Home স্বাস্থ্য প্রতিদিন কাজুবাদাম খেলে যা হয়

প্রতিদিন কাজুবাদাম খেলে যা হয়

11

মিলি রহমান ।।

অনেকের ধারণা, কাজুবাদাম বেশি মাত্রায় খেলে ওজন বাড়ে। কারণ কাজুতে রয়েছে বেশ কিছুটা ‘ফ্যাট’ বা স্নেহপদার্থ। কিন্তু চিকিৎসকদের মতে কাজুতে ফ্যাট থাকলেও, তাকে বলা হয় ‘গুড ফ্যাট’। মানে, যে জাতীয় স্নেহপদার্থ ওজন বৃদ্ধি করে না। উল্টে শরীরের কিছু উপকারই করে।

সকালে খালি পেটে চার-পাঁচটি কাজুবাদাম খেলে যে উপকার পাবেন। 

১. রোজ খালি পেটে কাজুবাদাম খেলে সব চেয়ে বেশি উপকার হয় চোখের। কাজুতে থাকা বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রেটিনার উপকার করে। এতে দৃষ্টিশক্তি ভালো হয়। রেটিনার নানান ধরনের সমস্যার পরিমাণ কমে।

২. যাঁরা নিয়মিত কাজুবাদাম খান, তাঁদের হৃদ্‌রোগের আশঙ্কা কমে। কাজুর নানান উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে হৃদ্‌যন্ত্রের উপর চাপ কমে।

৩. কাজু খেলে শুধু রক্তচাপই নিয়ন্ত্রণে থাকে না, এর ফলে রক্ত চলাচলের হারও বাড়ে। কাজুতে থাকা কপার রক্ত চলাচল প্রক্রিয়ায় সাহায্য করে। এর ফলে রোগ প্রতিরোধ শক্তিও বাড়ে।

৪. কাজুবাদাম ত্বকের জন্য খুব উপকারী। ত্বক উজ্জ্বল এবং নমনীয় হয়। শুধু তাই নয়, দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত কাজুবাদাম খান, তাঁদের ত্বকের ক্যানসারের আশঙ্কাও অনেক কমে যায়।