মোঃ শামীম হোসেন- বাজুয়া ||
দাকোপের বানিশান্তা আমতলা এলাকায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দাকোপ থানা ও এজাহার সুত্রে জানা যায়, উপজেলার বানিশান্তা ইউনিয়নের আমতলা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী জয়নাল গাজীর ছেলে সাব্বির গাজী (২২) নামে এক যুবক দীর্ঘদিন ধরে ৬ শ্রেণীর ছাত্রী (১৩) সাথে মেলামেশার এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। একপর্যায়ে ছেলেটা অন্যত্র বিয়ে করলে মেয়ের মা সুমি বেগম বাদী হয়ে গত ৪ অক্টোবর রাতে গর্ভবতী মেয়েকে নিয়ে দাকোপ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে এজাহার দাখিল করেন। অফিসার ইনচার্জ সেকেন্দার আলী এজাহার রুজুপূর্বক ( মামলা নং-০২ তারিখ ৫/১০/২১ ধারা-২০০০ সালের নারী ও শিশু আইন এর ৯ (১) মামলা তদন্তের দায়িত্ব দেন পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলমকে। ভোররাতে পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলম ধর্ষণ মামলার প্রধান আসামীকে আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (৫ অক্টোবর) অভিযুক্ত যুবক ও ধর্ষিত মেয়েকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ব্যপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ সেকেন্দার আলী বলেন, ‘এ মামলার তদন্তে ধর্ষণের সহযোগিতায় কারো নাম প্রমানিত হলে তাঁদেরও আসামী হিসাবে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।’











































