কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুরে ২০ জন নারীকে গবাদী প্রাণী ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে পরিত্রাণের উদ্যোগে ৩ দিনব্যাপী দাতা সংস্থা ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মসূচী শেষ হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে পরিত্রাণের প্রদীপ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার। এ সময় উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম, এফএফ তন্দ্রা দত্ত, সাহিদা খাতুন ও স্বেচ্ছাসেবী রিনা দাস। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে প্লাস্টিক বালতি বিতরণ করা হয়।











































