Home জাতীয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাউসের উদ্বোধন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাউসের উদ্বোধন

11

খুলনাঞ্চল ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় এই হাউসের উদ্বোধন করেন তিনি।

এর আগে তিনি বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফ্রেঞ্জ ট্রি রোপণ করেন। বাংলাদেশ হাউস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।