খবর বিজ্ঞপ্তি।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে কালিকাপুর সবুজ সংঘ। বেশ কিছু উদ্যমী তরুনেরা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পরবর্তি সময় হতে ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। নবযাত্রা প্রকল্পের অনুপ্রেরনায় বিভিন্ন দিবস, বৃক্ষ রোপন, সচেতনতার বার্তা প্রচার,পরিবেশ রক্ষা কার্যক্রম সহ রাস্তা রক্ষা করার জন্য ঝুড়ঝুড়িয়া নদীর সংলগ্ন ১৫০ হাত নেট বেষ্ঠনি এবং ২২ টি কেওড়া গাছ রোপন করেছেন এবং পুরো খরচ এই উদ্যমী যুবরা বহন করেছেন। এর ফলে নদীর চড়ের মাটি শক্ত হবে এবং রাস্তাটি অধিক বেশি টেকসই হবে ও পাশাপাশি পরিবেশ সুরক্ষিত হবে। সবুজ সংঘের সভাপতি ইবনেসিনা বলেন, আমরা ক্লাবের সদস্যরা সম্মিলিত ভাবে একটি উদ্যোগ নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা ৫ বছর যাবৎ বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছি তার অংশ হিসেবে ২২০ টি বৃক্ষ রোপন সম্পন্ন হয়েছে। ‘নবযাত্রা’ আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ব্যুরো অব হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের অর্থায়নে সাত বছর মেয়াদী একটি প্রকল্প; যার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধন।











































