ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় জিয়ালতলা উদ্দীপন যুব সংঘের আয়োজনে ১৬ দলীয় নক আউট মিনি গোল ফুটবল টুর্ণামেন্টে ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জিয়ালতলা প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত জিয়ালতলা বনাম মাদারতলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। ছোট মাঠ,মিনি গোলপোষ্ট,কানাই কানাই দর্শকের উপস্থিতিতে ছয় খেলোয়াড়ের টানা ৫০ মিনিটের খেলায় উভয় দলই গোল করতে ব্যর্থ হয়।
এরপর ট্রাইব্রেকারে জিয়ালতলা ফুটবল দল ৩-২ গোলে মাদারতলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উর্ত্তীর্ন হয়।খেলাটি পরিচালনা করেন বিনয় কুমার সরকার ও ক্লাবের সাধারন সম্পাদক কুমারেশ বৈদ্য।ধারাবর্ষে ছিলেন মোঃ জিল্লুর রহমান।











































