Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

46
ছবি: খুলনা বিভাগীয় যাদুঘর

সাতক্ষীরায় ৩১৮টি ভারতীয় সিমসহ যুবক গ্রেফতার

 সাতক্ষীরা প্রতিনিধি

ভারত থেকে চোরাই পথে পাচার হয়ে আসা ৩১৮টি ভারতীয় সিমকার্ডসহ মাসুদ রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে সোমবার সকালে এসব সিমকার্ডসহ তাকে আটক করা হয়। কুরিয়ারযোগে বিভিন্ন স্থানে ওইসব সিম পাঠানোর সময় হাতেনাতে ধরা হয় তাকে।

র‌্যাব ৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, এসব সিম ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচারÍ এমনকি বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে সন্ত্রাসীরা। এদের একজনকে ৩১৮টি সিমসহ হাতেনাতে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করেছি। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া যাবে না: সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশে যে সম্প্রীতি বজায় রয়েছে তা বিনষ্ট করার জন্য একদল বিশেষ গোষ্ঠীর তৎপরতা  সবসময় লক্ষনীয়। কিছুদিন আগে রূপসার শিয়ালীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা কঠোর হস্তে দমন করা হয়েছে। আসন্ন দুর্গাপূজায় কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখাতে হবে।

সোমবার সকাল ১১ টায়  দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে স্বার্বজনীন দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃৃতায় তিনি এসব কথা বলেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলিমুজ্জামান মিলন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলীরেজা বাচা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সৌমিত্র দাস, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সহ প্রতিটি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিশিষ্ট ব্যক্তিদের সহিত বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগরের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি

সোমবার বিকাল ৫ টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহনাগর অর্ন্তগত বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে খুলনার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর ভার প্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ জিহাদ এর পরিচালনায় সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষ্যে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি রোটা. ইঞ্জি. মিজানুর রহমান, আলীনুর হোসেন মাতুব্বর, কাজী হাসনাত হোসেন কমিট, মোঃ মহিদুল ইসলাম নান্নু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ পারভেজ আহম্মেদ পলাশ, শারাফাত উল্লাহ স্বপন, মোঃ নুরুদ্দিন, এইচ এম আরিফ, আরমানুজ্জামান বাধন, লীনা পান্ডে, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, মোঃ আঃ জব্বার, মোসাঃ মনোয়ারা খাতুন শিউলী, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সরদার, মশিউর রহমান মিলন, মোঃ আজিজ খাঁ। এম এ বাশার, মোঃ রানা, অধ্যা. প্রিন্স মাহমুদ, ইঞ্জি. শরিফুল ইসলাম, মোঃ কামাল হোসেন, রোবায়েত হোসেন রানা, মোঃ আলমগীর হোসেন, মোঃ ফিরোজ মিয়া, শেখ রাজিব, বিশ্বজিত মন্ডল, হাবিব রায়হান, মোঃ ছোমেত, মোঃ কালাম সিকদার, নান্টু সরদার, মোঃ বাবু, আবুল হোসেন, মিজানুর রহমান মিরান, মোঃ শহিদুল ইসলাম, প্রশান্ত বিশ্বাস, চাঁদনী আক্তার, প্রমুখ, সভায় বক্তাগন বলেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগর অর্ন্তগত সকল থানা এলাকায় সংগঠনের কার্যক্রম বেগবান করতে ঐক্যবদ্ধ ভাবে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দর সহিত কাজ করার সহমত প্রকাশ করেন।

দাকোপে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন নরওয়ের ঢাকার রাষ্টদূত

মোঃ শামীম হোসেন,বাজুয়া (দাকোপ)

রাজকীয় নরওয়েজিয়ান দুতাবাস ঢাকার রাষ্টদূত এস্পেন রিক্টার এসভেন্ডসেন এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল, নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় খুলনার দাকোপে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি (ইউএনডিপি) জিসিএ প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল ৪ অক্টোবর সোমবার সকাল ৯ টায় সড়ক পথে নরওয়েজিয়ান দুতাবাস ঢাকার রাষ্টদূত এস্পেন রিক্টার এসভেন্ডসেন এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ইউএনডিপির জিসিএ ও লজিক প্রকল্পের আওতায় নির্মিত উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের পল্লীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, একই ইউনিয়নে খানা ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার জলবায়ু-ঝুঁকিপূর্ণ নারীরা কিভাবে তাদের জলবায়ুর প্রভাব মোকাবেলায় অভিযোজিত জীবন-জীবিকা পরিচালনা করছেন তা বোঝার জন্য দুর্যাগ-সহনশীল কৃষি এবং ভেড়া পালন কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় নরওয়ের রাষ্টদুতের সফর সঙ্গী ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের  যুগ্ম সচিব এবং জিসিএ প্রকল্পের জাতীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, নরওয়েজিয়ামের দূতাবাস ঢাকার সিনিয়র উপদেষ্টা মরশেদ আহমেদ,ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ভ্যান জুয়েন, প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও পার্টনারশীপ সরদার মোঃ আসাদুজ্জামান, জলবায়ু পরিবর্তন বিশেজ্ঞ এস কে এম মামুনুর রশিদ,জাতি সংঘের সেচ্ছাসেবক জেসমিন নিনা ব্লাঙেকন্নাজেল, জিসিএ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক অশোক অধিকারী, থানা পুলিশের ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম,ইউএনডিপির জেলা সমন্বয়কারী লুৎফা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, ইউএনডিপির কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান ও লজিক প্রকল্পের পরিমল কর্মকার প্রমুখ ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এ কে এম মামুনুর রশিদ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিকে উক্ত কর্মসূচির অংশীদারিত্বের ব্যবস্থা সম্পর্কে এবং টেকসই উন্নয়ন ২০৩০ এর লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখা যায় সে সম্পর্কে আলোকপাত করেন। এ সময় উক্ত প্রতিনিধিরা বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,জীবন-জীবিকায় পানীয় জলের সমাধান দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নারীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসার কারণে নরওয়ের রাষ্টদূত এস্পেন রিক্টার এসভেন্ডসেন তাদের অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি প্রদান করেন।

ডুমুরিয়ায় গরুর মাংসে আল্লাহু লেখা!

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায়  রান্না করা গরুর মাংসের টুকরায় দু’পাশেই আল্লাহু লেখা দেখা গেছে। সোমবার সকালে উপজেলার আন্দুলিয়া গ্রামে প্রবাসি শফিকুল ইসলাম বাবুর বাড়িতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার আন্দুলিয়া গ্রামের সৌদি প্রবাসি এ এম শফিকুল ইসলাম বাবুর স্ত্রী রোজিনা বেগম সোমবার সকালে গরুর মাংস রান্না করছিলো। রান্নার সময় ঐ মাংসের টুকরোটি সম্মুখে ভেসে ওঠে। টুকরোটি উঠিয়ে দেখেন মাংসের দুই পাশেই আল্লাহ লেখা। তখন মাংসের টুকরাটি তুলে তিনি প্রতিবেশিদের দেখান।গৃহবধু রোজিনা বেগম জানান, গত শুক্রবার দেড়ুলি গ্রাম থেকে প্রবাসি বাবুর মামার মানতের গাভি জবাই করে এই মাংস দিয়ে যান।এ খবর এলাকায় ছড়িয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন মাংসের টুকরো দেখতে ভিড় জমান।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ ও ৯ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খালিশপুর থানাধীন ৮ ও ৯ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। গত ২ অক্টোবর খালিশপুর থানা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলাম আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন। নব গঠিত কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মঈন, সহ সভাপতি মোঃ তানভির রহমান, মোঃ আশিকুল ইসলাম আশা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী, মোঃ সিয়াম, সাংগঠনিক সম্পাদক এস এম ফাহিম, মাহামুদুল হাসান সিয়াম, দপ্তর সম্পাদক  মোঃ নুরুল ইসলাম নাইম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম অন্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সালমান রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুশফিকুর রহমান সকাল, ক্রিড়া ও শরীর চর্চা সম্পাদক, মোঃ হানজেলা, কার্যকরি সদস্য শাহরিয়ার রহমান আকাশ।

৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ রাহাত হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল, সহ সভাপতি মোঃ জয়, মোঃ জাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সুমন, মোঃ নাহিদ ফরাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম, দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ রাতুল, অর্থ সম্পাদক মোঃ তুহিন শেখ, প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ আরিফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাজিদ।

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

তথ্য বিবরনী

‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ^ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশুর অধিকারগুলো বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। প্রতিটি শিশুর বিকাশ নিশ্চিত করা এবং শিশুর প্রতি সহিংস আচরণ ও নির্যাতন বন্ধের ক্ষেত্রে পরিবার ও সমাজের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কোন শিশু যেন নির্যাতনের শিকার না হয় সেদিকে সকলের নজর রাখা প্রয়োজন। সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে তা অভিভাবকদের নজরে রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেজেএস এর প্রোগ্রাম ডিরেক্টর এসএম চিশতী। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনায় বিশ্ব বসতি দিবসের আলোচনা সভা

তথ্য বিবরনী

‘নগরীয় কর্মপন্থা প্রয়োগ করি, কার্বনমুক্ত বিশ^ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ^ বসতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যত প্রজন্মের জন্য পরিকল্পিত, নিরাপদ এবং বাসযোগ্য নগরী  গড়ে তুলতে হবে। তিনি বলেন, শহরে বেশি পরিবেশ দূষণ হয়। সরকার গ্রামকে শহরে পরিণত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এতে শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামেও থাকবে, শহরের ওপর থেকে সকল বিষয়ের চাপ কমবে। যার যার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করলে শহর ও গ্রামে সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেডিএর সচিব মোঃ সাদিকুর রহমান,  খুলনা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী অসিত কুমার বিশ^াস, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্লানার প্রকাশ চন্দ্র কুন্ডু প্রমুখ বক্তৃতা করেন।

কেশবপুরে সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবসের উদ্বোধন করলেন ইউএনও

আলমগীর হোসেন কেশবপুর

কেশবপুরে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সপ্তাহব্যাপী শিশুদের চিত্রাংকন, আবৃত্তি, দেশের গান, নৃত্য প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জি এম আজমল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ প্রমুখ। শিশুদের ভেতর বক্তব্য দেন শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও মাইমুনা খাতুন।

দাকোপে নিম্ন বিত্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে টিউবওয়েল বিতরন

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

বেসরকারী সংস্থা আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে দাকোপে নিম্ন বিত্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে টিউবওয়েল বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে দাকোপ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপজেলার সুতারখালী ইউনিয়নের উপকার ভোগী ৫০ পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে টিউনওয়েল বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন দাকোপ থানার ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবু মুছা সরদার,আনিসুর রহমান ফকির প্রমুখ। উল্লেখ্য প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নিম্নবিত্ত পরিবারের পানির চাহিদা মেটাতে টিউবওয়েল স্থাপন এবং মসজিদ মন্দিরের জন্য ওজুখানা নির্মান এবং পানিয় জলের ব্যবস্থা করে আসছেন। তারই ধারাবাহিকতায় সোমবার এই টিউবওয়েল বিতরন করা হয়।

দেবহাটায় চেয়ারম্যান রতনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ ও মানববন্ধন

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সম্পর্কে দূর্ণীতি, অনিয়ম, সরকারী প্রকল্পের অর্থ লোপাটের মিথ্যা তথ্য সম্বলিত লিফলেট রাতের আঁধারে অলিতে গলিতে সাঁটিয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজেনে উপজেলার ঈদগাহ বাজার এলাকায় উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আকবর আলী, দীপক কুমার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ফারুক হোসেন রতনের প্রতিপক্ষরা ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে রাতের আঁধারে রতনের সম্পর্কে মিথ্যা দূর্নীতি, অনিয়ম ও সরকারী প্রকল্পের অর্থ লোপাটের কাল্পনিক তথ্য সম্বলিত শতশত লিফলেট ইউনিয়নের বিভিন্ন অলিতে গলিতে সাঁটিয়ে দিয়ে ফয়দা লোটার চেষ্টা করেছেন। তারা রতনের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে পরিকল্পিতভাবে রাতনকে নির্বাচনে পরাজিত করতে নোংরা খেলায় মেতে উঠেছেন। লিফলেটে উল্লেখিত যাবতীয় তথ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত উল্লেখ করে বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে সখিপুর ইউনিয়নে রতনের জনপ্রিয়তা কতটা বেশি তা এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সর্বস্তরের মানুষের স্বতষ্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে ফুঁটে উঠেছে। লিফলেট ছড়ানো দূর্বৃত্তদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা মিথ্যাকে পুঁজি করে নির্বাচনের মাঠে ফয়দা লোটার চেষ্টা বাদ দেন। আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলেই রতনের মতো একজন সৎ, যোগ্য ও মুজিবপ্রেমি আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাতের আঁধারে অপপ্রচারের নোংরা খেলা শুরু করেছেন। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা অপপ্রচারে লিপ্তদের আইনের আওতায় আনারও দাবী জানান।

এসময় শেখ ফারুক হোসেন রতন বলেন, ২০১৩ ও ২০১৮ সালে যারা দুই দুই বার আমাকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল; তারা, তাদের উত্তরসূরী ও সহযোগীরা আসন্ন নির্বাচনে আমার বিরুদ্ধে প্রার্থীতা ঘোষনা দিয়েছে। কিন্তু ইউনিয়নের সর্বস্তরের মানুষ ও আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমার পাশে আছে। তিনি বলেন, জনগনই আমার সকল শক্তির উৎস্য। নির্বাচনকে ঘিরে আমার জনপ্রিয়তায় ওইসব জনবিচ্ছিন্ন প্রতিপক্ষরা ঈর্শান্বিত ও আতঙ্কিত হয়ে পড়েছে। বর্তমানে তারা দিশেহারা। তাই তারা আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতে উঠেছে। রতন বলেন, নোংরা খেলায় মেতে উঠা ওইসব জনবিচ্ছিন্নদের আমি ভয় করিনা। জননেত্রী শেখ হাসিনা আমাকে গতবার নৌকার মাঝি বানিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন, সেসময় আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনার মুখ উজ্জল করেছিলেন। গত পাঁচ বছরে আমি ইউনিয়নে নজির বিহীন উন্নয়ন করে আপনাদের সুখ, দুঃখের সারথি হয়ে সবসময় পাশে থেকেছি। আশাকরি এবারও এলাকার উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিবেন এবং আপনারা আমাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।

তার সম্পর্কে অপপ্রচারে লিপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। একইসাথে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ওইসব জনবিচ্ছিন্নদের বয়কট করতে ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বানও জানান ফারুক হোসেন রতন।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত ভোররাতে সখিপুরের অলিতে গলিতে চেয়ারম্যান রতনকে নিয়ে মিথ্যা তথ্য সম্বলিত অপপ্রচার মুলোক শতশত লিফলেট সাঁটিয়ে দেয় তার নির্বাচনী প্রতিপক্ষ ও দূর্বৃত্তরা।

জাতীয় পার্টির শোক

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. সৈয়দ আবুল কাশেমের মাতা মেহেরুন নেছা (৭৯) বার্ধক্যজনিত কারণে রবিবার রাত ৭.৩০ ঘটিকায় দিঘলিয়ার সেনহাটি পূর্বকাটানীপাড়ায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …….. রাজেউন)। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে ও তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, কেন্দ্রীয় সদস্যবৃন্দ যথাক্রমে: মোস্তফা কামাল জাহাঙ্গির, মো. ইসমাইল খান টিপু, শেখ জাহাঙ্গির হোসেন, মোস্তফা সফিকুল ইসলাম ঢালী, এস.এম. এরশাদুজ্জামান ডলার, আব্দুল ওয়াদুদ মোড়ল, সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে: মো. মোতআলী শেখ, রিয়াজউদ্দিন হাওলাদার, মো. ফরহাদ আহম্মেদ, নারায়ন চন্দ্র সরকার এবং অন্যান্য নেতৃবৃন্দ যথাক্রমে: জাহাঙ্গির মোস্তফা তোতন, শেখ সদরউদ্দিন, শেখ আব্দুল ওহাব, জি.এম বাবুল, সরদার জিয়াউল হক, সামছুজ্জামান খোকন, শাহজাহান আলী সাজু, মো. সাঈদ মোড়ল, এ্যাড. লুৎফর রহমান, মল্লিক হাসানুজ্জামান, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম বাচ্চু, সুলতান মাহামুদ, শেখ আব্দুল আজিজ, রহমতউল্লাহ খান, মো. বিল্লাল হোসেন, আব্দুল আজিজ, সরদার মোহাম্মদ আলী, মো. হোসেন আলী, এ্যাড. প্রশান্ত কুমার বিশ্বাস, আ. সবুর মাস্টার, গাজী আঃ সালাম, এস.এম মামুনুর রশিদ, ফরিদা ইয়াসমিন, মোল্লা জাহাঙ্গির হোসেন, অসিম কুমার মল্লিক, আসাদুজ্জামান লিটু, গফ্ফার মাস্টার, গোলাম রসুল, হাসমত আলী, গোলাম মওলা, আব্দুস সালাম, ডা. ফিরোজ মামুন, মিরাজ হোসেন, মল্লিক মোস্তাফিজুর রহমান লাভলু, মো. আবু কাসেদ মোল্লা, আবুল কালাম, মাহাবুব আলম, সেলিম আহম্মেদ, আনিসুর রহমান, আবুল হোসেন, মো. আসলাম, আ. রহমান, মো. এলাহী, ডা. মুজিবুর রহমান, মো. ইয়াসিন, মো. আ. রব, আনোয়ার হোসেন মিন্টু মোল্লা, মো. নজরুল ইসলাম প্রমূখ।

শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

শারদীয়া দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন্যের লক্ষ্যে জেলার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় স্থানীয় পরিষদ অডিটোরিয়ামে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি অধ্যাঃ মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি)আব্দুল হাই সিদ্দিকী, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ শাহ্ জালাল, লবনচরা থানার ওসি সমীর কুমার সাধু, হরিণটানা থানার প্রতিনিধি এসআই দৈপায়ন। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রতাপ ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র  মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুবকর সিদ্দিক, আইসিটি কর্মকর্তা সুমন হাসান, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, ইউপি চেয়ারম্যান আঃ হাদী সরদার, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, প্রাথমিক শিক্ষক সমির মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, ইউপি সদস্য প্রসেনজিৎ রায়, ইউপি সদস্য অশোক সরকার, আ’লীগনেতা নিত্যানন্দ বৈরাগী, আলীগনেতা সুজয় মন্ডল সহ ৯৭ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভাবে উৎসব মূখর পরিবেশে যাতে করে সনাতনীদের শারদীয়া দুর্গোৎসব সম্পন্ন হয় সেলক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

বটিয়াঘাটা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলার বটিয়াঘাটা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এম এম তাজউদ্দীনের সুপারিশকৃত ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন জেলা কমিটির সভাপতি কাজী মনিরুল ইসলাম মনির। কমিটিতে আহবায়ক পদে নিত্যানন্দ মহালদার,যুগ্ম আহবায়ক পদে মিঠুন রায়,কার্য্যকরী সদস্য পদে গৌতম রায়,তানভীর রহমান,অপু,চন্দন ঘোষ,নিউটন ঘোষ,বিশ্বজিৎ ঘোষ,বিশ্বজিৎ সরকার, পবিত্র দাশ,আলামিন সরদার,কৃতি সুন্দর মহালদার,শুভজিৎ মন্ডল,সুমন শেখ প্রমূখ।

বেনাপোলে আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশ

বেনাপোল প্রতিনিধি

৫ বছর মেয়াদ শেষ হলে পৌর মেয়রদের পদ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে পৌরসভার দায়িত্বে আসবেন প্রশাসক। এমন ধরনের সরকারী ঘোষনার পর সোমবার বিকেলে বেনাপোল বাজারে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি বেনাপোল বাজারের বিভিণœ এলাকা পরিদর্শন করেন। পরে সমাবেশটি বেনাপোল বাজারের নুর সোপিং চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল। সমাবেশে সরকারকে এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন, যুবলীগের শার্শা থানা সভাপতি অহেদুজ্জামান অহিদ, ইউপি চেয়ারম্যান  আলহাজ¦ বজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন , সাধারন সম্পাদক তৌহিদুজ্জামান তেীহিদ,

নেতৃবৃন্দ বলেন, পৌরমেয়র আশরাফুল আলম লিটন গত ১১ বছর ধরে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে বেনাপোল পৌর সভার নির্বাচনকে বন্ধ করে রাখে। মেয়র ও পৌর সচিবের দূর্নীতির সুষ্ঠু তদন্ত করার জোর দাবি জানান।

ফকিরহাটে পূজার জমকালো আয়োজন: চলছে রং তুলির নানান সাজ-সজ্জা

পি কে অলোক,ফকিরহাট।

হিন্দু ধর্মাবলম্বীর সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন। এখনো মাত্র এক সপ্তাহ বাকী থাকলেও হিন্দু ধর্মাবলম্বীদের দরজায় কড়া নাড়ছে দেবী-দুর্গার আগমনী বার্তা। বিশেষ করে দুর্গা প্রতিমার রং তুলি দিয়ে নানা রঙ্গে প্রতিমা সাজাতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। উপজেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছেন, ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নে ৬৭টি মন্দিরে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এ জন্য মন্দির চত্তর জুড়ে চলছে রং তুলির নানান সাজ-সজ্জা।

এর মধ্যে বেতাগা ইউনিয়নে ৩টি, লখপুরে ৯টি, পিলজংগে ৬টি, ফকিরহাট সদর ইউনিয়নে ১০টি, বাহিরদিয়া-মানসা ইউনিয়নে ৭টি, নলধা-মৌভোগে ১০টি, মূলঘরে ১৮টি এবং শুভদিয়া ইউনিয়নে ৪টি পূজা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনেই যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় জাকজমকপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এখন শারদীয় দুর্গোৎসবে মেতে ওঠার অপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা। এ উৎসবকে ঘিরে উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে দেখা দিয়েছে পূজার আমেজ। মার্কেট ও দোকান গুলিতে নতুন পোশাক কেনা-কাটা করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। হাট-বাজার সহবিভিন্ন মাকের্ট ও শপিং মহলে ভীড় বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। মন্দিরে মন্দিরে শুরু হয়েছে সাজ-সজ্জ্বা। পূজা সুষ্ঠ,সুন্দর ও শান্তিপূর্ন ভাবে পালনের লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি মূলক সভা। বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, দিন রাত কাজ করে প্রতিমা শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে মা দুর্গা সহ বিভিন্ন প্রতিমা। যেন দম ফেলার সময় নেই কারিগরদের। তবে এবার রং, তুলির ও সাজ-সজ্জার দাম বেশি বলে জানিয়েছেন কয়েকজন কারিগর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার দুর্গাদেবী আসবে ঘোড়ায় চড়ে, আর যাবেন দোলায় চড়ে। দুর্গোউৎসবের মূল আনুষ্ঠানিকতা আগামী ১১ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। ১২ অক্টোবর দেবীর সপ্তমী, ১৩ অক্টোবর দেবীর মহাঅষ্টমী, (কুমারী পূজা, সন্ধি পূজা) ১৪ অক্টোবর দেবীর নবমী এবং ১৫ অক্টোবর দশমী পূজা, (সমাপন ও দর্পন বিসর্জন)। এবং সন্ধ্যায় আরত্রিকের পর প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এদিকে খোজ খবর নিয়ে দেখা গেছে, লখপুরের জাড়িয়া মাইট কুমরা নাথপাড়া সর্বজনীন দুর্গা মন্দির ও বেতাগায় মোমতলা সর্বজনীন দুর্গা মন্দিরে উপজেলা অন্যান্য মন্দিরের চেয়ে বেশি প্রতিমা তৈরী করা হয়েছে। সেখানে সাজ-সজ্জাও করা হচ্ছে জমকালো আয়োজনে। ফকিরহাটে ৬৭ মন্দিরে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পূজা উদযাপন হবে বলে পূজা উদযাপন পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে করোনা পরিস্থিতি হলেও উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পূজা উদযাপন হবে বলে আশা করছেন সকল মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আনসার কমান্ডার আবু হানিফ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অপরাধ দমনসহ বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মাদকাসক্ত, চোর ও জুয়াড়িদের ধরে দিয়ে পুলিশকে সহযোগিতা করছে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক দূর্ঘটনা রোধ, করোনা সংক্রমণ প্রতিরোধ, বৃক্ষরোপন ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলাসহ নানা সামাজিক কাজে গুরূত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আনসার কমান্ডার আবু হানিফ পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটী গ্রামে মৃত তাজেল সরদারের ছেলে। আবু হানিফ ১৯৯১ সালে প্রশিক্ষণ শেষে গদাইপুর ইউনিয়ন আনসার কমান্ডার হিসেবে বাংলাদেশ আনসার ও ভিডিপিতে যোগদান করেন। ১৯৯৭ সালে তিনি পৌর কমান্ডার ও পরবর্তী ২০১৬ সাল থেকে অদ্যবধি উপজেলা  আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন সামাজিক কাজ করে আনসার কমান্ডার আবু হানিফ এলাকায় প্রশংসিত হয়েছেন। শিববাটী এলাকার প্রশান্ত মন্ডলের বাড়িতে চুরি করার সময় চোরকে হাতে-নাতে ধরে ফেলে আবু হানিফ। তিনি শিশুদের উপর যৌন নিপিড়ন কারী এক ইমামকে আটক করে পুলিশে দিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন। তিনি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধেও ব্যাপক অবদান রাখেন। আবু হানিফ এলাকার বিভিন্ন সড়কের স্পীড ব্রেকারগুলোতে রং করে দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আনসার ও ভিডিপি সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ঘূর্ণিঝড় ফণি, বুলবুল, ইয়াসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সময় এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাধ মেরামত করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি করোনা কালীন সময়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করাসহ সরকারের আরোপিত স্বাস্থ্যবিধি নিষেধ কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখেন। আবু হানিফ এপযর্ন্ত কমপক্ষে ৫০ টি বাল্যবিবাহ প্রতিরোধে সরাসরি ভূমিকা রেখেছেন। তিনি সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর আইনজীবি সমিতির একটি কক্ষে নোটারী পাবলিকের মাধ্যমে হতে যাওয়া বাল্যবিবাহ প্রতিরোধ করেন। এভাবেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনসহ নানা সামাজিক কাজে আনসার কমান্ডার আবু হানিফ গুরুত্বপূর্ন অবদান রাখছেন।

পাইকগাছার গড়ইখালীস্থ শিবসা নদীর বির্স্তীর্ণ এলাকা ভাঙ্গনরোধ ও মিনি সুন্দরবন গড়ে তোলার উদ্যোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার গড়ইখালীস্থ শিবসা নদীর বির্স্তীর্ণ এলাকা ভাঙ্গনরোধ ও মিনি সুন্দরবন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। গড়ইখালী পরিবেশবাদী সংগঠনের ব্যানারে নব নির্বাচিত চেয়ারম্যান এ নয়া উদ্যোগ নিয়ে বিভিন্ন প্রকার গাছের চারা রোপন শুরু করছেন।

                উপজেলার গড়ইখালীর ভাঙ্গন এলাকা খুদখালী থেকে ফকিরাবাদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা বছরের পর বছর ভাঙ্গছে। বার বার পরিবর্তন হচ্ছে বাঁধের স্থান। অবশেষে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিএম আব্দুস ছালাম কেরু নির্বাচিত হয়ে সামাজিক বনায়ন সৃষ্টির মাধ্যমে ভাঙ্গনরোধ  ও মিনি সুন্দরবন গড়ে তোলার নয়া উদ্যোগ নিয়েছেন। সোমবার গড়ইখালী পরিবেশবাদী সংগঠনের ব্যানারে নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু চর ভরাটে জায়গায় বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করে এর কার্যক্রম শুরু করেন। সামাজিক বনায়ন সৃষ্টি করে মিনি সুন্দরবন করতে সুন্দরী, বাইন, কেওড়া, উড়া ও গোলপাতার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এব্যাপারে পরিবেশবাদী সংগঠনের সভাপতি আরাফাত হোসেন রায়হান বলেন, সামাজিক বনায়নে নব-নির্বাচিত চেয়ারম্যানের উদ্যোগে এ ধরনের মহৎ কাজের আগ্রহের কারনে এলাকার সুন্দর পরিবেশ যেমন সৃষ্টি হবে তেমনি রোধ হবে ভাঙ্গন। অভয় অরন্য হবে পাখ-পাখালির। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপুর্ণ পদক্ষেপ। আমার দিক দিয়ে যতটুকু সম্ভব সেদিক দিয়ে সার্বিক সহযোগিতা করা হবে।

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার উড়াবুনিয়া গ্রামে। থানা পুলিশ ও মৃতের স্বজনরা জানান, লস্কর ইউনিয়নের উড়াবুনিয়া গ্রামের রমেশ মন্ডলের ছেলে দেব্রত (৩৮) সোমবার বেলা সাড়ে ১১ টায় নিজের বাড়িতে বিদ্যুতের কাজ করছিল। এমন সময় অসর্তকতা বসত বিদ্যুৎস্পৃষ্টে সে আহত হলে পরিবারের লোকজন তাকে পাইকগাছা হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

রূপসায়  গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রূপসা প্রতিনিধি

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা খুলনার অফিসার ইনচার্জ  উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

রূপসার জাবুসা গ্রামস্থ জাবুসা চৌরাস্তায় সালাম জুট মিলের সামনে মহাসড়কের উপর থেকে আসামী ১। মোঃ রাসেল শেখ (১৯), পিতা- মোঃ লিটন শেখ, মাতা-রোমেসা বেগম, সাং- আট্টাকি, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ০১ (এক) টি সাদা রংয়ের প্লাষ্টিকের বাজার করা ব্যাগের মধ্যে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৫০০ (পাঁচশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস ০৪/১০/২০২১ তারিখ ১২.০৫ টার সময় জব্দতালিকা করতঃ আসামীর বিরুদ্ধে রূপসা থানার মামলা নং- ০২, তারিখ-০৪/১০/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।

এস এম কামাল হোসেনের মৃত্যুতে মহানগর ও জেলা ছাত্রদলের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ পৃথক বিবৃতিতে কামালের মৃত্যুকে দলের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন তারা। ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে দৃঢ়চেতা অনমনীয় সাহসী লড়াকুযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ কামাল অভিষ্যত প্রজন্মের সামনে অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন।

কামালের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতিদাতারা হলেন মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, যুগ্ম আহবায়ক যথাক্রমে আরিফুর রহমান আরিফ, রশিউর রহমান রুবেল, সাইফুল ইসলাম খান, মো: ইবাদুল ইসলাম, মাহিম আহমেদ রুবেল, মো: হাসান ফকির, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েত উল্লাহ দিপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, জিএম রাজিবুল আলম বাপ্পী, হেলাল হোসেন গাজী, সদস্য সচিব মো: তাজিম বিশ^াস, সদস্য যথাক্রমে ওয়াহিদুজ্জামান খান, মো: শরিফুল ইসলাম, কাজী আসিফুর রহমান, মনিরুল ইসলাম, স্বপন রহমাতুল্লাহ, রাশিকুল আনাম রাসু, পারভেজ হাসান মিজান, আলী আকবর, মো: মাজহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব, আব্দুর রহিম বাদশা, সর্দার মাহিম উল হক, মো: ইউসুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, শেখ আল মামুন, ইলিয়াস সরদার ও মো: আব্দুল আহাদ শাহীন।

অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের নিন্দা

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের নেতাকর্মিদেরকে অবহিত না করে গত ২৭ সেপ্টেম্বর  অনলাইন পত্রিকায়  বিবৃতি প্রদান করার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি প্রদান করেছেন খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ।  বিবৃতিতে বলা হয় দলিয় নেতাকর্মিদেরকে না জানিয়ে ব্যক্তিসার্থ হাসিলের জন্য কতিপয় ব্যক্তি সেচ্ছাসেবক দলের নেতাকর্মিদের নাম ব্যাবহার করে বিবৃতি প্রদান করছে , এতে করে সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে ও নেতাকর্মিরা বিভ্যান্তির মধ্যে পড়ছে । বিবৃতিদাতারা হলেন মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আলহাজ¦ আল আমিন হোসেন, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল হুদা পলাশ, লিমন মোল্লা, মেহেদী হাসান মামুন, শহিদুল ইসলাম, এমদাদ মোড়ল, সৈয়দ মনিরুজ্জামান, বিল্লাল কাজী, মোঃ কোরবান মোড়ল, এস, এম আসাদুজ্জামান, মোঃ সুমন গাজী, ডাঃ আলীম খান, মোঃ টগর মোড়ল, মোঃ ইসমাইল হোসেন, মোঃ কবির, মোঃ লিটন শেখ, তরিকুল ইসলাম জনি, মোঃ শাহজালাল শেখ, মোঃ আসাদুজ্জামান প্রমুখ ।

কারিগরী প্রশিক্ষন  কেন্দ্রের  ট্রেন্ডার অনিয়মের অভিযোগে মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে  লিখিত অভিযোগ

 ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খুলনা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে গত ৩০ সেপ্টেম্বর  টেন্ডার ষ্টোরে রক্ষিত সরকারী মেশিনপত্র ও অন্যান্য লৌহজাত মালামাল এর টেন্ডার হয় । উক্ত টেন্ডারে  সকল নিয়মনীতি উপেক্ষা করা  টেন্ডার কাজ সম্পন্ন করা হয়েছে এমন অভিযোগে এনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো মহাপরিচালক, বৈদাশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব , খুলনা বিভাগীয় কমিশনার ,খুলনা জেলা প্রশাসক সহ বিভিন্নদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে খুলনা জেলা ঠিকাদারবৃন্দ । লিখিত অভিযোগ সুত্রে জানাযায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন বেআইনিভাবে সরকারি  সকল নিয়মনীতি উপেক্ষা করে জাতীয় পত্রিকা ও স্থানিয় পত্রিকায় প্রকাশ না করে  নিজের পছন্দের ঠিকাদারদের ৬০ লক্ষাধীক টাকার মালামাল ১০ লাখ ৬০ হাজার টাকায় পাইয়ে দিয়েছি । এছাড়া ইতিপুর্বেও খুলনা কারিগরী প্রশিক্ষন কেন্দ্র খুলনার মুলভবনসহ প্রায় ৮ /১০ টি আবাসিকভবন যার আনুমানিকমুল্য ৭০ থেকে ৮০ লক্ষ টাকা । সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে গোপনীয়ভাবে ২২ লক্ষ টাকায় বিক্রি করা হয় । এতে সরকার প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী একটি দুর্নীতিমুক্ত দেশ করতে অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে ঠিক সেইমুহুর্তে কতিপয় অসাধুকর্মকর্তা সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ববঞ্চিত করে নিজেদের সার্থ হাসিলের কাজে লিপ্ত রয়েছে । নিয়মনীতি না মেনে  ষ্টোরে রক্ষিত সরকারী মেশিনপত্র ও অন্যান্য লৌহজাত মালামাল ৩০ সেপ্টেম্বর নিলাম বিজ্ঞপ্তিসহ পুর্বের যে সকল   পুরাতন ভবন সল্পমুল্যে নিলামে বিক্রয় হয়েছে সকল টেন্ডার বাতিল করে সঠিকও সচ্ছ সরকারি নিয়মনীতি অনুসারে দরপাত্র আহবান করে সরকারের সঠিক রাজস্ব আদায়ের ব্যাবস্থা গ্রহন করার জোর দাবি জানানো হয় লিখিত অভিযোগে ।

ডুমুরিয়ায় স্বর্ণের দোকানে ৩০ লক্ষ টাকার দূর্ধর্ষ চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া বাজারে মনোয়ারা সুপার মার্কেটে উর্মি জুয়েলার্স নামের এক স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি হয়েছে।এতে নগদার্থ,স্বর্ণ,রুপা সবমিলে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে ওই ব্যবসায়ী।গত রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।্ ঘটনায় খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুভাষ মন্ডল জানান,ঘটনার রাতে প্রতিদিনের ন্যায় ব্যবসায়ী কাজ শেষে রাতে সাজিয়াড়া গ্রামস্থ বাড়িতে গিয়ে ঘুমান।সকালে দোকানে এসে দেখি কে বা কাহারা রাতের আঁধারে দোকানের সকল তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিন্দুকে থাকা নগদ সাড়ে ৪ লক্ষ,প্রায় ৩৮ ভরি স্বর্ণ ও রুপাসহ ৩০ লক্ষাধিক টাকার চুরি হয়।এ ঘটনায় আইনী আশ্রয় গ্রহন করা হবে।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নড়াইলে জেলা পুলিশের আয়োজনে মাসিক কিট প্যারেড

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৪ (অক্টোবর) সোমবার সকালে উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল। সালামী গ্রহণ এবং পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সকল পুলিশ সদস্যদের যথা নিয়মে ইউনিফর্ম পরিধান, নিয়ম অনুযায়ী সরকারি মালামাল গ্রহণ ও সরকারি মালামাল যতেœর সহিত ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার্স) জনাব এস. এম. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার কর্মকর্তাগণ ও রিজার্ভ ইন্সপেক্টর(আরআই), নড়াইলসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।

রূপসা থেকে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক রাজুর লাশ  নড়াইল বিল থেকে উদ্ধার

রূপসা প্রতিনিধি ঃ

 খুলনার রূপসা উপজেলার ইজিবাইক চালক রাজু শেখের (২২) মরদেহ নড়াইল থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (৩ অক্টোবর) বিকালে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন কলাগাছি ইউনিয়নের একটি মাঠে তার মরদেহ মাটিতে পোতা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে হারিয়ে যাওয়া ইজিবাইকের সন্ধান পাওয়া যায়নি। নিহত রাজু রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মহিষাঘুণী গ্রামের ইসলাম শেখের ছেলে। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রোকসানা খাতুন নিশ্চিত করেছেন। ভিকটিমের চাচা রফিকুল ইসলাম জানান, ৩০ সেপ্টেম্বর রাত থেকে ইজিবাইক চালক রাজু নিখোঁজ হন। পরদিন সকালে রাজুর পিতা সেনের বাজার অটো স্টান্ডে গিয়ে ছেলের খবর নেন। সেখানকার কয়েকজন চালক নিহতের পিতাকে জানায় ওইদিন রাত ৯ টার দিকে চার থেকে পাঁচ জন লোক তেরখাদার মাথাভাঙ্গা স্থানে যাবে বলে রাজুর সাথে দেন দরবার করে। পাঁচশ’ টাকা চুক্তিতে তাদের সাথে রওনা হয় রাজু। এরপর থেকে রাজুর আর কোন খোঁজ পাওয়া যায়নি। নিহতের স্ত্রী নিখোঁজের পরের দিন রূপসা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

রবিবার (০৩ অক্টোবর) ছেলের খোঁজ নিতে তেরখাদা উপজেলা পার হয়ে নড়াইল জেলায় প্রবেশ করে। সন্ধ্যায় নড়াগাতি বিল এলাকায় ছেলের স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ইসলাম শেখের সন্দেহ হয়। তিনি মাঠের ভেতর নেমে দেখেন ছেলের লাশ মাটিতে পোতা রয়েছে।  রাজুর দু’টি কন্যা সন্তান রয়েছে বলে তিনি আরও জানিয়েছেন।

মহেশপুরে পেয়াজ উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

খরিপ মৌসুমে গ্রীস্ম কালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী,কৃষি সম্পসারণ কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা,সাংবাদিক সরোয়ার হোসেন প্রমুখ।

পরে এলাকার ৪০০ খরিপ মৌসুমে গ্রীস্ম কালীন পেয়াজ উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন: প্রতিমন্ত্রী

আলমগীর হোসেন, কেশবপুর

মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহাবুব আলী। রোববার দুপুরে তিনি সাগরদাঁড়ির মধুপল্লী, মধুমঞ্চ, বুড়ো কাঠবাদাম গাছ তলা, বিদায় ঘাট, কপোতাক্ষ নদ সংলগ্ন এলাকাসহ মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করে অভিভূত হন।

এ সময় প্রতিমন্ত্রী মাহাবুব আলীর সাথে ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন প্রমুখ।

প্রতিমন্ত্রী মাহাবুব আলী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সাগরদাঁড়ি ও মধুকবির প্রতি পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে পর্যটন কেন্দ্রকে আধুনিকায়নসহ মধুপল্লীর উন্নয়ন করা হবে। এখানে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। শিক্ষামন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা সম্ভব।

পলি পড়ে গভীরতা কমে যাওয়ায় মোংলা বন্দরে প্রবেশ করতে পারেনি দুই বিদেশী জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

আউটারবারে ড্রেজিং হওয়ার পরও পলি পড়ে গভীরতা কমে যাওয়ায় পশুর চ্যানেলের হিরণপয়েন্ট এলাকা থেকে মোংলা বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে পারছেনা দুইটি বিদেশী বাণিজ্যিক জাহাজ। জাহাজ দুইটি গত ৪/৫ দিন ধরে হিরণপয়েন্ট সংলগ্ন আউটারবারে অবস্থান করছে। সেখানে পণ্য খালাস করে গভীরতা কমিয়ে জাহাজ দুইটি উপরে আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিপিং এজেন্টরা।

বন্দরের সংশ্লিষ্ট শিপিং এজেন্ট জানায়, পানামা পতাকাবাহী ‘এম,ভি সিএস ফিউচার’ ও টুভ্যালু পতাকাবহী ‘এম,ভি পাইনিয়র’ পণ্য নিয়ে মোংলা বন্দরের আউটারবারে (বহিঃনোঙ্গর) চার/পাঁচ দিন ধরে অবস্থান করছে। নাব্যতা সংকটের কারণে বিদেশী এই জাহজ দুইটি বন্দরে প্রবেশ করতে পারেনি। জাহাজ দুইটির স্থানীয় শিপিং এজেন্ট এফএমএস মেরিটাইমের খুলনাস্থ ব্যবস্থাপক মোঃ বিপ্লব ও পার্ক শিপিংয়ের চট্টগ্রামের সত্ত্বাধিকারী মোঃ হুমায়ুন কবীর পাটোয়ারী বলেন, আউটারবারে সাড়ে ৯ মিটার জাহাজ প্রবেশে ড্রেজিং করা হলেও তাদের জাহাজ দুইটি সাড়ে ৯ মিটারেরও কম। শত শত কোটি টাকা খরচ করে ড্রেজিং করে লাভ হলো কি? আমাদের এখন মোটা অংকের টাকা ডেমারেজ (ক্ষতি) দিয়ে লাইটার পাঠিয়ে পণ্য খালাস করতে হবে সেখান থেকে।

গত ৩০ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশ্য প্রায় ২৩ হাজার মেট্টিক টন ইউরিয়া সার নিয়ে নয় দশমিক তিন মিটার গভীরতার পানামা পতাকাবাহী এম,ভি সিএস ফিউচার জাহাজ হিরণপয়েন্টের পাইলট ষ্টেশনে নোঙ্গর করে। এরপর ১ অক্টোবর প্রায় ১১ হাজার মেট্টিক টন সিরামিক পণ্য নিয়ে আসে টুভ্যালু পতাকাবাহী আরেকটি বিদেশি জাহাজ এম,ভি পাইনিয়র ড্রিম। নাব্যতা কম থাকায় জাহাজ দুইটি বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, আপনাদের জানা উচিত ড্রেজিং করার পর ওই জায়গায় আবার পলি পড়ে ভরাট হয়। এরপর বর্ষা মৌসুমে আরও খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। আউটারবারে ড্রেজিং করতে একটি হোপার ড্রেজার সেখানে পাঠানো হয়েছে। আর জাহাজ ঢুকতে না পারার বিষয়ে তিনি বলেন, এটা মেজর সমস্যা না, ওখানে লাইটার দিয়ে কিছু পণ্য খালাস করে তারপর অনায়াসেই বন্দরে জাহাজ দুইটি ঢুকতে পারবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও আউটারবার ড্রেজিংয়ের পিডি মোঃ শওকত আলী বলেন, প্রায় ৭শ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের আউটারবারের ১১ কিলোমিটার নদী পথের খনন কাজ শেষ হয়েছে ২০২০ সালের ডিসম্বরে। এখন সেখানে কিছুটা পলি পড়ে গভীরতা কমে যাওয়ার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে গত দুইদিন ধরে সেখানে হোপার ড্রেজার দিয়ে কাজ শুরু করা হয়েছে।

রূপসায় ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক  প্রত্যাশী ২৭ জনের আবেদন জমা পড়েছে

রূপসা  প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২১ চলতি বছরের ১১ নভেম্বর সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে এসেছে। সে সুবাদে রূপসায় গত ২ অক্টোবর প্রার্থীরা দলীয় মনোনয়ন পত্র চেয়ে আবেদন, জমা নেওয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। রূপসার চারটি ইউনিয়নে “নৌকা প্রতীক” প্রত্যাশি ইউপি চেয়ারম্যান প্রার্থীরা, আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট আবেদন জমা করেছেন- ২৭ জন।

১নং আইচগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটনে আবেদনসহ সিভি জমা দেয় তিন জন। প্রার্থীরা হলেন- ১। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ২। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি ৩। আওয়ামীলীগ নেতা মো. আলমগীর মল্লিক।

এ ছাড়া জানা যায়, খুলনা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মারুফ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট তার আবেদন-সিভি জমা দিয়েছেন।

২নং শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রবিউল ইসলাম বিশ্বাস ও সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের নিকট আট জনের আবেদন-সিভি জমা হয়। প্রার্থীরা হলেন- ১। বতর্মান চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, ২। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রবিউল ইসলাম বিশ্বাস, ৩। উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আইয়ুব মল্লিক বাবু, ৪। সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, ৫। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম জাহাঙ্গীর, ৬। আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, ৭। শহিদ জমাদ্দার, ৮। শেখ আব্দুর জব্বার।  ৩নং নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলবুল এর নিকট আট জনের আবেদন-সিভি জমা হয়। প্রার্থীরা হলেন- ১। বর্তমান চেয়ারম্যান নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলবুল, ২। খুলনা জেলা আওয়ামীলীগে সদস্য মো. জাহাঙ্গীর হোসের মুকুল, ৩। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, ৪। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, ৫। উপজেলা যুবলীগের সদস্য নোমান ওসমানী রিচি, ৬। সাবেক ইউপি সদস্য মো. মাবুব উল আলম, ৭। যুবলীগ নেতা আলহাজ্ব আবু আহাদ হাফিজ বাবু, ৮। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. বাদশা মিয়া।

৪নং টিএস বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর শেখ ও সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ হালদারের নিকট সাত জনের আবেদন-জমা পড়েছে। প্রার্থীরা হলেন- ১। বতর্মান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ২। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, ৩। খান শাহজাহান কবির প্যারিস, ৪। সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, ৫। শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, ৬। আওয়ামীলীগ নেতা শেখ মো. জমির হোসেন, ৭। সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েল প্রমূখ।

এ ছাড়া ওইদিন বিকালেই উপজেলা আওয়ামীলীগ অফিসে ইউনিয়ন সভাপতি ও সা: সম্পাদক স্ব-স্ব ইউনিয়নের আবেদনপত্র হস্তান্তর করেন এবং গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. কামাল উদ্দিন বাদশা ও সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু নিকট। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সদস্য ফ. ম. আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলাম, মোল্লা তাওহিদুল ইসলাম প্রমূখ।

ভোক্তা-অধিকারের অভিযান

রূপসার তুহিন পেট্রোল পাম্পকে অর্ধ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

রূপসা থানা এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে তেলের পরিমাপে কারচুপির অভিযোগে মেসার্স তুহিন ট্রেডার্স পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়। সোমবার (৪ অক্টোবর) খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন। 

বাজার তদারকিকালে ওই ফিলিং স্টেশনের তেল সরবরাহ পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার পর তেল পরিমাপে কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পাম্পে প্রতি ৫ লিটার ডিজেলে ৪১০ মি.লি. কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে   ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরমনি, খুলনা ও পরিদর্শক, কৃষি বিপনন অধিদপ্তর, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

রূপসায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা গ্রামের জাবুসা চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে আঁধা কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার আট্টাকি গ্রামের মো. লিটন শেখের ছেলে মো. রাসেল শেখ (১৯)।

জেলা ডিবি জানায়, সোমবার দুপুর ১২টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা গ্রামের জাবুসা চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই সৌরভ কুমার দাস। এসময় সালাম জুট মিলের সামনে মহাসড়কের উপর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে।