Home আঞ্চলিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মহানগর আ‘লীগের কর্মসূচী কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মহানগর আ‘লীগের কর্মসূচী কাল

13


খবর বিজ্ঞপ্তি।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে মঙ্গলবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা দোয়া মাহফিল। উক্ত অনুষ্ঠান সমূহে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, থানা ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নির্বাচিত সকল কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।