জুট স্পিনার্সসহ ব্যক্তিমালিকানা জুট মিল চালুর দাবিতে শিরোমনিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত
ফুলবাড়িগেট প্রতিনিধি
শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত জুট স্পিনার্স, আফিল, মহসেন, সোনালী, এ্যাজাক্স জুট মিল চালু , বকেয়া পাওনা পরিশোধ, সম কাজে সম মজুরি প্রদানসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৮ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার চত্তরে জুট স্পিনার্স মিলের সাধারন শ্রমিক কর্মচারী ও বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, সবুর, আলম, মোঃ মুজিবর, আঃ রশিদ, মোঃ আলা, হাছান, আতাউর, বাবুল সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, বাবলু, প্রমুখ। শ্রমিক জনসভায় নেতৃবৃন্দ বলেন আগামি ১০ অক্টোবর সকাল ১০ টায় ফেডারেশন নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের সাথে মতবিনিময় ও ১১ অক্টোবর রাত ৮ টায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপির সাথে রেলিগেটস্থ বাসভবনে বৈঠক । জুট স্পিনার্স মিলের সাধারন শ্রমিক কর্মচারীরা বলেন বর্তমান সিবিএ মালিক পক্ষের সাথে আতাত করে দির্ঘ ৫ বছর যাবত মিলটি বন্দ করে নিজেদের সার্থ হাসিল করে চলেছে যার ফলে সাধারন শ্রমিক কর্মচারীদের নিয়ে জুট স্পিনার্স মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধ সংগ্রাম কমিটি গঠন করা হয় । ঘোষিত কমিটির মধ্যে রয়েছেন মোঃ কেসমত আলী, মোঃ আতাউর, মোঃ সেলিম, আনছার, মোঃ আবু তালেব আলউদ্দিন, ছালাম ফকির, বিল্লাল, হাসান আলী, হোসেন আলী, মোছাঃ লিলি খাতুন ।
শিরোমণিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর থানায় অভিযোগ
ফুলবাড়িগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে হিরো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামে একটি প্রতিষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী নির্মলচন্দ্র বালা খানজাহান আলী থানায় ৭ অক্টোবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, নির্মলচন্দ্র শিরোমণি বাজারের তেঁতুলতলা রোডের মহাসড়কের পাশে জিলানীর একটি ঘরভাড়া নিয়ে দির্ঘ্য ২৫ বছর যাবত প্রতিষ্ঠানে ব্যবসা চালিয়ে আসছেন। সম্প্রতি ঘর মালিক জিলানীর চাচা শেখ ওমর ফারুকের সাথে উক্ত জায়গা নিয়ে পারিবারিক বিরোধের কারণে নির্মলচন্দ্রকে দোকানঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। ৪ অক্টোবর ্র সকাল ১০টায় নির্মলচন্দ্র তার দোকানের মালামাল পাশের ঘরে সরানোর কার্যক্রম চালানোর সময় অভিযুক্ত মৃতঃ খালেক শেখ এর পুত্র শেখ ওমর ফারুক তাঁর ওয়েল্ডিং মেশিন সহ দোকানের মালামাল ভাঙচুর করে ও অকথ্য ভাষায় গালিগালাজ সহ নির্মলচন্দ্রকে প্রাণনাশের হুমকি দেয়। এব্যাপারে খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি এসআই রোকন উজ্জামান কে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।এব্যাপারে খুলনা মহানগর হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ তিব্র নিন্দা প্রতিবাদ ও অতিদ্রত আইনগত ব্যাবস্থ্যা গ্রহনের জোর দাবি জানান ।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে খানজাহান আলী থানা শাখার সচেতনতামূলক লিফলেট বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
‘‘ গতিসীমা মনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির অশংহিসেবে ৮ অক্টোবর সকাল ১০ টায় খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এক আলোচনা সভা শিরোমনিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । নিসচার সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এবং থানা নিসচার সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটনের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, মোঃ মহসিন শেখ, মিয়া খালিদ হোসেন, মোল্লা লিমন হোসেন, শেখ ইমদাদুল ইসলাম, শেখ আলমগীর হোসেন, বাচ্চু শেখ, মুস্তাকিম বিল্লাহ, জিন্নাত সরদার, মোঃ ফারুক হোসেন,নাজমুল হোসেন, রুবেল হোসেন, আব্দুস সালাম মুন্সি, আবুল কাশেম, আকবর হোসেন, শেখ ইলিয়াছ হোসেন, মহিবুল্লাহ , মোঃ রিফাত , মোঃ বাহাউদ্দিন, আসাদুজ্জামান প্রমুখ ।
বাগেরহাটে হাঙ্গার প্রজেক্টের আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের বিল্ডিং রেসিলিয়েন্স এগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম(ব্রেভ) শীর্ষক প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম মলি¬কের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এবং সুজন এর কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভায় অন্যান্যদের বক্তব্য দেন, এসকে হাসিব, এ্যাড. সেলিম আজাদ, বাগেরহাট জেলা পরিষদ সদস্য অঞ্জলী রানী, সোহেল বাবু, ব্রেভ প্রকল্পের হাফিজুর রহমান, ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন, নানা ধর্ম-বর্ণ ও ভাষাবাসির দেশ বাংলাদেশ। নানা বৈচিত্রতাই বাংলাদেশের সৌন্দর্য্য। কিন্তু কিছু মানুষ নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য সমাজে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের মানুষ শান্তিতে বিশ্বাসী। তাই শান্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
আলোচনা সভায় হাঙ্গার প্রজেক্ট ও ব্রেভ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, উয়ুথ ও মেন্টরগণ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে বছরে ৪০ লক্ষ ডিম উৎপাদন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলায় ১৮ লাখ ডিমের চাহিদা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে ৪০ লাখ ডিম। যার ফলে জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও যাচ্ছে বাগেরহাটের ডিম। বাগেরহাটে ডিমের উৎপাদন আরও বৃদ্ধির জন্য প্রাণি সম্পদ অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছে। বাগেরহাটে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান এসব তথ্য জানান।
‘প্রতিদিন ডিম খাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (০৮ অক্টোবর) বাগেরহাট জেলা প্রাণি সম্পদ দপ্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট আঞ্চলিক হাস পজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক এ এফ এম ফয়জুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সেখ ইকরামুল কবির, সফল খামারী সেখ জাহিদ হোসেন, খামারী রুহুল আমিন ও কুদ্দুসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিমের বিকল্প নেই। তবে সেই ডিম হতে হবে নিরাপদ। নিরাপদ ডিম উৎপাদনে, বাজার ব্যবস্থার উন্নয়ন, রাসায়নিক ও ক্ষতিকর ঔষধের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতিতে ডিম উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। এছাড়া জেলার খামারীদের আরও বেশি করে ডিম উৎপাদন করতে অনুরোধ করা হয়।
এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণ থেকে একটি র্যা লী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর: তালুকদার আব্দুল খালেক
তথ্য বিবরনী
হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সব ধর্মের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে দুর্গোৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করে যাচ্ছে।
মেয়র আজ (শুক্রবার) বিকালে খুলনার আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অস্বচ্ছল নারীদের মাঝে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনা সহনীয় পর্যায়ে আসলেও মাস্ক পরিধানসহ সরকারের নিদের্শনাগুলো মেনে উৎসব পালন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।
শ্রীমদ্ভগবগীতা সংঘের সভাপতি প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মেয়র প্রায় সাড়ে তিনশত অস্বচ্ছল নারীর মাঝে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পরে সিটি মেয়র দৌলতপুর পাবলা গাছতলা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দৌলতপুর ও খানজাহান আলী থানার মন্দিরসমূহের মাঝে এবং পূজাখোলা মন্দির প্রাঙ্গণে খালিশপুর ও সোনাডাঙ্গা থানার মন্দিরসমূহের মাঝে সরকারি অনুদান বিতরণ করেন।
ডুমুরিয়ায় দুই সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে অসীমা রায় (৪৫) নামের এক গৃহবধূ।গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধানিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার বিধান রায়ের স্ত্রী।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া এলাকায় বিধান রায় পরকীয়ায় আসক্ত হলে তার স্ত্রী দুই সন্তানের জননী অসীমা রায় বাঁধা দেয়।এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর উপর নির্যাতন করতে থাকে।তারই জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার সকালে বাড়ির সবার অজান্তে স্বামীর উপর অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে।পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই সব্যসাচি বাদি হয়ে খুলনা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
কয়রায় বাগালী ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান সামাদ গাজীকে গণসংবর্ধণা
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় বাগালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আঃ সামাদ গাজীকে গণসংবর্ধণা দিয়েছেন নারাণপুর এবং ফতেকাটি গ্রামবাসী। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি বর্গ,৭ নং ওয়াডের্র নারাণপুর ও ফতেকাটি গ্রামে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় শেষে নারাণপুর লঞ্চঘাটে গণসংবর্ধণায় যোগ দেন। নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে ক্রেস্ট হাতে তুলে দেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর আছাফুর রহমান হালিম। এসময় কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচ এম নজরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর আছাফুর রহমান হালিম, ৮ নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান খোকন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু হাসান, ৩ নং ওয়ার্ড সভাপতি মোসলেম, নব-নির্বাচিত মহিলা সদস্য রেশমা খাতুন, ৫ নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলামসহ স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির রহমান নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। ওয়ার্ডবাসীর পক্ষ থেকে গণসংবর্ধণা আয়োজন করা হলেও ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের শত শত নেতাকর্মী, নব-নির্বাচিত ইউপি সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত হওয়ায় গণসংবর্ধনায় রুপ নেয়। সভার আয়োজক কমিটির প্রধান আঃ আছাফুর রহমান হালিম জানান, জনাব আলহাজ¦ আঃ সামাদ গাজী ২০১৬ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে পরাজিত হলেও ২০ সেপ্টেম্বর নির্বাচনে বাগালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালবাসায় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, তার নিকটতম প্রার্থীকে সাড়ে ৫ হাজার ভোটে পরাজিত করায় অত্র ইউনিয়নে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আঃ সামাদ গাজী ইউনিয়নবাসীর উদ্যেশ্যে জানান, তিনি একটি দলের পক্ষে নির্বাচিত হলেও সাধারণ মানুষের সাথে তার কোন দল নেই। তিনি বলেন, এলাকায় অধিকাংশ মানুষ কৃষক, শ্রমিক ও দিন মজুর এবং তারা নির্বাচন আসলে একজন যোগ্য মানুষকে নির্বাচিত করেন। এছাড়া আমি গিত নির্বাচনে আপনাদের ভালবাসা পেলেও সামান্য ভেটে পরাজিত হওয়ার পর বিগত ৫ বছর আপনাদের সুখে দুঃখে বিপদআপদে পাশে ছিলাম। যে কারনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ইউনিয়নের রাস্তাঘাট, ওয়াপদা বাঁধ, মসজিদ, মন্দির, পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। কৃষি ব্যবস্থাকে পরিবর্তন ঘটিয়ে কৃষকের মুখে হাসি ফোটাতে চাই। তিনি আরও বলেন, বাগালী ইউনিয়নকে মাদকমুক্ত আধুনিক ও মডের ইউনিয়ন রুপান্তর ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ এবং আপনাদের মূল্যবান ভোটের মর্যাদা ক্ষুর্ণ হয় এমন কিছু করব না।
সাংবাদিক তপন ভট্টাচার্য স্মরনে প্রার্থনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার তপন ভট্টাচার্য স্মরণে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী।
উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, অরবিন্দ সাহা, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা, রতন দেবনাথ, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, ডা. উৎপাল চন্দ্র চন্দ, বিশ^জিৎ দে মিঠু, শংকর ঘোষ, স্বপন সরকার, দিলীপ সাহা, শরৎ মুন্ধাড়া, চিত্তরঞ্জন সাহা, তরুন রায় শিবু, উজ্জল রায়, ভবশে সাহা, রুপম দে, বাবলু বিশ^াস, মুখেশ রাম, তপন সাহা, বিকাশ সাহা মদন, রাজু শীল, দিপ্রো দাশ, বিধান রায়, মিঠুন সাহা, পলাশ রায়, ইন্দ্রজিৎ কুন্ডু, সৌরভ হাজরা, বিপ্লব সাহা লব, দিলীপ সাহনী, লিটন চক্রবর্তী ও সনদ বকসীসহ ভক্তবৃন্দ।
অসুস্থ জেলা আওয়ামী লীগ নেতার শয্যা পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল।
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য এস এম জাহিদুর রহমান অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন। অসুস্থতার খবর শুনে গতকাল তার ঢাকার গুলশানস্থ বাসভবনে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি তার অসুস্থতার ব্যাপারে সার্বিক খোজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবনেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, রূপসা উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম, ফুলতলা উপজেলা যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াসিন, যুবনেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায় প্রমুখ।
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষের সুস্থতায় কামনায় আ‘লীগ নেতৃবৃন্দের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রনজিত কুমার ঘোষের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।










































