বাবুল আক্তার।।
স্বাস্থ্য বিভাগের ভূয়া এডিশনাল সেক্রেটারী সেজে বিকাশে চাঁদা আদায়ের ঘটনায় আর এক আসামিকে আটক করছে পুলিশ। গত ৯আগষ্ট প্রতারক চক্রের এক সদস্যকে রংপুর জেলা থেকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। তার স্বীকারোক্তিতে জামালপুর জেলার দেওনগজ্ঞ থানার ডালবাড়ী শশুর বাড়ী থেকে সাজেদুর রহমান সাজিদ(৩৮)কে ২২ সেপ্টম্বর আটক করে। সে রংপুর জেলার পিরগজ্ঞ থানার ছোট মির্জাপুরের মনোয়ার হোসেনের ছেল।
উল্লেখ্য গত ১৭ জুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট চিকিৎসক সুজন কুমার সরকারের নিকট স্বাস্থ্য বিভাগের এডিশনাল সেক্রেটারী সেজে ফোন দেন। প্রথমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে কৌশলে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং তার চাকরীর ক্ষতি হবে এই মর্মে হুমকি প্রদান করে তার নিকট ৫০ হাজার টাকা দাবী করে। তার কথায় ভীত-সন্ত্রস্ত হয়ে দুই ধাপে বিকাশ নম্বরে ৩৩ হাজার টাকা প্রদান করে।
পরে সে প্রতারক বুঝতে পেরে থানায় সাধারণ ডায়েরী করে। তদন্তকরী কর্মকর্তা তদন্তের নাম ঠিকানা প্রমানিত হলে গত ৩ আগষ্ট সুজন কুমার সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক তাকবীর হােসাইন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযানে লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাকিলা নামক স্থান থেকে আ,জ,ম সামসুদ্দিনকে আট করে। তার স্বীকারোক্তিতে সাজেদুর রহমান সাজিদকে আটক করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মােঃ এজাজ শফী জানান, গ্রেফতারকৃত আসামী সাজেদুর হমানকে ২ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে আদালতে দিয়েছি। সে ১৬৪ ধারা জবানবন্ধিতে রংপুর জেলার সারমীন টেলিকম থেকে ৩৩ হাজার টাকা তোলার কথা স্বীকার করেছে।
পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৩
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দুটি ইউনিয়নে ৩ জন আহত হয়েছে। আহতরা পাইকগাছা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে আজিজ বিশ্বাস (ফুটবল) প্রতিক (ঘুড়ি) প্রতিকের প্রার্থী রবিন্দ্র নাথ অধিকারীর কাছে পরাজিত হন। ঐ দিন রাতেই আজিজ বিশ্বাসের ছেলে জলিল বিশ্বাসের নেতৃত্বে রবিন্দ্র নাথ অধিকারীর কর্মি-সমার্থক একই এলাকার জব্বার বিশ্বাসের ছেলে অজিয়ার বিশ্বসকে কপিলমুনি বাজারস্থ সুজিতের বেকারীর সামনে মারপিট করে আহত করে। পরে একই এলাকার নেছার শেখের পুত্র সুমন শেখের বাড়িতে না পেয়ে তার ঘরের টিন ভাংচুর করে।
৮ রাড়ুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য পীযূষ কান্তি দাশ (বাপ্পি) নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রতিপক্ষ প্রার্থীর সমার্থক পূর্ব কাঁটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী অসিত কুমার ঢালী ও তার বৃদ্ধা মাকে শুক্রবার সকাল ৯ টার দিকে মারপিট করে আহত করে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠিয়েছেন। কপিলমুনি ইউপির পরাজিত প্রার্থী আজিজ বিশ্বাস জানান, আমার লোকজন তাদেরকে মারপিট করেনি। কে বা কাহারা মারপিট করেছে আমার জানানেই। রাড়ুলী ইউপির নবনির্বাচিত ইউপি সদস্য পীযূষ কান্তি দাশ (বাপ্পি) বলেন, নৈশপ্রহরী অসিত কুমার ঢালী আমার দল করেনি। কার দল করেছে সেটা আমার জানা নেই। তবে আমার লোকজন অসিত ও তার মাকে মারপিট করেনি। ওসি (তদন্ত) জিয়াউর রহমান বলেন, কপিলমুনি ইউনিয়ন ও রাড়ুলী ইউপির সদস্য প্রার্থীর কর্মী-সমার্থকদের মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। স্ব-স্ব ইউনিয়নের ক্যাম্প পুলিশকে বিষয়টি নিরসনের জন্য দায়িত্ব দিয়েছি। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











































