Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

62
ছবি: খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী খেজুর গাছ

নগরীতে ডিবির অভিযানে গাঁজা ইয়াবাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা বয়রায় পৃথক দু’টি অভিযান চালিয়ে কেজি ৫০০ গ্রাম গাঁজা ৬০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন খালিশপুর বাস্তুহারা কলোনীর মৃত. আব্দুল লতিফ হাওলাদার এর ছেলে মো. আল আমিন হোসেন (৫৩) ও  বয়রা আব্দুর রহমান সড়কের সালেক এর ছেলে মো. রাসেল শেখ (৩২)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, রবিবার সকাল সাড়ে ৮টা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা বয়রায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)এসময় খালিশপুর থানাধীন বাস্তুহারা ১৪নং রোডের মাথায় পাঁকা রাস্তার উপর হতে কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আল আমিন হোসেন বয়রা পাবলিক কলেজ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ৬০ পিস ইয়াবাসহ রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা য়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের ঋন আমরা পরিশোধ করতে পারবো না –এমপি আনার

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সহনশীল সুদে ঋন প্রদান করা হয়েছে। সোনালী ব্যাংকের কালীগঞ্জ শাখা রবিবার বিকালে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে লক্ষ করে টাকা ঋন প্রদান করা হয়। ঝিনাইদহ –আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের হাতে ঋনের টাকা তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন এস এম জাহাঙ্গির সিদ্দিক ঠান্ডু, সোনালী ব্যাংকের ঝিনাইদহ ডিজিএম ইকবাল কবির, শাখা ব্যবস্থাপক কামাল হোসেন। আরও বক্তব্য রাখেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন সরদার, গ্রাহক প্রধান শিক্ষক জগদিশ দেবাধিকারী, মিজানুর রহমান প্রমূখ।

সোনালী ব্যাংকের স্থানীয় শাখাসূত্রে জানাগেছে, কালীগঞ্জ উপজেলার মোট ৮০ জন বীর মুক্তিযোদ্ধা প্রত্যেককে লাখ করে টাকা স্বল্পসুদে ঋন প্রদান করা হবে।

প্রধান অতিথি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, বর্তমান সরকার দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করেছে। কেননা এরাই তো রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে পরাধিনতার নাগপাশ থেকে রক্ষা করেছে। তাদেরকে আজ আর্থিকভাবে স্বচ্ছল করতে স্বল্পসুদে ঋন প্রদান করা হচ্ছে ঠিকই কিন্ত তাদের ঋন জাতি কখনই পরিশোধ করতে পারবে না।

তথ্য অধিকার দিবস উপলক্ষে সোমবার খুলনায় সুজনের র‌্যালী

খবর বিজ্ঞপ্তি

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি পালন উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা কমিটি নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ সোমবার খুলনার নগরীর রয়্যালের মোড়ে সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ, লিফলেট বিতরণ শেষে র‌্যালী সহকারে ময়লাপোতা মোড়ে মানববন্ধন পরে সুজন অফিসে আলোচনা সভা।

নাগরিক সেবার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আধুনিক বর্জ্য ড্রেনেজ ব্যবস্থাপনাসহ নাগরিক সেবার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্য নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দাতা সংস্থাসমূহ আমাদের কর্মপ্রচেষ্টায় এগিয়ে আসলে বাস্তবায়ন করা আরো সহজ হবে এবং নগরবাসীও উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র রবিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘এনভায়রনমেন্টাল রিজিলিয়েন্স বিল্ডিং উইথ সিটিজেনস নিডস আনডার খুলনা সিটি কর্পোরেশন অব বাংলাদেশ’’ শীর্ষক প্রকল্পের আওতায় কেসিসি’সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্যদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বেসরকারি সংস্থা সুশীলন পরিবর্তন যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে। দাতা সংস্থা ইউএসএআইডি এবং এফসিডিও-এর আর্থিক এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল-এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা সুশীলন কনসোর্টিয়াম নগরীর ৯নং ওয়ার্ডের ঘনবসতি এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সংস্থাটি প্রকল্পভুক্ত এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা উন্নয়ন এবং পানি বিদ্যুৎ বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের নিয়মিত সভা, ঘনবসতি এলাকা পরিদর্শন, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, পানি বিদ্যুৎ বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর খুলনা ওয়াসার সাথে সমন্বয় সাধনে কাজ করবে। এছাড়া নগরীর ঘনবসতি এলাকার জনগোষ্ঠীর জন্য পানি পয়:নিস্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নয়নসহ বিদ্যমান আইন/নীতি/পরিকল্পনার কার্যকর বাস্তবায়নে উদ্যোগী হবে।

অনুষ্ঠানের সিটি মেয়র সংস্থাটির উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ দেন।

কেসিসি’প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেসিসি’বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, সদস্য জেড মাহমুদ ডন, ইমাম হাসান চৌধুরী ময়না সাহিদা বেগম; পানি বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, সদস্য মো: হাফিজুর রহমান মনি; নগর পরিকল্পনা উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম, সদস্য মো: শামসুজ্জামান মিয়া স্বপন রহিমা আক্তার হেনা; কেসিসি’প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার অংশগ্রহণ করেন। প্রকল্পের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মোঃ শাহীন ইসলাম। স্বাগত বক্তৃতা করেন সংস্থার পরামর্শক এস কে আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন পরিবর্তন-খুলনা’নির্বাহী পরিচালক নাজমুল আজম।

খুলনা মহানগর ছাত্রলীগের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলিমুল জিয়ার মাতা সাজেদা বেগম (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)গতকাল শনিবার রাত ১০:৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মুত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর শোকাহত। মরহুমার বিদেহী আত্মার শান্তি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ অন্যান নেতৃবৃন্দ।

খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (একক) প্রতিযোগিতা-২০২১

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (একক) প্রতিযোগিতা-২০২১’-এর রবিবারের খেলায় রফিউল ইসলাম টুটুল জয়লাভ করেছেন। গ্রুপ পর্যায়ের শেষ খেলায় রফিউল ইসলাম টুটুল ২-সেটে এস এম ফরিদ রানাকে এবং পরবর্তী সেমিফাইনাল খেলায় ২-সেটে রফিক আলীকে পরাজিত করেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল। আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় প্রতিযোগিতার অপর সেমিফাইনালে আলমগীর হান্নান বনাম নূর ইসলাম রকি একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাব সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ।

খুলনা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’লোগো উন্মোচন সোমবার

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১এর লোগো উন্মোচন আজ ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত হবে। আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর স্পন্সরশিপে এবারের টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ গ্রহণ করছে। লোগো উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, কর্মকর্তা স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে টুর্নামেন্টের নাম ঘোষণা, টুর্নামেন্টের লোগো উন্মোচন, কেক কাটা মিষ্টি বিতরণ, টিমের লোগো উন্মোচন, জার্সির নমুনা প্রদান প্রাকটিসের জন্য ফুটবল প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলামের বড় বোনের ইন্তেকালে নগর যুবদলের শোক

খবর বিজ্ঞপ্তি

দৈনিক ‘সময়ের খবর’সম্পাদক প্রকাশক, ‘সময়’ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলামের বড় বোন সাজেদা বেগম বেবীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ। গতকাল রবিবার এক শোক বিবৃতিতে মহানগর যুবদলের সাধারণ নাজমুল হুদা চৌধুরী সাগর প্রেরিত শোক বিবৃতিতে তথ্য জানিয়েছেন।

শিরোমনিতে দলিয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমনি মধ্যপাড়া সাকু স্টোর কর্তৃক আয়োজিত দলীয় ক্যারাম প্রতিযোগিতা গত  ২৪ সেপ্টেম্বর থেকে শুরু  হয়। উক্ত ক্যারাম প্রতিযোগিতায় সাদ্দাম হোসেন ও  শেখ মামুন চ্যাম্পিয়ান   এবং মোঃ লিমন নাজমুল হোসেন রার্নার আপ হয় ২৫  সেপ্টেম্বর শনিবার রাত টায় মধ্যপাড়ায়  পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।   খেলায় সেরা প্লেয়ার  নির্বাচিত হয়েছে  শেখ মামুন হোসেন

পাইকগাছায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভা

খবর বিজ্ঞপ্তি

নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত পাইকগাছা উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, বাল্যবিেেয় এবং নারী নির্যাতন সমাজের অভিশাপ। সমাজকে অভিশাপমুক্ত করতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশ থেকে বাল্যবিয়ে এবং নারী নির্যাতন বন্ধ করতে রাষ্ট্রীয় উদ্যোগকে সফল করে তুলতে হবে।

রোববার সকালে নারী নির্যাতন বাল্যবিয়ে বন্ধে বটিয়াঘাটা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ কথা বলেন। পাইকগাছা প্রেস ক্লাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক পাইকগাছা পৌরসভার কাউন্সিলর আসমা আক্তার, প্লাটফর্মের সদস্য সচিব এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, পাইকগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, নাগরিক নেতা মোঃ লিটন গাজী, যুবনেত্রী পুতুল রজক প্রমূখ।

এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী ডিসেম্বর পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মর্সূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির, শিক্ষা প্রতিষ্ঠানে, ইউনিয়ন পরিষদ পৌরসভার স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা, হাট-বাজারে প্রচারাভিযান ইত্যাদি।

ডিন, ডিসিপ্লিন প্রধানদের সাথে উপাচার্যের বৈঠক

খবর বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি’নির্দেশনার পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খোলার প্রস্তুতিসহ বিভিন্ন একাডেমিক বিষয় নিয়ে ডিন ডিসিপ্লিন প্রধানদের সাথে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে এক সভা রবিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে চলমান টার্ম ফাইনাল পরীক্ষা, শিক্ষার্থীদের টিকাদানের অগ্রগতি, হল খোলার প্রাক প্রস্তুতি হিসেবে সংস্কারকাজের অগ্রগতি, দ্বিতীয় টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

ঘণ্টাব্যাপী সভায় ডিসিপ্লিন প্রধানবৃন্দ স্ব স্ব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের টিকাদানের অগ্রগতি তুলে ধরেন। ডিন ডিসিপ্লিন প্রধানবৃন্দ তাদের অভিমত প্রদানকালে আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ মিলিয়ে দিন ভর্তি পরীক্ষা, সাপ্তাহিক ছুটি মিলিয়ে দিন বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি এবং অনলাইনে টার্ম ফাইনাল পরীক্ষার বিষয়টিও তুলে ধরেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে হলে আবাসিক শিক্ষার্থীদের শতভাগ নূন্যতম এক ডোজ টিকা গ্রহণ করতে হবে তাই বিষয়টি দ্রুত নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। প্রেক্ষিতে আগামীকাল ২৭ সেপ্টেম্বরের মধ্যে শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন/ইউজিসির লিঙ্কে তালিকা প্রেরণ এবং যে সমস্ত শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে এখনও টিকা দিতে পারেনি তাদেরকে বিশেষ ব্যবস্থায় টিকাদানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়। তবে শীঘ্রই হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে আবাসিক শিক্ষার্থী যারা টিকা দিয়েছে তাদের টিকা কার্ডের ফটোকপিসহ আনুসাঙ্গিক কাগজপত্র হল এবং ডিসিপ্লিনে জমা দিতে হবে মর্মে নোটিশ প্রদান করা হবে। এছাড়া পরবর্তী টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়টিতেও জোর দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যে এটি প্রণয়ন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। হল এবং বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নিয়মানুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন হবে বলে জানানো হয়। খুব শীঘ্রই সিন্ডিকেট সভা আহ্বান করা হবে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক হল বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারিত হবে। পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতো দ্রুত সম্ভব সার্বিক প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেন।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সভাটি সঞ্চালনা করেন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন নয় হাজার চারশত ১৯ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় রবিবার নয় হাজার চারশত ১৯ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার চারশত ৭০ জন এবং মহিলা চার হাজার নয়শত ৪৯ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার একশত ৬৯ জন এবং নয়টি উপজেলায় মোট ছয় হাজার দুই ৫০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে আটশত  জন, বটিয়াঘাটায় তিনশত ৯০ জন, দিঘলিয়ায় ছয়শত ২৫ জন, ডুমুরিয়ায় পাঁচশত ৮০ জন, ফুলতলায় তিনশত ৮১ জন, কয়রায় এক হাজার ৩২ জন, পাইকগাছায় এক হাজার পাঁচশত ৪৪ জন, রূপসায় তিনশত ৪৮ জন তেরখাদায় পাঁচশত ৫০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। রবিবার নগরীর পাঁচটি হাসপাতালে চার হাজার একশত ১১ জন খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার দুইশত ৮১ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নে কার্ড চাল বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রান্ডিং কর্মসূচির আওতাভুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের মাঝে ১০টাকা কেজি মূল্যের কার্ড চাল বিতরণ শুরু হয়েছে। ফকিরহাট খাদ্য গুদাম অফিসের আয়োজনে রবিবার দুপুর ১২টায় উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে কার্ড চাল বিতরণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো: রেজাউল কবরিম ফকির। ফকিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশের পরিচালনায় এসময় উপজেলা ভাদ্য কর্মকর্তা দিপঙ্কর মন্ডল, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা তুষার কান্তি রায়, ইউপি সচিব মো: সোহেল রানা, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার, মো. সাইফুল ইসলাম, হুমায়ুন কবির বাচ্চু, মো: হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, ঢালী আ: মালেক, কোহিনুর বেগম, শাহানারা আক্তার সহ বিভিন্ন ইউপি সদস্য/সদস্যা, ডিলার, উপকারভোগী বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ফকিরহাট বঙ্গবন্ধু পল্লী-চত্তরে আমড়া গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় বাজারের পার্শ্বে অবস্থিত বঙ্গবন্ধু পল্লী-৩ (আশ্রায়ন প্রকল্পে) চত্তরে আমড়া গাছের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমড়া গাছের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শুভদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মোঃ ফারুকুল ইসলাম ওমর। সময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-অলিপ কুমার ঘোষ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ প্রাণী সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল সোলায়মান মন্ডল। এর আগে সকাল ১০টায় বেতাগা ইউনিয়নের মাসকাটা কুতুব উদ্দিন শেখ এর নিজস্ব ফল বাগানে উন্নত জাতের আমের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন, সাবেক ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ ইনছান উদ্দিন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পল্লী-চত্তরে শতাধিক আমড়া গাছের চারা মাসকাটা ফল বাগানে অর্ধশতাধিক উন্নত জাতের আমের চারা রোপন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই আমড়া আম গাছের চারা রোপন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু পল্লী-অবস্থানরত ৫০টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২টি করে আমড়া গাছের চারা বিতরনও করা হয়।

সাতক্ষীরায় লাকী বাহিনীর প্রধান লাকীকে গ্রেপ্তার করেছের র‌্যাব

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি শ্রীউলা থেকে লাকী বাহিনীর প্রধান আলাউদ্দিন সরদার ওরফে লাকী সরদারকে দেশীয় অস্ত্র গোলাবারুদ মজুদ রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ভোর রাত দুই টার দিকে শ্রীউলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, আগামি ইউপি নিবাচনকে ঘিরে পরিকল্পিতভাবে তাকে গ্রেপ্তার করানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আলাউদ্দিন সরদার ওরফে লাকী সরদার ওই গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে।

র‌্যাব-এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, শ্রীউলা গ্রামের আলাউদ্দিন সরদার ওরফে লাকি সরদারের বাড়িতে অস্ত্র গোলাবারুদ মজুদ রাখা হয়েছে এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সময় তার বাড়ির দরজায় ঝুলিয়ে রাখা একটি ব্যাগ থেকে জর্দ্দার কৌটায় জড়ানো দু’টি ককটেল সাদৃশ্য বস্তু চালের উপরে বস্তায় মোড়ানো কয়েকটি রাম দা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত লাকীর বিরুদ্ধে আশাশুনিসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আশাশুনি থানায় সোপর্দ করা হবে বলে তিনি আরো জানান।

তবে তার স্ত্রী শ্রীউলা গ্রামের রেবেকা সুলতানা ময়না জানান, তার স্বামী বর্তমানে শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক। আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার স্বামী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য চেষ্টা করে আসছিলেন। এটা মেনে নিতে পারছিলেন না শ্রীউলা ইউপি’বর্তমান চেয়ারম্যান আবু হেনা শাকিল। তার স্বামী যাতে আগামি নির্বাচনে প্রতিদ্বন্দিতা না করতে পারেন সেই পরিস্থিতি তৈরি করার অংশ হিসেবে পরিকল্পিতভাবে তার স্বামীকে গ্রেপ্তার করানো হয়েছে।

তবে, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল লাকীর গ্রেপ্তারের বিষয়ে তিনি কিছু জানেন না দাবি করে বলেন, তিনি তিন দিন ধরে খুলনায় তার বোনের বাড়িতে থেকে পায়ের অপারেশনের জন্য চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো বলেন, আগামি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী মহিষকুড়ের মনিরুল কবীরের জমি দখল করাকে কেন্দ্র করে তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় লাকীকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি ধারনা করছেন।

সাতক্ষীরার দেবহাটায় স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় প্রেমিক গ্রেফতার

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষন শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামী ভিকটিমের প্রেমিক পার্থ মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অবৈধভাবে ভারতে পালানোর সময় সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ইলেকট্রিক ক্যাবল একটি বাইসাইকেল জব্দ করা হয়। রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসবিফিং-সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব কথা জানান।

পুলিশ সুপার বলেন, দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শান্তিরঞ্জন দাসের মেয়ে গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে গলায় ক্যাবল পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠে তার প্রেমিক একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে প্যারা মেডিকেলে অধ্যয়নরত ছাত্র পার্থ মন্ডলের বিরুদ্ধে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সবজি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে পূর্ণিমার বাবা শান্তি রঞ্জন দাস দেবহাটা থানায় পার্থকে আসামী করে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনিবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় পার্থকে সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে গেপ্তার করে। পরে পুলিশের কাছে জবানবন্দীতে পার্থ মন্ডল পূর্ণিমাকে হত্যার কথা স্বীকার করে। পুলিশ সুপার গ্রেপ্তারকৃত পার্থের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, পূর্ণিমা দাসের সঙ্গে পার্থ মন্ডলের প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে পূর্ণিমাকে বিয়ের জন্য পার্থ মন্ডল প্রস্তাব দেয়। এতে পূর্ণিমার বাবা শান্তি রঞ্জন দাস রাজি না হওয়ায় পার্থ বিষপানে আতœহত্যার চেষ্টা করে। সময় পার্থ অসুস্থ হয়ে পড়লে পূর্নিমা তাকে আর কোন খোঁজ খবর না নিয়ে তাকে এড়িয়ে চলে এবং এলাকার বাইরে একাধিক ছেলের সাথে পূর্ণিমা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে খবর আসে পার্থের কাছে। এতে পার্থ ক্ষিপ্ত হয়ে মনে মনে পরিকল্পনা করে সে যদি পূর্ণিমাকে না পায় তাহলে অন্য কাউকেও পূর্ণিমাকে পেতে দিবে না। এরই জেরে সুযোগ বুঝে পার্থ তাকে হত্যা করে।

নড়াইলে ৫১৬ পিস ইয়াবা নগদ ৪৪,০০০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

২৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নড়াইল ডিবি  পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) মহোদয়ে নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এস আই মোঃরফিকুল ইসলাম, এস আই মোঃআলী হোসেন, কনষ্টবল শিবলী মাহামুদ, সরোয়ার হোসেন, সুব্রত বিশ্বাস শরীফসহ নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের সিমাখালি গ্রামে অভিযান চালিয়ে  মাদক বিক্রির সময় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মুসলিম পাড়া গ্রামের মোঃআজিজুর রহমানের ছেলে মোঃশাকিল হোসেন (২৫), মাগুরা জেলার শালিখা থানাধীন গঙ্গারামপুর গ্রামের মোঃরোকন উদ্দিন এর ছেলে মোঃফারজান শেখ (৩৩), নড়াইল সদর থানাধীন বাগডাঙ্গা গ্রামের মোঃনওশের শেখের ছেলে মোঃসাগর শেখ (৩৬)মাদক (ইয়াবা) কেনাবেচার সময় নড়াইল ডিবি পুলিশ হাতে নাতে গ্রেফতার করেন। তাদের দেহ তল্লাশি করে ৫১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪৪,০০০ হাজার টাকা পাওয়া যায়। এছাড়াও মাদক বহনকারী প্লাটিনা  ১০০ সিসির টি মোটরসাইকেল জব্দ করেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়ে ছে।

খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতির বোনের মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি, সময় টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান দৈনিক সময়ের খবর’সম্পাদক মোঃ তরিকুল ইসলামের বড় বোন সাজেদা বেগম বেবী (৬৩) শনিবার রাত সাড়ে ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামী নগরীর বসুপাড়া কাজী অফিস গলির বাসিন্দা মরহুম শেখ আব্দুল বারী দুই বছর আগে ইন্তেকাল করেছেন। রবিবার বাদ জোহর বসুপাড়া রহমতপাড়া জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে  বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক মোঃ তরিকুল ইসলামের বড় বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

খুলনার বিআরটিএ-এর সহকারী পরিচালকের সাথে নিসচার মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা জেলার নবাগত সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরীর সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

রোববার দুপুরে শিরোমনির বাদামতলাস্থ বিআরটিএ খুলনা কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে নবাগত সহকারী পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিসচার নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ স¤পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ-সাধারণ স¤পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, প্রচার স¤পাদক মো: সোলায়মান হোসেন, কার্য্যনির্বাহী সদস্য তানিয়া সুলতানা প্রমুখ।

সময় প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একা যে আন্দোলনটি শুরু করেছিলেন। সে আন্দোলনের প্রয়োজনীয়তা আজ দেশের ১৮ কোটি মানুষ উপলব্ধি করছে। নিরাপদ সড়ক চাই এমন একটি সংগঠন, যার উদ্দেশ্য লক্ষ্য প্রতিটি মানুষ যেন সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করা। তিনি নিসচার সাথে এক যোগে সড়ক দূর্ঘটনারোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেখ সোহেল পুনরায় বিসিবি এর পরিচালক হওয়ায় অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল পুনরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের পরিচালনা পরিষদ সদস্যদের পক্ষ হইতে শুভেচ্ছা প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেন পরিচালক হিসাবে তাঁর প্রজ্ঞা, বিচক্ষণতার দূরদর্শিতা মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখবেন। আমরা তার সুস্বাস্থ দীর্ঘায়ু কামনা করি। বিবৃতিদাতারা হলেন খুলনা বিভাগীয় আভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু, সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, যুগ্ম-মহাসচিব মো: হাফিজুল ইসলাম চন্দন মো: কাজী গোলাম ফারুক, কোষাধ্যক্ষ চৌধুরী মিনহাজ উজ জামান সজল, পরিচালক এস, এম আকবার হোসেন, মো: খুরশিদ আলম কাগজি মিন্টু, মো: আব্দুল গফফার, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মো: বাদশা হাওলাদার, বাবু সনজিব দাস, বাবু অসীম কুমার সোম, এস,এম রফিকুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মো: শাহ আলম তুহিন, মোঃ ইকবাল হোসেন বাদল, বাবু উজ্জ্বল গাঙ্গুলী, ইলিয়াস হোসেন লাবু।

সাতক্ষীরার মুশফিক, খুলনা বিভাগের সেরা ক্ষুদে গবেষক নির্বাচিত

খবর বিজ্ঞপ্তি

জাতীয় চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২১ সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. মুশফিকুর রহমানের গবেষণাপত্র খুলনা বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.১৫টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়। ‘চিন্তার চাষ’ এর চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক সদস্য ড. মোবারক আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এম. আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জেবা আই সেরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।

সারাদেশের ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির ক্ষুদে গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করে। মুশফিকুর রহমানের শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করে। শীঘ্রই মুশফিকের গবেষণাপত্রটি জাতীয় গবেষণা সম্মেলন, ২০২১ এর প্রকাশিতব্য জার্নালে প্রকাশ করা হবে।

অনুভূতি জানতে চাইলে মুশফিকুর রহমান বলেন, আমি খুবই আনন্দিত। প্রকাশ হলে আপনারা সবাই বইটি পড়বেন। ড. সালেহউদ্দিন আহমেদ আমার গবেষণাপত্রের প্রশংসা করেছেন। আমি অভিভূত।

সাতক্ষীরার পলাশপোলের মো. মানসুর আলী মহুয়া পারভীন দম্পত্তির ছেলে মুশফিকুর রহমান। মুশফিকের বাবা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন কর্মকর্তা। পুত্রের সাফল্যে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের অনুভূতির কথা বলে বোঝানো যাবে না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন একজন ভালো মানুষ হতে পারে।

ছাত্রের এমন অর্জনে গর্বিত মুশফিকের শিক্ষকরা। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী বলেন, স্কুলের সকল শিক্ষকের প্রিয় মুশফিক, সে সৃজনশীল, মেধাবী এবং বিনয়ী ছেলে। তথ্য-প্রযুক্তিতে তার দখল অনেক আমাদের সাহায্য করে সবসময়। ছোট থেকে বড় সবার প্রিয়। আমরা গর্বিত মুশফিককে নিয়ে।

এদিকে মুশফিকের সাফল্যে জেলার শিক্ষার্থীরাও দারুণ উচ্ছ্বসিত। সাতক্ষীরার সাধারণ শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এস এম শাহিন আলম বলেন, জেলার শিক্ষার্থীদের কাছে মুশফিক তার গবেষণাপত্র একটি দারুণ দৃষ্টান্ত। তার সাফল্য অনান্য শিক্ষার্থীদের গবেষণামুখী করবে বলে বিশ্বাস করি।

ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে মুশফিক জানান, বড় হয়ে একজন উদ্ভাবনী গবেষক হতে চাই। আমি সবার কাছে দোয়া চাই।

উল্লেখ্য, স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ সৃজনশীলতা লালনের লক্ষ্যে স্কুলে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’

দাকোপে চলছে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি

মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ শজ রব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে।

এরই ধারাহিকতায় হিন্দুধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় দুর্গাপূজা উদযাপন করে। আগামী ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। উপলক্ষে দাকোপ উপজেলার প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কাশফোটা শিউলি শরতের শারদীয় দূর্গোৎসবকে পরিপূর্ণ রুপ দিতেই মন্দিরগুলোতে চলছে দূর্গা পূজার প্রস্ততি। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ সব বয়সী মানুষ শারদীয় দূর্গাপূজাকে স্বার্থক করতে প্রহর গুনছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুুতি চলছে প্রতিটি পূজামন্ডপে। দাকোপ উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন দিক-নির্দেশনা। পূজার সময় যতই ঘনিয়ে আসছে প্রতিমা তৈরির কাজও ততই দ্রুতগতিতে করছেন শিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও খড় দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ। আবার কোথাও শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় কৃত্রিম জীবন পাচ্ছেন মা দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর শিব মূর্তি। কোনো কোনো মূর্তিতে পরানো হয়েছে শাড়ি, হাতের বালাসহ অন্যান্য গয়না।

উপজেলার লাউডোব বাজারের খুটাখালি সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি তপন কুমার রায় সাধারণ সম্পাদক অরুণ দাস বলেন, প্রতি বছরই আমরা দূর্গোৎসব পালন করি। দেবী দূর্গা আগমন হবে ঘোড়াই আর প্রস্হান হবে দোলায় চড়ে। আমরা উৎসবমূখর পরিবেশেই ধর্মীয় উৎসব পালন করি ক্ষেত্রে প্রশাসন আমাদের যথেষ্ট সহায়তা করে থাকে। দাকোপ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা বলেন, প্রতি বছর ধর্মীয় সম্প্রতি বজায় রেখে সার্বজনীন দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই দাকোপ উপজেলার প্রতিটি মন্দিরে প্রতিমা স্থাপনের কাজ চলছে। প্রতি বছরের ন্যায় বছরও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছেন। সনাতন ধর্মালবম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে ১১ অক্টোবর আর ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গোৎসব। এই উৎসবকে ঘিরে দাকোপের সকল ইউনিয়নে চলছে প্রতিমা তৈরির প্রতিযোগীতা কে কার চেয়ে ভালো প্রতিমা তৈরি করতে পারে এবং সাজ সজ্জায়ও চলছে একই ভাবে প্রতিযোগীতা। এলাকা ঘুরে দেখা যায় পুজার অনুষ্ঠান উপভোগ করতে এলাকার মানুষের মধ্যে ইতিমধ্যেই সাড়া পরতে শুরু করেছে তার প্রমান পাওয়া যায় শাড়ি,  কাপড় কস্মিটিকের দোকানের দিকে তাকালে প্রতিটি দোকানে চলছে ক্রেতাদের উপছে পরা ভির।

দাকোপ থানা পুলিশের অভিযানে গাঁজা মাদকদ্রব্যসহ জন আটক

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

দাকোপ থানা পুলিশের অভিযানে গাঁজা মাদকদ্রব্যসহ জন আটক। থানা পুলিশ সূত্রে জানা যায় গত ইং ২৫/০৯/২০২১ তারিখ এসআই(নিঃ) প্রদীপ মালাকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গাঁজা মাদকদ্রব্য সহ শিমন মিস্ত্রী (২৮), পিতা-সুশীল মিস্ত্রী, গ্রাম- গৌড়কাঠি (খ্রীষ্টান পাড়া), থানা-দাকোপ, জেলা –খুলনাকে গ্রেফতার করেন। রবিবার  ২৬/০৯/২০২১ তারিখ উক্ত আসামীকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নগর ইসলামী যুব আন্দোলনের শোক

খবর বিজ্ঞপ্তি

দৈনিক সময়ে খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম এর বোনের মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিয়া সহ মহানগর কমিটি শোক প্রকাশ করেন। বিবৃতি প্রদানকারীরা হলেন নগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদাউস গাজী সুমন,দপ্তর সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন আজহার, আমজাদ হোসেন, নাজমুল ইসলাম, মমিনুল ইসলাম নাসিব, আলহাজ্ব আকবর আলী পাঠান, মোঃ হায়দার আলী, মোঃ জামাল হোসেন,  আব্দুস সবুর, মোহাম্মদ জামাল, মোঃ জাহাঙ্গীর আলম, শিমুল বেপারী, মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ

দৈনিক সময়ের খবর’সম্পাদক তরিকুল ইসলামের বোনের ইন্তেকালে মহানগর বিএনপির শোক

।। খবর বিজ্ঞপ্তি।।

দৈনিক সময়ের খবর’সম্পাদক, সময় টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. তরিকুল ইসলামের বড় বোন সাজেদা বেগম বেবী (৬৩) শনিবার রাত সাড়ে ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামী নগরীর বসুপাড়া কাজী অফিস গলির বাসিন্দা মরহুম শেখ আব্দুল বারী দুই বছর আগে ইন্তেকাল করেছেন। রবিবার বাদ জোহর বসুপাড়া রহমতপাড়া জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমদেমর আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ইকবাল হোসেন খোকন প্রমুখ।

এক লাখ হাজার টাকায় বিক্রি হলো সাড়ে ১৩ কেজির ভোল মাছ

 বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের জাভা ভোল মাছ বিক্রি হয়েছে এক লাখ হাজার টাকায়। রোববার সকালে বাগেরহাটের সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে লাখ ২০ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়।

এর আগে বরগুনা জেলার মৎস্য ব্যবসায়ী মাসুম কোম্পানির একটি ট্রলার বাজারে মাছটি নিয়ে আসে। কেবি বাজারের আড়তদার অনুপমের ঘরে মাছটি ডাক দেওয়া হয়। উন্মুক্ত ডাকে স্থানীয় ক্রেতা আল আমিন হাজী মাছটি ক্রয় করেন।

আড়তদার অনুপম বলেন, মাসুম কোম্পানির জেলেরা মাছটি আড়তে নিয়ে আসেন। ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি এক লাখ টাকায় বিক্রি করা হয়।

মাছটির ক্রেতা আল আমিন হাজী বলেন, এই মাছটি চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে পাঠাব। এই মাছগুলো অনেক দামে বিক্রি হয়। এটি যদি ৩০ কেজি ওজন হতো, তাহলে অন্তত ১৫ থেকে ২৫ হাজার টাকা কেজি দরে বিক্রি হতো। যতদূর শুনেছি এই মাছের পেটের মধ্যে যে পুটকা (প্যাটা/বালিশ) থাকে তা খুব দামি। এটি দিয়ে ওষুধ বানানো হয়।

আল আমিন হাজী আরও বলেন, যতদূর জেনেছি এই মাছটি খোলা বাজারে টুকরো করে থেকে ৯শ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে এর আলিশ প্রসেসিং করে অনেক বেশি দামে বিক্রি হয়।

জাবা ভোল বা সোনা ভোলের বিজ্ঞানসম্মত নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া- এসব দেশে এই মাছের চাহিদা খুব বেশি।

মাছের ঔষধি গুণ থাকাতেই এর মূল্য এত বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এই মাছ কিনে নেয়। তারপর এর দেহের প্রায় প্রতিটি অংশ দিয়েই তৈরি হয় ওষুধ। মাছের বায়ু পটকা দিয়ে কিডনির নানা রোগ নিরাময়ের ওষুধ তৈরি হয়।

একই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মা ছেলে করোনায় আক্রান্ত

 নড়াইল প্রতিনিধি

নড়াইলে একই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। তারা সম্পর্কে মা ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নড়াইল দক্ষিণপূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন ১৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হন। এরপর সালমা ইয়াসমিন এবং তার ছেলে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আহমেদ আর বিদ্যালয়ে আসেননি। তবে ২৩ সেপ্টেম্বর ছেলে তাহমিদ করোনা আক্রান্ত হয়। মা ছেলে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম জানান, শিক্ষিকা সালমা ইয়াসমিন তার  ছেলে করোনা আক্রান্ত হওয়ার পর আর বিদ্যালয়ে আসেননি। তাদের শারীরিক অবস্থা ভালো বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এছাড়া বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী এবং শিক্ষকরা সুস্থ আছেন।

কে বা কারা স্কুলের রাস্তাটি খুঁড়ে দিল

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শিক্ষার্থী শিক্ষকদের বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তাটি রাতে খুঁড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার শ্যামনগর উপজেলার হরিপুর গ্রামের ১৪৮নং হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ফটক নির্মাণের কাজ শুরুর প্রথম দিনে ঘটল ঘটনাটি।

জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় রবিউল ইসলাম তার লোকজন বিদ্যালয়ের রাস্তা খুঁড়েছেন বলে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ। তবে রবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের সম্মুখভাগে তার জমি রয়েছে বলে দাবি করেন।

শনিবার সকালে সরেজিমন দেখা যায়, মূল সড়ক থেকে বিদ্যালয়ে ঢোকার জন্য দীর্ঘ আড়াই দশক ধরে ব্যবহৃত সোলিংকৃত রাস্তার ইটগুলো উঠিয়ে ফেলা হয়েছে। বিদ্যালয়ে ঢোকার একমাত্র সড়কটি খুঁড়ে ফেলায় শিক্ষার্থী-শিক্ষকসহ অভিভাবকরা বিকল্প পথে বিদ্যালয়ে ঢুকছেন। কার্পেটিং করা মূল সড়ক থেকে প্রায় ৯০ ফুট দীর্ঘ রাস্তার প্রায় ৮০ ভাগ ইট উপড়ে ফেলে সম্পূর্ণ রাস্তা চলাচলের অযোগ্য করে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষকরা জানান, সকালে এসে রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে দেখে পানি-কাদা ঠেলে ভিন্ন পথে তারা বিদ্যালয়ে পৌঁছেছেন।

গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান আবুল কালাম সরদার জানান, অনেক আগে থেকে রবিউল ইসলাম দাবি করছিলেন, বিদ্যালয়ের রাস্তা তার জমির ওপর দিয়ে গেছে। জমির মালিকানা নিয়ে বিদ্যালয়ের সঙ্গে তাদের একটি মামলা চলছিল। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় সম্প্রতি মামলাটি খারিজ হওয়ার খবর প্রচার হতেই আকস্মিকভাবে রাতে রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে।

রবিউল ইসলাম দাবি করেন, ‘বিদ্যালয়ের সঙ্গে আমার জমি নিয়ে মামলা চলছিল। কিন্তু বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা কে বা কারা খুঁড়েছে তা আমার জানা নেই।’

প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, সকালে বিদ্যালয়ে এসে যাতায়াতের একমাত্র রাস্তাটি খোঁড়া দেখে পরিচালনা পরিষদের সবাইকে জানানো হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবার পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। ওসির সঙ্গে কথা হলে তার কাছ থেকেও এমন কিছু জানতে পারিনি।’

দাকোপের বাজুয়ায় চুনকুড়ি খেয়াঘাটে ভাংগন: আতংকে এলাকাবাসী

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি খেয়াঘাট এলাকায় নদী ভাংগন আতংকে এলাকাবাসী। যেকোনো মুহূর্তে চুনকুড়ি নদী গর্ভে বিলীন হতে পারে রোপা আমন ধানের জমিসহ বসতি ঘরবাড়ি। সরেজমিনে দেখা যায়, ২৫ শে সেপ্টেম্বর শুক্রবার সকালে চুনকুড়ি খেয়াঘাট এলাকায় প্রায় ১০০ফুট ভেড়ি বাঁধে ফাঁটল সহ ভাঙ্গন। খুলনা জেলা পরিষদের আওতাধীন চুনকুড়ি খেয়াঘাটটি এলাকার জনসাধারণের উপজেলা সদরে যোগাযোগ করার জন্য আতীব গুরুত্ব বহন করে আসছে। এলাকায় জনসাধারণ সহ স্কুল কলেজপুড়া ছাত্র-ছাত্রী বর্ষা মৌসুমে হাঁটু কাঁদা ভেঙে প্রতিদিন চালনা বাজার সহ সদরে আসা যাওয়া করে আসছে। এছাড়াও চুনকুড়ি এনার্জি প্যাক লিঃ(জি গ্যাস) নামক কোম্পানি থাকায় প্রতি দিন শত শত শ্রমিক ঘাট দিয়ে পারাপার হয়ে থাকে। একমাত্র পারাপারের ব্যবস্থা হচ্ছে তাঁদের চুনকুড়ি খেয়াঘাট। নদী ভাংগনের কারণে ঠিক শেষ ভাটায় ছাত্র-ছাত্রী জনসাধারণের খেয়াঘাট হতে ওঠানামা করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জানা যায় খুলনার উপকুলিয় উপজেলা দাকোপের ৩২ ৩৩ নং পোল্ডারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত হয়েছে টেকসই বেড়ীবাঁধ। চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করেছে। নব নির্মিত বাধ এখন পানি উন্নয়ন বোর্ডের নিকট হস্তান্তর করা হয়নি। কিন্তু তার আগেই বাঁধের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙন দেখা দেয়। আরও জানা যায়, জি, গ্যাস কোম্পানির কারনে স্থানীয় কিছু বেকার শ্রেনীর মানুষ অত্র ঘাট এলাকায় বিভিন্ন ধরনের দোকান পাঠ তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। বর্তমানে নদী ভাঙ্গনের ফলে তাদের মধ্যে আতংক ছড়িয়ে  পড়ছে। তাঁরা অনেকে দাবি করেছেন চায়না কোম্পানির লোকজন যদি পরিকল্পনা মতো কাজ করতো তা হলে এমন হুমকির মধ্যে তাদেরকে পড়তে হতো না। যেহেতু চুনকুড়ি খেয়াঘাট এলাকায় সুলইচগেট তৈরির সময় গেইটের উভয় পাশে ২০০ ফুট করে ব্লোক বসানো হতো তাহলে ভাঙ্গন ধরতে পারতোনা। তাঁরা এখন কোথায় যাবে, কি করে জীবন জীবিকা নির্বাহ করবে এমন প্রশ্ন তবে এলাকাবাসী নদীভাঙ্গন রোধে সংশ্লিষ্ট উদ্ধর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। এব্যাপারে দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান এর নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন শুধু চুনকুড়ি খেয়াঘাট এলাকা নয় বেশকিছু এলাকায় নদী ভাংগন দেখা দিয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের উদ্ধর্তন কতৃপক্ষের সাথে কথা বলেছি, আশু প্রয়ে াজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।

চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রূপসা টাইগার্স

খবর বিজ্ঞপ্তির

খুলনা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হবার লক্ষ্যনিয়ে মাঠে নামতে চায় রূপসা টাইগার্স।

সে লক্ষে আজ রোববার সন্ধ্যায় দৈনিক আজকের তথ্য’কার্যালয়ে রূপসা টাইগার্স এর এক সত্ত্বাধিকার এসএম নজরুল ইসলামের ডালমিল মোড়স্থ বাসভবনে টিমের এক সভা অনুষ্ঠিত হয়। সত্ত্বাধিকার এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাসান আহমেদ মোল্লা, মোজাম্মেলল হক হাওলাদার, মোঃ হুমায়ূন কবীর, মাহবুবুর রহমান মুন্না, আলমগীর হান্নান, তৌহিদুল ইসলাম তুহিন, সুমন আহমেদ, বিমল সাহা, মোঃ হেলাল মোল্লা, আজিজুর রহমান তন্ময়, উত্তম ম-ল, মাসুম বিল্লাহ, সোহেল।

সভায় টিমের সকল সদস্য উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

সভায় সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদকে টিমের প্রধান উপদেষ্টা, মোঃ আব্দুল হালিমকে উপদেষ্টা, হাসান আহমেদ মোল্লাকে ম্যানেজার, মোঃ হুমায়ূন কবীরকে সহকারী ম্যানেজার, মোজাম্মেলন হক হাওলাদারকে সমন্বয়কারী এবং আলমগীর হান্নানকে অধিনায়ক করা হয়।

টিম সত্বাধিকারী এসএম নজরুল ইসলাম বলেন, ভালো খেলা উপহার দেয়ার ক্ষেত্রে ঐতিহ্য রয়েছে রূপসা টাইগার্সের। সেই ঐতিহ্য ধরে রাখতে আবারও মাঠে নামছে রূপসা টাইগার্স। তিনি খেলোয়াড়ারদে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রনোদনার ঘোষনাও দেন। একই সঙ্গে খেলায় জয়ের ধারা অব্যাহত রাখতে খেলোয়াড়ারদের প্রতি আহ্বান জানান।

বাগেরহাটে প্রস্তাবিত ক্যানসার হাসপাতাল এলাকা পরিদর্শনে সচিব

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আক্তার।

সচিব বিকেলে রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় প্রস্তাবিত ক্যানসার হাসপাতাল পরিদর্শনে যান। ‘আমাদের গ্রাম’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান দাউদকান্দি নদীর তীরে হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আক্তারসহ জেলা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তাবিত ক্যানসার হাসপাতালের স্থান ঘুরে দেখেন।

এর আগে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা বেগম, খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহমান, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীন হোসেন প্রমুখ।

সড়কে শাকের বীজ শুকানোয় কৃষককে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সড়কের ওপর শাকের বীজ শুকানো জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এনামুল হক নামে এক কৃষককে হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এনামুল হক গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি নামক স্থানে শাকের বীজ শুকাচ্ছিলেন। এতে পথচারী যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম জানান, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে এনামুল হককে হাজার টাকা জরিমানা করা হয়।

ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেচ প্রকল্প নিয়ে তোপের মুখে পাউবো

যশোর অফিস

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প নিয়ে সেমিনারে তোপের মুখে পড়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। জলাবদ্ধতা নিরসনে উদ্ভাবনী উদ্যোগের পাইলটিং কার্যক্রম নিয়ে শনিবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনারের আয়োজন করে পাউবো।

সেমিনারে স্যালো মেশিনে সেচের মাধ্যমে পানি নিষ্কাশনের নতুন উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে তুলে ধরা হয়। কিন্তু সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দারা প্রকল্প প্রত্যাখ্যান করে পাউবোকে লুটপাটকারী আখ্যা দিয়ে তাদের বিচার দাবি জানান। একই সঙ্গে ভবদহ অঞ্চলকে লুটপাটকারীদের কাছে ‘সোনার ডিমপাড়া হাঁস’ হিসেবে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, ভবদহ অঞ্চলে জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) প্রকল্প বাস্তবায়ন ছাড়া জনগণকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে না।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন কর্মকর্তা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজাদুর রহমান মল্লিক। বিশেষ অতিথি ছিলেন পাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম তাহমিদুল ইসলাম, যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পীজুষ কৃষ্ণ কুন্ডু।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম। এতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর সদর উপজেলার আংশিক এলাকার মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছে। এলাকার মুক্তেশ্বরী-টেকা-হরি নদীর সঙ্গে উজানে বড় কোনো নদীর সংযোগ নেই। যে কারণে জোয়ারের সময় প্রচুর পরিমাণে পলিমাটি নদীর তলদেশে জমা হয়। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট যশোর অঞ্চলে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। নদী খনন করে জলাবদ্ধতা নিরসন টেকসই করা যাচ্ছে না। যান্ত্রিক উপায়ে সেচ পাম্পের মাধ্যমে ভবদহ এলাকার পানি নিষ্কাশন করলে জলাবদ্ধ এলাকার পানি কিছুটা কমবে। একই সঙ্গে নদীর নাব্যও বাড়বে।

প্রবন্ধে আরও বলা হয়েছে, বছরের শুরুতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পল্লী বিদ্যুৎ যশোরের সহযোগিতায় ভবদহ ২১ ভেন্ট রেগুলেটরের উজানে ২০টি বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনের মাধ্যমে প্রস্তাবিত উদ্যোগের পরীক্ষামূলক কাজ শুরু করা হয়। উদ্যোগটি পূর্ণাঙ্গভাবে চালু করতে ৫০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপন করলে অতিরিক্ত পানি নিষ্কাশন করে ভবদহ জলাবদ্ধতার সমাধান করা সম্ভব হবে।

সেমিনারে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ভবদহ অঞ্চলের মানুষ কপালপোড়া। প্রধানমন্ত্রী যেখানে বলছেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, সেখানে পানি উন্নয়ন বোর্ড উল্টোপথে হাঁটছে। তারা ভবদহ এলাকার সব নদীগুলোকে মেরে ফেলেছে। এখানকার মানুষকে বাঁচাতে হলে টিআরএম ছাড়া আর কোনো উপায় নেই। বিলকপালিয়া থেকে টিআরএম বাস্তবায়ন শুরু করতে হবে। একই সঙ্গে আমডাঙ্গা খাল খনন করে প্রশস্ত করতে পারলে ভবদহ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাবে। কিন্তু তা না করে পানি উন্নয়ন বোর্ড লুটপাটের নতুন প্রকল্প নিচ্ছে। এখানে প্রকল্পের কোনো অনিয়মের তদন্ত হয় না।

মনিরামপুর কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র বলেন, গত বছর ধরে আমাদের গ্রামে পানির কারণে ফসল হচ্ছে না। নদীকে শাসন নয়, নদীকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি বলেন, পানি উন্নয়ন বোর্ড জনগণ সরকারকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিচ্ছে। অঞ্চলে শুধু খনন করে নদী বাঁচানো যায় না। প্রবাহ নিশ্চিত করেই কেবল নদী বাঁচানো সম্ভব। পাঁচ বছর ধরে কেবল নদী খনন করা হচ্ছে। এতে নদীর অবস্থা আরও খারাপ হয়েছে। সেচযন্ত্র দিয়ে পানি সেচে ভবদহের জলাবদ্ধতা দূরীকরণ অবাস্তব এবং হাস্যকর। ভবদহ অঞ্চলকে বিরান হওয়া থেকে রক্ষা করতে হলে টিআরএম বাস্তবায়ন করতে হবে। এটা না করে বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে, নদী খননের নামে অর্থ লুটপাটের ব্যবস্থা করা হচ্ছে। জনগণের দাবি মেনে এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ না করলে এই এলাকা জলাবদ্ধতামুক্ত এবং বিরান হওয়া থেকে রক্ষা পাবে না।

ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহ্বায়ক এনামুল হক বাবুল বলেন, ডিসেম্বর মাসের মধ্যে টিআরএম বাস্তবায়ন শুরু না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পানি উন্নয়ন বোর্ড গত ৪০ বছর ধরে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা কত টাকা খরচ করছেন তার হিসাব কেউ নেয় না। তাদের তামাশার কারণে আবারও ২০০ গ্রামের ১০ লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হতে চলেছেন। ফসলের জমি, বসতভিটা সবই কেড়ে নিয়েছে পানি। সরকার বারবার প্রকল্প নেয়, কিন্তু জলাবদ্ধ মানুষের কোনো উপকার হয় না।

অনুষ্ঠানে প্রধান অতিথি যুগ্ম সচিব আজাদুর রহমান মল্লিক বলেন, সরকারের ডেল্টাপ্ল্যানে টিআরএম বাস্তবায়নের কথা উল্লেখ রয়েছে। সে কারণে এটি বাতিল হবে না। আমরা জনগণের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছি। আগামীতে যে প্রকল্প নেওয়া হবে সেটি জনগণের মতামতের ভিত্তিতেই করা হবে।

যশোরের অভয়নগর, মনিরামপুর কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। এলাকার ৫২টি বিলের পানি ওঠানামা করে মুক্তেশ্বরী, টেকা, শ্রী হরি নদী দিয়ে। পলি পড়ে নদীগুলো নাব্য হারিয়েছে। ফলে নদী দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। অবস্থায় বৃষ্টি উজানের পানিতে এলাকার বিলগুলো প্লাবিত হয়েছে। বিল উপচে পানি ঢুকেছে সংলগ্ন গ্রামগুলোতে। এরই মধ্যে অভয়নগর মনিরামপুর উপজেলার ২০০ গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

প্রয়াত আ’লীগ নেতার কবর জিয়ারতে এমপি আক্তারুজ্জামান বাবু

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা উপজেলার রাড়–লী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিলের কবর জিয়ারত করেছেন খুলনা-আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি রবিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর মরহুমের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন। সময় তার সঙ্গে ছিলেন রাড়–লী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগের সাবেক নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, আনিসুর রহমান, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, ছাত্রলীগ নেতা মোঃ ফয়সাল আহমেদ জনি প্রমুখ। কবর জিয়ারত শেষে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু মরহুমের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নড়াইলে মসজিদে চেয়ারম্যান প্রার্থীর জায়নামাজ বিতারন

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল সদর উপজেলার ১১ নং বাসগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এফ এম জিয়া-উদ্দিন জুয়েলের সমাজ সেবা মূলক কর্মকান্ড চলমান রয়েছে। তিনি নড়াইল জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য। বর্তমানে তিনি বাশঁগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। সম্প্রতি সময়ে তার জনপ্রিয়তা ইউনিয়ন ব্যাপি আলোচিত হয়েছে। তার বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ড এলাকায় ব্যাপক হারে প্রশংশনীয় হয়েছে। তিনি সর্বদা ইউনিয়নের অবহেলিত জনগণের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে চলেছেন। ইতি মধ্যে তিনি এলাকার মানুষের পাশে থেকে জনগনের মন জয় করে নিয়েছেন। তিনি

করোনা কালে দুস্থ-অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন। রাতে অনাহারী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

করেছেন। ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামে সকল শ্রেণির মানুষের মাঝে গিয়ে মতবিনিময় করেন। এলাকার

মুক্তিযুদ্ধাদের সাথে কথপোকথন করেন। এছাড়াও ইউনিয়নের সকল মসজিদে মাদ্রাসায় জায়নামাজ বিতরন করেন। তার এই কার্যে এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। স্থনীয়রা জানান, নির্বাচন পরে

কোনো চেয়ারম্যান আমাদের মনে রাখে না। আমরা নতুন মুখ পেয়ে বেজায় খুশি। আমরা এবার নির্বাচনে এফ এম জিয়া উদ্দিন জুয়েলকে

নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করাবো। বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এফ এম জিয়া উদ্দিন জুয়েল বলেন, ইউনিয়নের অবহেলিত জনগনের পাশে থাকার প্রত্যয় নিয়ে আমি নির্বাচনী মাঠে থাকব। দূর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়ে তুলব।

কালীগঞ্জে ভিভো মোবাইল শোরুমের দ্বিবার্ষিক অনুষ্ঠান সম্পন্ন

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জে ভিভো মোবাইল কোম্পানীর শোরুমের দ্বিবার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় মেইন বাস স্ট্যান্ডের রহমানিয়া সুপার মার্কেট সংলগ্ন ভিভো শোরুমের সামনে ক্রেতা লটারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।

সময় উপস্থিত ছিলেন ভিভো মোবাইল কোম্পানীর জেনারেল ম্যানেজার চীনের নাগরিক মিস্টার বিংগহি,টার্মিমিনাল ম্যানেজার মিস্টার ওয়াং, রিজোয়োনাল সেলস ম্যানেজার ফরহাদ বাবলু, ঝিনাইদহ জেলা পরিবেশক মীর নাসির, ব্রান্ড সপ প্রোপাইটর অমিদুল হক প্রমূখ।

অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিজয়ীদের হাতে ভিভো কোম্পানীর তৈরীকৃত বিভিন্ন পুরষ্কার তুলে দেয়া হয়। লটারীতে প্রথম বিজয়ী পাতিবিলা গ্রামের কিশোর তৌফিক জিতে নেন ভিভো কোম্পানীর ১২ হাজার টাকা মূল্যের একটি মোব্ইাল ফোন।