খুলনাঞ্চল ডেস্ক ।।
যুক্তরাজ্যের সংসদ সদস্য ডেভিড আমেস উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) স্থানীয়দের সংগে আলোচনার সময় পূর্ব ইংল্যান্ডের একটি চার্চে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আল-জাজিরা জানিয়েছে, দক্ষিণ এসেক্সের লে-অন-সি’র বেলফায়ার মেথোডিস্ট চার্চে ৬৯ বছর বয়সী আমেস যখন স্থানীয়দের সংগে কথা বলছিলেন তখন এক ব্যক্তি সেখানে প্রবেশ করেন।
এসেক্স পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টার একটু পরে তারা ছুরিকাঘাতের একটি রিপোর্ট পান। ঘটনার পর একজনকে গ্রেফতার এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই ঘটনার সংগে যুক্ত আছে এমন সন্দেহে আর কাউকে খুঁজছি না। জনগণের জন্য আর কোনো নিরাপত্তা শঙ্কা আছে বলেও আমরা মনে করছি না।
ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৯৭ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন











































