Home আঞ্চলিক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে তেল পাম্পে ৫০ হাজার টাকা জরিমানা

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে তেল পাম্পে ৫০ হাজার টাকা জরিমানা

8

স্টাফ রিপোর্টার ।।

নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। শনিবার (২৫ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন। 

বাজার তদারকিকালে সোনাডাঙ্গা বাস টার্মিনালের পার্শ্ববর্তী মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্পটিতে প্রতি ৫ লিটার অকটেনে ২০০ মি.লি. ও পেট্রোলে ১৮০ মি.লি. কম দেয়ার প্রমান পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।