্বাচনে কেউকেই অনিয়ম করার সুযোগ দেয়া হয়নি।
সাবেক ছাত্রনেতা শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চল’র ২৩ তম শাহাদাৎ বার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি ৯০-এর স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের রাজপথের সাহসী নেতৃত্ব শহীদ ওয়াহিদুজ্জমান চঞ্চল’র ২৩তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৯৮ সালের ১৮ অক্টোবর খুনিরা নির্মমভাবে তাকে হত্যা করে। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আজ (১৮ অক্টোবর) সোমবার দলীয় কার্যালয়ে বেলা ১২ টায় শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যথাসময়ে বিএনপি ও অংগ দলের নেতাকর্মীদের অনুষ্ঠানে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান।
সাবেক এমপি গোলাম পরওয়ারের পিতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা ৫ আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর পিতা মিয়া আব্দুল হামিদ ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর রবিবার দুপুর ১টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৮ অক্টোবর ঢাকা ধানমন্ডিতে সকাল ১০টায় ১ম জানাজা শেষে মরহুমকে তাঁর খুলনার শিরোমনিস্থ নিজ বাসভবনে আনার পর রাত ৯টায় শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আল-আমিন এর পক্ষে উঠান বৈঠক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেনের ছোট ভাই আলহাজ¦ শেখ আল-আমিনের পক্ষে নির্বাচনী এক উঠান বৈঠক ১৬ অক্টোবর রাত ৮টায় শিরোমণি ফকির বাড়ী, মীরবাড়ী, শেখবাড়ী মোড় এলাকার রেলগেট সংলগ্নে অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়ার্ড এলাকার নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মোহাম্মাদ আলী। বক্তৃতা করেন ফকির জালাল আহম্মদ, শেখ নূরূল ইসলাম, ফকির আবুল কালাম আজাদ, আঃ গফ্ফার , মীর আসাদুল ইসলাম, সরদার মামুন, সম বাবর আলী, খন্দকার শরিফুল ইসলাম, খন্দকার নওশের আলী, খন্দকার আহম্মদ, ফকির আঃ সালাম, অনিক, মীর খালিদ, শেখ আঃ ওহাব, শেখ মুনসুর আলী, শেখ রবিউল ইসলাম, মল্লিক সিদ্দিকুর রহমান, খন্দকার আসাদ, দ্বীন ইসলাম প্রমুখ। উঠান বৈঠক শেষে মরহুম অধ্যক্ষ শেখ গোলাম কিবরিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. বখতিয়ার হোসেন। বক্তারা দলমত নির্বিশেষে শেখ আল-আমিনের পক্ষে কাজ করে ৭নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস মুক্ত এবং একটি মডেল ওয়ার্ড গড়ে তোলার লক্ষে তাকে নির্বাচিত করার আহবান জানান।
আটরা গিলাতলা ইউনিয়ন নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রার্থী শেখ মনিরুল ইসলামের মনোনয়ন পত্র জমা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন নির্বাচন এর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলামের মনোনয়নপত্র ফুলতলা উপজেলা পরিষদের নির্বাচন কমিশনারের নিকট জমা দেন। ১৭ অক্টোবর রবিবার সকাল ১০ টায় শিরোমণি থেকে কয়েক’শ মটরসাইকেল, পিকআপ, প্রাইভেটকার শোভাযাত্রা নিয়ে ইউনিয়ন এলাকার শিরোমণি মধ্যপাড়া, উত্তরপাড়া, পশ্চিমপাড়া বাইপাস সড়ক হয়ে গিলাতলা দক্ষিণপাড়া, গাজীপাড়া, খানপাড়া,মীরপাড়া হয়ে আফিল গেট ঘুরে মশিয়ালী মাদ্রাসা রোড হয়ে পাড়িয়ারডাঙ্গা ঘুরে পথের বাজার থেকে ফুলতলা উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে নির্বাচন কমিশনার মোঃ জাদিুর রহমান এর নিকট নমনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, আব্দুর রউফ খান খোকন, শেখ আকতার হোসেন, মোল্যা কওসার আলীসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।
ডুমুরিয়ায় ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে নারীসহ ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪টি চেয়ার পেতে ৭৩ জন,সংরক্ষিত মহিলা আসনে ৪২টি আসন পেতে ১৬২জন ও সাধারন সদস্য পদে ১২৬টি পদের বিপরীতে ৫৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।এরমধ্যে চেয়ারম্যান পদে আফরোজা খানম মিতা নামের অপরাজিতা নারীনেত্রী নৌকা প্রতীক নিয়ে খর্ণিয়া ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন।গতকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৬জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করা হয়। উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানান,বৃহত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের ধামালিয়ায় চেয়ারম্যান পদে ৯,মহিলা আসনে ১৪ ও সাধারন সদস্য পদে ৪০জন,রঘুনাথপুর ইউয়িনে চেয়ারম্যান ৪,মহিলা ১৩ ও সদস্য ৩৬,রুদাঘরা চেয়ারম্যান ৫, মহিলা ১১ ও সদস্য ৩৪,খর্ণিয়া চেয়ারম্যান ৬,মহিলা ১৫ ও দস্য ৪২,আটলিয়া চেয়ারম্যান ৪,মহিলা ১১ ও সদস্য ৫২,মাগুরাঘোনা চেয়ারম্যান ৯,মহিলা ১৪ ও সদস্য ৩৮,শোভনা চেয়ারম্যান ২,মহিলা ১৩ ও সদস্য ৪৩,শরাফপুর চেয়ারম্যান ৪,মহিলা ১০ ও সদস্য ৩৩,সাহস চেয়ারম্যান ৫,মহিলা ১২ ও সদস্য ৪২,ভান্ডারপাড়া চেয়ারম্যান ৪, মহিলা ৯ ও সদস্য ৪১,ডুমুরিয়া সদর চেয়ারম্যান ৭,মহিলা ১০ ও সদস্য ৩৮,রংপুর চেয়ারম্যান ৪,মহিলা ১০ ও সদস্য ৩৩,গুটুদিয়া চেয়ারম্যান ৭,মহিলা ১০ ও সদস্য ৩৫ এবং মাগুরখালী চেয়ারম্যান ৩,মহিলা ১০ ও সদস্য ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।২১ অক্টোবর প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাইয়ের দিন ধার্য রয়েছে।
প্রধানমন্ত্রীর তহবিলের ৬লাখ টাকা পেলেন কয়রা উপজেলা ছাত্রলীগের প্রয়াত সাধারণ সম্পাদক রাসেলের মাতা
নিজস্ব সংবাদদাতা, কয়রা।।
চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার ৬লাখ টাকার চেক পেলেন কয়রা উপজেলা ছাত্রলীগের প্রয়াত সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলায় নিহত হাদীউজ্জামান রাসেলের অসুস্থ মাতা রাবেয়া খাতুন । গত শনিবার সকালে কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতিতে প্রয়াত ছাত্রলীগ নেতা হাদীউজ্জামান রাসেলের অসুস্থ মায়ের পক্ষে প্রয়াত রাসেলের পিতা আব্দুস সাত্তার সানার হাতে নগদ ১লক্ষ টাকার চেক ও ৫লক্ষ টাকার সঞ্চয় পত্র তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিনকে ২লক্ষ, যুগ্ম-সাধারণ সম্পাদক ঢালী আমিরুল ইসলামকে ৩লক্ষ, বাগালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি লিটনের অসুস্থ শিশু সন্তানের চিকিৎসার জন্য ১লক্ষ টাকার চেক তুলে দেন সাংসদ আক্তারুজ্জামান বাবু। এসময় সাংসদ আক্তারুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সুদৃষ্টি এবং সার্বিক সহযোগিতায় কয়রায় ব্যাপক উন্নয়ন এবং দারিদ্র বিমোচন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং এলাকায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হওয়ায় উপজেলার সকল শ্রেনী-পেশার মানুষ এখন সুখে-শান্তিতে বসবাস করছে। সকল শ্রেনীর মানুষের শান্তিপুর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমার লক্ষ্য। উপজেলা ছাত্রলীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেলের পিতা আব্দুস সাত্তার সানা অনুদানর চেক গ্রহণের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খুশিতে আপুত হয়ে বলেন, প্রধানমন্ত্রীর অনুদান স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে পেয়ে আমি আনন্দিত। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন তার সেবার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারেন মহান আল্লাহর কাছে সেই কামনা করছি।
চেক বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজা সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কফিল উদ্দিন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাস্টার জিএম কফিল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আমাদি ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জুয়েল, বাগালি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল, আ’লীগ নেতা এস এম হারুন-অর-রশিদ, সমরেশ মজুমদার, এস এম জিয়াদ আলী, খয়রুল আলম, গণেশ চন্দ্র মন্ডল, নির্মল কুমার দাশ, রশিদ মোড়ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।#
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার ।।
সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রনয়নের দাবীতে দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার দুপুরে অন্যান্য জেলা ও উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের মতো রামপাল উপজেলা শাখার পক্ষ থেকেও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য এম, এ সবুর রানা, এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, তারিকুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর অনুপস্থিতিতে তার সিএ প্রবীর কুমার স্মারক লিপি গ্রহণ করেন।
দ্বিতীয় ধাপের নির্বাচনে বটিয়াঘাটার ৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২৩ জন
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ-
বটিয়াঘাটা উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৩ জন। ৩ টি ইউনিয়নের মধ্যে ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন, আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি পুত্র উপজেলা ও ইউনিয়ন আ’লীগ নেতা শিক্ষক পল্লব বিশ্বাস রিটু, বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানস পাল, সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল এর জামাতা অনুপম মন্ডল এবং মোঃ ইমরান মোল্লা। এছাড়া সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন। ৪নং সুরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন । প্রার্থীরা হলেন, আ’লীগ মনোনীত ইউনিয়ন আ’লীগের সভাপতি এস কে জাকির হোসেন লিটু, বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাদী সরদার, উপজেলা আ’লীগ নেতা বি এম মাসুদ রানা, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হেমায়েত আলী, মোঃ হাফিজুর রহমান শেখ ও ইসলামী আন্দোলন এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ তাওহিদুল সরদার । এছাড়া সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬ জন এবং সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪১ জন। ৫ নং ভান্ডাকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন। প্রার্থীরা হলেন, আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, বর্তমান ইউপি চেয়ারম্যান আলীগনেতা ইসমাইল হোসেন মোল্লা বাবু, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ওবায়দুল শেখ, আলীগনেতা মোঃ আলমগীর হাওলাদার, মোঃ ইমরান উল্লাহ, মোঃ আমানত আলী শেখ, মোঃ খোকন মোল্লা, মোঃ ইখতিয়ার হোসেন মোল্লা, মোঃ শফিউল্লাহ শেখ, মোঃ মাহাবুর রহমান শেখ, মোঃ আজিজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ রওশান আলী । এছাড়া সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন ও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৬ জন । এদিকে বেলা ১ টায় উপজেলার ৩ টি ইউনিয়নের আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পল্লব বিশ্বাস রিটু, এস কে জাকির হোসেন লিটু ও মোঃ আবুল কালাম আজাদ কে সাথে নিয়ে জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্্রীমন্ত অধিকারী রাহুল, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, জেলা যুবলীগ নেতা মোঃ জামিল খান, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক অনুপম বিশ্বাস প্রমূখ নৌকার তিন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেন।মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সব মিলিয়ে গোটা উপজেলা সদরের পরিবেশ ছিলো উৎসবমূখর। হাজার সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।
বটিয়াঘাটায় শারদীয় দুর্গাপূজায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অনুদানের চেক বিতরণ
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ-
বটিয়াঘাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চেক বিতরণ অনুষ্ঠান গত শনিবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এলাকার হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি নান্টু রায়। বিশেষ অতিথি ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তপন হাওলাদার, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার। সুদীপ্ত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক বিজয় কৃষ্ণ রায়, অবঃ প্রধান শিক্ষক বিনয় মন্ডল, বীরমুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র কুন্ডু, সুজয় কান্তি মন্ডল, প্রাক্তন চেয়ারম্যান শিবপদ মন্ডল, প্রান্তিক কৃষক গোপাল মন্ডল, দুলাল চন্দ্র সরকার, আনন্দ সরকার, ঠাকুর গাঙ্গুলী, সুখদেব রায়, সমারেশ বিশ্বাস সহ উপজেলার ৯৭ টি দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ।
বাগেরহাট প্রেসক্লাবে সাধারণ সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, এ্যাড. শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, সাংবাদিক আজমল হোসেন, ইয়ামিন আলী প্রমুখ। সভায় বাগেরহাট প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহন করেন।
বাগেরহাটে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
বাগেরহাট প্রতিনিধি
মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বাগেরহাটে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক এস.এম রফিকুল ইসলাম, গনসংযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক এমডি মেহেদী হাসান, জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আছাদুর রহমান, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তারা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সরকারি বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপে¬, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, চিত্রাঙ্কন ও রচনা লেখা প্রতিযোগিতা, সংস্কৃতি অনুষ্ঠান রয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপি নানা আয়োজন থাকবে বিজয় দিবসে।
বাগেরহাটে বোরো ধান-চাল সংগ্রহে লক্ষমাত্র অর্জনকারীদের সম্মাননা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলায় অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২০২১ এর আওতায় ধান-চাল সংগ্রহে শতভাগ লক্ষমাত্র অর্জণ করায় ও খাদ্য শস্য সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছে খাদ্য বিভাগ। রবিবার সকালে বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম জেলা প্রশাসকের হাতে এই সম্মাননা তুলে দেন। পরবর্তীতে বাগেরহাট জেলার ফকিরহাট, সদর উপজেলা ও কচুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।
বাগেরহাটের পাঁচ ইউপিতে ২৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
বাগেরহাট প্রতিনিধি
দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য বাগেরহাটের পাঁচটি ইউনিয়নে ৬৫ পদে পদে ২৫৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটটায় মনোনয়ন জমা দানের শেষ দিন পর্যন্ত এই প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের শেখ আক্তারুজ্জামান বাচ্চু এবং স্বতন্ত্রপ্রার্থী শেখ মুকিতুল ইসলাম মুকিত মনোনয়ন দাখি করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪২ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
যাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের বেগ এমদাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহিদুর রহমান মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৬ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
গোটাপড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী শেখ সমশের আলী এককপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৬ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৩৬ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের এ্যাড. হিটলার গোলদার, স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ আবুবকর এবং নাছির সরদার।
মোল¬াহাট উপজেলার গাংনি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের শিকদার উজির আলী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, দ্বিতীয় দফায় বাগেরহাটের পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিনে পাচ ইউনিয়নে ২৫৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সব ধরণের প্রস্তুুতি সম্পন্ন করেছি। আশাকরি নির্ধারিত সময়ে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারব।
আগামী ২০ অক্টোবর মনোনয়ন পত্র বাছাই, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১১ নভেম্বর জেলার এই পাচ ইউপিতে ভোট সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
জিয়া সৈনিক দল রূপসা উপজেলা শাখার কমিটি গঠন: সভাপতি কবির ও সা. সম্পাদক রাব্বি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল রূপসা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মো. কবির হোসেন সভাপতি ও মো.রাব্বি শিকদারকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রোববার খুলনা জেলা শাখার সভাপতি মোল্ল্যা জসিম উদ্দিন মিল্টন ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম এই কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি মো.জাহাঙ্গীর হোসেন শেখ, সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার, মো. বাদল শেখ, মো.শুকুর সরদার, মো. সজল শেখ, মো. ফয়সাল সরদার, মো. শামীম মোল্লা, ১নং যুগ্ম সম্পাদক মো.আমিরুল শেখ, যুগ্ম সম্পাদক মো. জালাল মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল হোসেন, ২নং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ৩নং সাংগঠনিক সম্পাদক ইমরান সরদার, প্রচার সম্পাদক মো. লাবু শেখ, দপ্তর সম্পাদক মানিরুজ্জামান মনির ও নির্বাহী সদস্য নয়ন ইসলাম, মো. সুমন শেখ, মো. জুম্মান শেখ, ইমরান শিকদার ও মো. আল আমিন।
মহেশপুরের এসবিকে ইউনিয়নের শ্রেষ্ঠ চেয়ারম্যান নুথানের মনোনয়ন পত্র জমা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের রুপকার ও মডেল ইউনিয়ন কড়ার কারিগর এসবিকে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান গতকাল রোববার দুপুরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে তার মনোনয়ন পত্র উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সুন্দরপুর গ্রামের সন্টু চৌধুরী,চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথানের ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অরুন চৌধুরীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বর্গ।
মহেশপুরে প্রার্থী পছন্দ না হওয়ায় দল থেকে পদত্যাগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী পছন্দ না হওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সাইদুর রহমান দল থেকে পদত্যাগ করেছেন। গত রোববার (১০ অক্টোবর) ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সাইদুর রহমান তার পদত্যাগ পত্র উপজেলা আওয়ামীলীগ অফিসে জমা দিয়েছেন।
আলহাজ¦ সাইদুর রহমান জানান, আমি দল ও আমার পদ থেকে পদত্যাগ করেছি। যেখানে দলের কাছে আমাদের কোন কথার মুল্য নেই সেখানে দল করে লাভ কি।
ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান জানান, আমি উপজেলা আওয়ামীলীগের সভাপতির একটি চিঠির মাধ্যমে জানতে পারলাম আমার ইউনিয়নের আমার সাধারণ সম্পাদক আলহাজ¦ সাইদুর রহমান পদত্যাগ করেছেন। দল ও পদ থেকে তার মত একজন মানুষ পদত্যাগ করায় আমি খুবই কষ্ট পেয়েছি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান তার শারীরীর অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এর বাইরে আমি কিছুই বলতে পারবোনা।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরে গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ নেন। তিনি সকাল ৬ টায় দক্ষিণ ডুমুরিয়ার ঢালীপাড়া, বিশ্বাসপাড়া, গাছীপাড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০ টায় ডুমুরিয়া বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। বিকেলে মির্জাপুর খোকন বাছাড়ের মৃত্যুতে শ্রাদ্ধানুষ্ঠানে আগতদের সাথে মতবিনিময় করেন। রাতে চর ডুমুরিয়া ও খলশী পৃথক উঠান বৈঠকে মিলিত হন। এ সময়ে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মোড়ল, শাহাজান শেক, আজমত শেক, রিজাউল শেখ, রফিকুল মোড়ল, জাহাঙ্গীর মোড়ল, নওশের সরদার, সোহাগ গাজী, খান মহিদুল অশোক মন্ডল, আরিফুজ্জামান নয়ন, ইসলাম, রাব্বি শেখ, হারুনুর রশীদ বাবু,বাধন ম-ল, এস কে বাপ্পী, ইয়াছিন মোড়ল, ফেরদৌস শেখ প্রমুখ।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যাণার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, আওয়ামীলীগ নেতা ডা: সুশান্ত ঘোষ, সাংবাদিক রঘুন্থা খাঁ, বাসদ নেতা অধ্যাপক নিত্যানন্দ সরকার, জেলা মন্দির সমিতির সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাস, বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আঞ্জুয়ারা বেগম, সাধারণ সম্পাদক জোছনা দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া পবিত্র কোরআন শরীফকে নিয়ে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হয়েছে তা কোন স্বাধীন দেশের সভ্য মানুষের কাজ হতে পারে না। কোরান অববমাননার দোহাই দিয়ে একটি মৌলবাদি গোষ্ঠী বর্বোরচিত এ হামলা চালিয়েছে বলে দাবী করেন বক্তারা। বক্তারা এ সময় ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন এবং মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তি করার জোর দাবী জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, কালেরকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদসহ অন্যান্যরা।
প্রেসক্লাবের সভাপতি এম রায়হান সেসময় তার বক্তব্যে বলেন, একশ্রেনীর কর্মকর্তার আμোশমূলক আচরণ, কতিপয় দলীয় নেতৃত্বের বৈরী মনোভাবাপন্ন পরিবেশে দায়িত্বশীল মহলের যথাযথ ভূমিকার অভাবে সাংবাদিকরা চরম বিপর্যস্থ। দুর্নীতিবাজ, অপরাধীচμের হুমকি, হামলা, মামলা, হয়রানির বিপন্নতা থেকে নিরীহ সংবাদ কর্মিদের রক্ষায় ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রনয়ণসহ সাংবাদিকদের সবধরনের হয়রানি, নীপিড়ন, নির্যাতন থেকে বাঁচানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। মানববন্ধন শেষে ১৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন নেতৃবৃন্দ।
মহেশপুর সীমান্ত থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ইয়াবাসহ খোকন মোল্লা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
রোববার সকালে উপজেলার পলিয়ানপুর সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোকন মোল্লা বরিশালের আজলঝারা উপজেলার পুর্ব সুজনকাটি গ্রামে মৃত করিম মোল্লার ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালানো হয়। এসময় ১১’শ পিচ ইয়াবাসহ খোকন মোল্লাকে আটক করা হয়। এ ঘটনায় বিজিরি পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কালীগঞ্জে ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার’র উদ্যোগে মিনি পার্লামেন্ট অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে স্বেচ্ছাব্রতী যুব সংগঠন ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ একটি মিনি পার্লামেন্ট এর আয়োজন করেন। পার্লামেন্ট এর প্রতিপাদ্য বিষয় ছিল “ নয়া স্বাভাবিকতায় পুষ্টি নিরাপত্তার চ্যালেঞ্জঃ মোকাবেলায় চাই যথাযথ আইনী কাঠামো”। অধিবেশনে প্রস্তাব উত্থাপন করেন খাদ্য মন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা যুব ছায়া সংসদ সদস্য ও মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী মাহাবুর রহমান মাহফুজ। শনিবার বিকাল ৩ টায় বলিদাপাড়াস্থ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর ট্রেনিং সেন্টারের হলরুমে, কালীগঞ্জ উপজেলার অর্ধশতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মিনি পার্লামেন্টটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ এর আদলে এই পার্লামেন্টে স্পিকারে দায়িত্ব পালন করেন ইয়ূথ এগেইনস্ট ক্যাম্পেইন সম্পাদক শেখ সাদি। সরকার দলীয় প্রধানের দায়িত্ব পালন করেন, সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ হোসেন , খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী মাহাবুর রহমান মাহফুজ, বিরোধী দলীয় নেতা হিসেবে বক্তব্য রাখেন, ফাউজুর রহমান সাবিত, এছাড়াও ঝিনাইদহ-১ আসন থেকে রায়হান হোসেন , ঝিনাইদহ-২ আসন থেকে ইতি ব্যানার্জী, ঝিনাইদহ-৩ আসনে তারিন খাতুন, ঝিনাইদহ-৪ আসনে আলী হোসেন, যশোর –১ আসনে সাবিক হোসেন, যশোর-২ আসন থেকে বিল্লাল হোসেন, যশোর –৩ থেকে মাধবী বিশ্বাস, যশোর-৪ আসন থেকে তুলি বিশ্বাস। পার্লামেন্ট সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর এরিয়া কো অর্ডিনেটর শাহজাহান আলী বিপাশ, একাউন্স অফিসার সুফিয়া খাতুন প্রমুখ।
সিনিয়র ডিভিশন ফুটবল লীগের দল বদলে ১৯জনের টোকেন গ্রহণ
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লীগের দল বদলে ১৬ ও ১৭ অক্টোবর দু’দিনে মোট ১৯জন খেলোয়াড় টোকেন গ্রহণ করেছেন। সোমবার (১৮ অক্টোবর) দল বদলের শেষ দিন।
টোকেন গ্রহণকারী খেলোয়াড়রা হলেন শামীম মোল্যা (ব্রাদার্স), খায়রুজ্জামান প্রিন্স (আবাহনী), ওসমান গনি (ইয়ং বয়েজ), মোস্তাফিজুর রহমান রনি (ঊল্কা), নুর আলম নুরা ( এসবিআলী), এস এম রাফসান জানি (ঊল্কা), শেখ শহিদুল ইসলাম (ঊল্কা), সাব্বির (আবাহনী), পুষ্পক বৈরাগী (ডুমুরিয়া), খান মো. তারা (……..), মেহেদী হাসান (শেখ কামাল), সামিউল কাদির বনি (শেখ কামাল), মনিরুল ইসলাম (আবাহনী), সজিব বৈরাগী (আবাহনী), মাহমুদ হাসান বনি (আবাহনী), মো. কামাল রেজা সুজা (ঊল্কা), মো. রবিউল ইসলাম রাব্বি (মোহামেডান), সজিব হাওলাদার (ঊইনার্স) ও শহিদুর রহমান মিন্টু (ঊল্কা),
সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দল বদলের কার্যক্রম চলবে নগরীর ৮, পিসি রায় রোডস্থ গফ্ফার টাওয়ারের ২য় তলায় আমিন-সামিন শিপিং লাইনের সভা কক্ষে। খেলোয়াড়দের ২০০ টাকা ও ২কপি ছবিসহ রেজিস্ট্রেশন করতে হবে। বহিরাগত ৮জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। মাঠে খেলতে পারবে ৪জন। বিদেশী খেলোয়াড় গ্রহণযোগ্য নহে। বিস্তারিত জানতে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির সঙ্গে যোগাযোগ করতে হবে।











































