Home খেলাধুলা বাজুয়া ফুটবল একাদশ চালনা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে

বাজুয়া ফুটবল একাদশ চালনা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে

9

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা শনিবার বিকাল ৪ টায় বাজুয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিট সুরেন্দ্রনাথ অনার্স ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মাঠে খেলা দেখতে আসা দর্শকদের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন পর বাজুয়া কলেজ মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত খেলা চালনা ফুটবল একাদশ ও বাজুয়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। বাজুয়া ফুটবল একাদশ ক্লাবের খেলোয়াড়রা বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ  ম্যাচে (৩-২) গোলে চালনা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠলো । এর আগে গত বৃহস্পতিবারের প্রথম খেলায় মোংলা ফুটবল একাদশকে হারিয়ে ছিটেবুনিয়া একাদশ ফাইনালে উঠে। আয়োজক কমিটির কাছ থেকে জানা যায় ফাইল খেলা বাজুয়া ফুটবল একাদশ ও ছিটেবুনিয়া একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে আগামী সোমবার বিকাল ৪ টায়। ফাইলে উত্তীর্ণ বাজুয়া ফুটবলএকাদশের অধিনায়ক শান্ত ইজেদ্দার জানান তাদের দলে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত খেলোয়াড়দের নিয়ে টিম গঠিত হবে। ফলে খেলাটি দর্শকদের কাছে আনন্দ দায়ক হবে বলে তিনি আশা করেন।