রূপসা প্রতিনিধি ।।
র্যাব-৬ অভিযান চালিয়ে রূপসার বাগমারা এলাকা থেকে দুইজন পর্ণোগ্রাফীকে আটক করেছেন। র্যাব জানায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ৮ টায় মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। রূপসার বাগমারা এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে পর্ণো ভিডিও সরবরাহ করছে। উক্ত সংবাদের ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি রূপসার বাঘমারা গ্রামস্থ আ: রবের মোড় এবং চররূপসা গ্রামস্থ সিগমা মোড়ে মা টেলিকম দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় বাগমারা গ্রামের মজিবর শেখের ছেলে মো. রবিউল ইসলাম শেখ (৩০), ও মো. আজমল হোসেনের ছেলে মো. মহিদুল ইসলাম শেখ (২০), আটক হয়। তাদের থেকে একটি ল্যাপটপ, দুইটি মনিটর, পাঁচটি মোবাইল ফোন, সাতটি সীমকার্ডসহ কম্পিউটার এ্যাক্সেসোরিজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপসা থানায় পর্ণোগ্রাফী আইনে মামলা প্রক্রিয়াধীন।











































