মিলি রহমান ।।
পায়ের যত্নে পেডিকিউর করিয়ে থাকেন অনেকে। যার জন্য পার্লারে গিয়ে টাকাও গুনতে হয়। ৫০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা খরচ হয় এই পেডিকিউর করাতে।
তবে বাড়িতে বসেই আপনি পা সুন্দর রাখতে পারেন। তার জন্য আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না। ঘরে বসেই পা সুন্দর করার ৪টি টিপস তুলে ধরা হলো-
অ্যালোভেরা ও নারকেল তেল: প্রাকৃতিকভাবে পায়ের যত্নে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ও নারকেল তেল। একটি বাটিতে এক টেবিল চামচ বিশুদ্ধ অ্যালোভেরা জেল নিন। তার সঙ্গে ২ চা চামচ নারকেল তেল মিশিয়ে পেস্ট করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে পেস্টটি লাগিয়ে কয়েক মিনিট মাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনি সহজেই পেতে পারেন সুন্দর তুলতুলে নরম পা।
পাকা কলা: ত্বকের যত্নে পাকা কলা বেশ উপকারী। পায়ের যত্নেও তাই। একটি পাকা কলা পায়ে মেখে কয়েক মিনিট মাসাজ করুন। তারপর ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে অন্তত ২-৩ বার মাখুন। নিজেই পায়ের পরিবর্তন দেখতে পাবেন।
চিনি ও মধু: চিনি ও মধু দিয়েও পায়ের যত্ন নিতে পারেন। এর সঙ্গে অবশ্য আরও কিছু উপাদান লাগবে। ওটস পাউডারের সঙ্গে সমপরিমাণ চিনি মিশিয়ে নিন। তাতে মধু দিয়ে ফুড স্ক্রাব তৈরি করুন। দুই পায়ে পরিমাণমতো মেখে নিন। ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এ পদ্ধতি অনুসরণ করলে সুন্দর পা পাবেন ঘরে বসেই।
পায়ের যত্নে অনেকে উদাসীন। ঠিকমতো পায়ের যত্ন না নিলে বিভিন্ন সমস্যা হতে পারেন। পায়ের গোড়ালি ফাটা, পায়ে দুর্গদ্ধ, ব্যাকটেরিয়া সংক্রমণ, পা শুষ্ক হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে। তাই পায়ের যত্ন নিন, সুস্থ থাকুন।











































