ঢাকা অফিস।।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের মা বেগম আখতার বানু মারা গেছেন। শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির বলেন, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মা বেগম আখতার বানু মারা গেছেন।
বেগম আখতার বানুর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বলেও জানান শায়রুল।











































