Home আঞ্চলিক প্রধানমন্ত্রী দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক: এমপি বাবু

প্রধানমন্ত্রী দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক: এমপি বাবু

12

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতিত কোন সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরও বলেন, শেখ হাসিনা নামটি আজ বদলে যাওয়া বাংলাদেশের এক প্রতিচ্ছবি ।

যার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্বসভায় নিজেকে পরিচয় করিয়েছে অনন্য রূপে, যেন নতুন ভাবে। শনিবার (২ অক্টোবর) দুপুরে ঢাকায় সংসদ সদস্যের ন্যাম ভবনের বাসায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঢালী আমিরুল ইসলামের চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের ৩ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তার ভাই ঢালী আলমগীর হোসেন খোকনের হাতে তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোঃ তসলিম হুসাইন তাজ, যুবলীগ নেতা শামীম সরকার, শাহানুর আলম, রেজাউল ইসলাম সজীব, আল মাহমুদ, ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দিন হিরো প্রমুখ।