ঢাকা অফিস।।
সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৭ শূন্য আসন থেকে বিজয়ী হওয়া ডা. প্রাণ গোপাল দত্ত। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এই সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৩০ জুলাই সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ-এর মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়।











































