Home আঞ্চলিক পাইকগাছায় ভারী বৃষ্টিপাতে পুকুর রাস্তাঘাট ডুবে গেছে

পাইকগাছায় ভারী বৃষ্টিপাতে পুকুর রাস্তাঘাট ডুবে গেছে

18

বাবুল আক্তার।।

পাইকগাছায় ভারী বৃষ্টিপাতে পৌর সদর সহ ইউনিয়নের নিন্মাঞ্চলের পুকুর রাস্তা ঘাট ডুবে গেছে। ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। গত মঙ্গবার মধ্যে রাত হতে বুধবার সকাল পর্যন্ত টানা ৬ ঘন্টা বৃষ্টপাতে এলাকার পুকুর রাস্তা ঘাট ডুবে রয়েছে। পাইকগাছা থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, আমাদের থানার পুকুরটি ভারী বর্ষণে ডুবে পুকুরের মাছে চলে গেছে।

পার্শবর্তী ফুটবল মাঠ থেকে জেলেরা আমাদের পুকুরের মাছ ধরছে। গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের সোহরাফ হোসেন জানান, আমার বাড়ির পাশে প্রায় ৩০ বিঘা জমির আমন ধান পানির তলায় রয়েছে। এ ভাবে আর একদিন থাকলে ধান সব মরে যাবে। মটবাটী গ্রামের ইউনুছ আলী জানান, একদিকে ভারীবর্ষণ অন্য দিকে গ্রামের পানির ঢলে ১০ বিঘা মাছের ঘের ডুবে মাছ সব চলে গেছে নদীতে। একই এলাকার মিজানুর রহমান জানান, রাতের বৃষ্টিতে আমার বাড়ির উঠানে হাটু পানি। পুকুরটি ডুবে মাছ গুলো চলেগেছে। পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কৃষি উপ-সহকরী ডল্টন রায় জানান, উইনিয়নের নিন্মাঞ্চলের আমন ধান ডুবে রয়েছে।

এ ভাবে এক থেকে দুই দিন ডুবে থাকলে সমস্যা হবে না। বেশিদিন ডুবে থাকলে ধান মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির অভিযোগ পায়নি। তবে ভারী বর্ষণে কিছু পুকুর ও গ্রাম এলাকার পুকুর রাস্থাঘাট ডুবে রয়েছে।