খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন কথা নেই। বঙ্গবন্ধুর নেতৃত্বে সব ধর্মের মানুষের রক্তে গড়া আমাদের লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। তিনি বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান- সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার উপর কোনো ধর্ম নেই। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই। সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা ও মন্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, অফিসার ইনচার্জ রবিউল হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার জিএম কফিল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, আমাদি ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জুয়েল, বাগালি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কয়রা প্রেসক্লাবের সভাপতি এস এম হারুন-অর-রশিদ, কয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম জিয়াদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন বাবু ও মোঃ শামীম সরকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ দলীয় নেতাকর্মী ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ।










































