Home বিনোদন আগুন ঝরাচ্ছেন শ্রাবন্তী

আগুন ঝরাচ্ছেন শ্রাবন্তী

13

বিনোদন ডেস্ক।।

পিছনে পাহাড়। আশেপাশে সবুজের ভিড়। তারই মাঝে খোলামেলা অবতারে ধরা দিলেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ছবিই এখন নেটদুনিয়ায় আগুন ঝরাচ্ছেন। ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে বরাবরের মতো এবারও নেটিজেনদের বাঁকা কথাও সহ্য করতে হলো তাঁকে।

পাহাড়ে একেবারে খোশমেজাজে দেখা গেলো অভিনেত্রীকে। কালো পোশাকে মোহময়ী রূপে ধরা দিলেন তিনি। ক্যাপশনে লিখলেন, “মুড”

মালদ্বীপে গিয়েই ছোট পোশাকে মহানন্দে চুমুক দেন প্রিয় পানীয়র গ্লাসে। সেই ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে।

তাঁর ছবি মুহূর্তেই ভাইরাল। প্রশংসায় ভাসালেন নেটিজেনরা। তবে কেউ কেউ তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও খোঁচা দেন। আবার কেউ কেউ জানতে চান, পাহাড়ে কার সংগে গিয়েছেন তিনি? যদিও সে প্রশ্নের উত্তর অধরা।