খবর বিজ্ঞপ্তি ॥
তেরখাদা উপজেলা যুবলীগ সভাপতি এফ.এম মফিজুল ইসলাম মফিজের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যর্থ হলে উপযুক্ত জবাবসহ কঠোর কর্মমূচি দেওয়ার ঘোষনা দিয়েছে যুবলীগ। খুলনা জেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তারা এই হুশিয়ারী উচ্চারণ করেন।
যুবলীগ নেতা মফিজের ওপর হামলার প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল।
সমাবেশে বক্তারা জেলা পরিষদের একজন কর্মকর্তার কক্ষে বসে যুবলীগ নেতা মফিজের ওপর হামলা পূর্ব পরিকল্পিত। ঘটনার দুই দিন পেড়িয়ে গেলেও হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসী ও মদতদাতাকে গ্রেফতার করা না হলে উপযুক্ত জবাবসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী করা হয়।
সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম,শিউলি আক্তার,জামিল খান,যুবলীগনেতা এবিএম কামরুজ্জামান,আসাদুজ্জামান রিয়াজ,জলিল তালুকদার, খান সাইফুল ইসলাম,ব্রজেন দাস,প্রদীপ বিশ্বাস, শেখ জামাল, শেখ মনিরুল ইসলাম,এস, কে আলী ইয়াছিন,অনুপম বিশ্বাস,প্রভাষক গোবিন্দ ঘোষ, জেলা ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন,মিজানুর রহমান হিরাঙ্গী,হারুন অর রশিদ,মাহাফুজুর রহমান সোহাগ,বিধান চন্দ্র রায়,রাফেল হোসেন বাবু,গাজী মোহাম্মদ আলি জিন্নহ,জাহাঙ্গিও আলম,কবির আহম্মেদ মনা,অলিউর রহমান সানি,আল মোমিন লিটন,বদরুল আলম তয়ন,শামিম হাসান তুহিন,জহির রায়হান,সরদার জসিম উদ্দিন,ফরিদ হোসেন,আশিষ রায়,মাস্টার ফারুক আহম্মেদ,শেখ আনিসুর রহমান,ওবায়দুল্লাহ বাবু,শেখ সেলিম,বদরুল আলম বাবু,সেলিম আহম্মেদ,শফিকুল ইসলাম,রফিকুল ইসলাম,আমির মুমিনুল রানা,তানভির রহমান আকাশ,চিশতি নাজমুল বাশার সম্্রাট,শেখ হুসাইন আহম্মেদ,এফএম মনিরুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়।










































