খবর বিজ্ঞপ্তি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলায় খাবার পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক (জলাধার) বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কয়রা উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৩০০০ লিটারের পানির ট্যাংক শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রত্যেকটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে জলাধার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আঃ সামাদ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, আছের আলী মোড়ল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।#











































