Home আঞ্চলিক খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলার চার্জ গঠন

খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলার চার্জ গঠন

37

স্টাফ রিপোর্টার ।।

খুলনায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলায় চার্জ গঠন করেছেন আদালত। বুধবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতে তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন হয়। খুলনা সদর থানা মামলা নং-৩২ (তাং ১৮/০৯/২০১৮ইং)। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১) (খ), ১৫ (৩) ধারায় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ও শহীদ হাদিস পার্কে যুক্তফ্রন্ট’র জনসভায় আগত নেতাকর্মীর গাড়িতে হামলার পরিকল্পনার অভিযোগে এই মামলা করা হয়।

মামলার অন্য আসামীরা হচ্ছেন- বিএনপি নেতা খালিলুর রহমান সরকার, আবু হাসনাত মিঠু, মেজবাহ উদ্দিন মিজু, কামরান হাসান, সেলিম খান, মো. নাসির উদ্দিন, মাসুদ খান বাদল, জিএম মঈন উদ্দিন, জামাল হাওলাদার, আজিজুল করিম, মো. আলী, আবুল হক (শুভ), মুজিবুর রহমান, হাবিবুর রহমান, হেলাল শেখ, মিরাজ হাওলাদার, ইসমাইল হোসেন, এমএ সালাম, কালাম হোসেন, আরিফ হোসেন, বাবুল হাওলাদারসহ ৩১ জন।

আসামী পক্ষে আইনজীবী অ্যাড. গোলাম মওলা জানান, এটি বিশেষ ক্ষমতা আইনে সাজানো একটি মামলা। এ মামলা সাক্ষ্যগ্রহনে আদালতে মিথ্যা প্রমানিত হবে।