Home আঞ্চলিক প্রতিমা বিসর্জনের পর ঢেউয়ে উল্টে গেলো নৌকা, যুবক নিখোঁজ

প্রতিমা বিসর্জনের পর ঢেউয়ে উল্টে গেলো নৌকা, যুবক নিখোঁজ

13


খুলনাঞ্চল রিপোর্ট।।


শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাঁড়া ঘাট এলাকায় পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শুভ কর্মকার (২৫) ঈশ্বরদী শহরের কর্মকার পাড়ার বাবলু কর্মকারের ছেলে।

ঈশ্বরদী পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা সংবাদমাধ্যমকে জানান, কয়েকজন বন্ধুর সংগে শুভ সাঁড়া ঘাটে প্রতিমা বিসর্জন দেখতে একটি নৌকা নিয়ে নদীতে যায়। প্রতিমা বিসর্জনের পরপরই ঢেউয়ে তাদের নৌকা উল্টে যায়। এই সময় শুভ’র সংগে থাকা তিন বন্ধু সাঁতরে পাড়ে উঠে এলেও শুভ’র খোঁজ পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য পুলিশ ও ডুবুরিরা এখনও চেষ্টা করছেন।