Home বিনোদন নুসরাতের চোখের ইশারায় ঘায়েল নেটিজেনরা

নুসরাতের চোখের ইশারায় ঘায়েল নেটিজেনরা

7

বিনোদন ডেস্ক ।।

চোখের ইশারায় ঘায়েল করবার জাদুমন্ত্র ভালোভাবেই জানা রয়েছে আলোচিত সমালোচিত কলকাতার নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান-এর।

সম্প্রতি মেকাপ ছাড়া রিয়েল লুকে ইনস্টাগ্রামে আসলেন নুসরাত। সেখানে নুসরাত চোখ টেপার ঢঙ করলেন। তা দেখেই ধুকপুকানি বেড়ে যাচ্ছে পুরুষ ভক্তদের। ক্যাপশনে লিখেছেন- ‘ইউ ওয়ান্ট মি, আই ওয়ান্ট ইউ বেবি।

অনেকেই পশ্ন করলেন, কার উদ্দেশে এই মধুমাখা বার্তা দিলেন নুসরাত। তবে অভিনেত্রী স্পষ্ট করে না বললেও অনেকে বুঝে নিয়েছেন অভিনেতা ইয়াশ দাস গুপ্তকে উদ্দেশ্য করেই তাঁর এই লেখা। 

অনেক বিতর্ককে পেছনে ফেলে গত ২৬ অগস্ট পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত। সন্তান জন্ম দেওয়ার একমাস না পেরুতেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ শিরোনামের একটি ছবির শ্যুটিংয়ের মধ্যে দিয়ে কাজে ফেরার কথা প্রকাশ্যে আসলো। ১ অক্টোবর থেকে ছবির শ্যুটিং করবেন এই অভিনেত্রী।