খবর বিজ্ঞপ্তি।।
আসন্ন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২১ উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্যদের সাথে পৃথক মতবিনিময় করেছেন প্রার্থীরা। গতকাল শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মতবিনিময় সভা দুটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
সকাল ১১টায় মতবিনিময় করেন সভাপতি প্রার্থী ওমর ফারুক ও কোষাধ্যক্ষ প্রার্থী খায়রুজ্জামান কামাল। দুপুর ১২টায় মতবিনিময় করেন সভাপতি প্রার্থী আবু জাফর সূর্য ও কোষাধ্যক্ষ প্রার্থী নজরুল কবির। সভা দুটি পরিচালনা করেন কেইউজের সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
সভায় আরও বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, এ কে হিরু, মামুন রেজা, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার ও মোঃ শাহ আলম, মো. হুমায়ুন কবীর, নেয়ামুল হোসেন কচি, জয়নাল ফরাজী, এস এম নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, আসাদুজ্জামান রিয়াজ, অরুন সাহা, অমিয় কান্তি পাল, শেখ আব্দুল হালিম, গাজী মনিরুজ্জামান, আব্দুল মালেক, ওয়াহেদ-উজ-জামান বুলু, রাশিদুল আহসান বাবলু, জাহিদুল ইসলাম, সোহেল মাহমুদ, মোঃ হেদায়েত হোসেন মোল্লা, আবু নুরাইন খন্দকার, শেখ লিয়াকত হোসেন, আমজাদ আলী লিটন, মোঃ আবুল বাশার, শেখ জাহিদুল ইসলাম, দিলীপ পাল, শেখ কামরুল আহসান, এস এম বাহাউদ্দিন, হাসানুর রহমান তানজির, সাংবাদিক শেখ সেলিম, মাহফুজুল আলম সুমন প্রমুখ।
আজকের নগরী
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময় করবেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব পদপ্রার্থী ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ। ইউনিয়নের সকল সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।











































