Home খেলাধুলা খালিশপুরে কাওয়াসাকি বাপী ব্যাডমিন্টন একাডেমির সনদ ও পুরস্কার বিতরণ ৩০ সেপ্টেম্বর

খালিশপুরে কাওয়াসাকি বাপী ব্যাডমিন্টন একাডেমির সনদ ও পুরস্কার বিতরণ ৩০ সেপ্টেম্বর

10

ক্রীড়া প্রতিবেদক।।

খালিশপুরে কাওয়াসাকি বাপী ব্যাডমিন্টন একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের সনদ ও পুরস্কার বিতরণ ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৬টায় খালিশপুর মহসীন কলেজ মোড়স্থ একাডেমির নিজস্ব কার্যালয়ে একাডেমির লোগো ও জার্সি উন্মোচন এবং অতিথিবৃন্দসহ সিনিয়র খেলোয়াড়দের সম্মাননা স্মারকও প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা। বিশেষ অতিথি থাকবেন কাওয়াসাকি প্রতিষ্ঠানের সিইও অহিদুজ্জামান রাজু, অতিরিক্ত কমিশনার (ট্যাক্স) ড. অঞ্জন সাহা, গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল পাশা ও খালিশপুর থানা আওয়ামীলীগের সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদ। একাডেমির সাধারণ সম্পাদক মো. হায়দার আলির সভাপতিত্বে অনুষ্ঠনের সঞ্চালনায় থাকবেন কোচ মাসুদুর রহমান বাপী।