Home আঞ্চলিক খুলনায় র‌্যাবের অভিযানে পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ গ্রেপ্তার

খুলনায় র‌্যাবের অভিযানে পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ গ্রেপ্তার

13

স্টাফ রিপোর্টার ।।

নগরীর শঙ্খ মার্কেটের আজমেরী জামে মসজিদের নিচে কে ওয়াই টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ একজনকে  গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ৩ অক্টোবর রাত ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার শ্যামগঞ্জ পালপাড়ার মৃত. বিনয় কৃষ্ণ পালের ছেলে উজ্জ্বল কুমার পাল (৪১)। 

র‌্যাব-৬ জানায়, ৩ অক্টোবর রাত ৮টার দিকে নগরীর শঙ্খ মার্কেটের আজমেরী জামে মসজিদের নিচে কে ওয়াই টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স দোকানে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় পর্ণ ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত একটি সিপিইউ, ৩টি হার্ডডিস্ক, একটি মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, ২টি পাওয়ার ক্যাবল, একটি ভিজিএ কেবল, একটি পেন ড্রাইভ, ৪টি কার্ড রিডার ও ২টি সীমকার্ডসহ উজ্জ্বল কুমার পালকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় পর্ণগ্রাফী আইনে মামলা রুজু করা হয়েছে।