Home আঞ্চলিক উন্নয়নের জন্য সকলকে মিলে মিশে কাজ করতে হবে: মঞ্জু এমপি

উন্নয়নের জন্য সকলকে মিলে মিশে কাজ করতে হবে: মঞ্জু এমপি

10

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।।

এলাকার উন্নয়ন করতে হলে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা এগিয়ে যাচ্ছি। ক্ষমতার পালা বদল হলেও উন্নয়নের জন্য যারাই ক্ষমতায় আসবেন তারাই ব্রীজ, কালভার্ড, স্কুল ভবন সহ উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রাখবেন। খুব শীঘ্রই নির্বাচন আসতেছে। আমাদের সজাগ থাকতে হবে। দিনের ভোট রাতে না হয়। প্রয়োজনে রাত ৯টার পরে ভোট কেন্দ্র পাহারার জন্য আমরা অবস্থান করব। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পত্তাশী জনকল্যান স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মত বিনিময় সভায় কথা বলেন জাতীয় পার্টি (জেপি)’চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি। তিনি আরো বলেন,ইন্দুরকানী এলাকায় কোন উগ্রপন্থি রাজনীতি মাথাচাড়া দিয়ে না উঠে সেদিকে সজাগ থাকতে হবে। বর্তমানে এখানে উগ্রপন্থি রাজনীতি নেই তা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না ভিন্নমতের রাজনীতি এরুপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে এজন্য এলাকাবাসীকে সতর্কভাবে চলাফেরা করতে হবে এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে মিলে মিশে কাজ করতে হবে আমাদের আত্মবিশ^াস থাকলে আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সেরাজিচ সালেহীন শুভ তালুকদার এর সভাপতিত্বে বক্তাব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান, জাতীয় পার্টি  (জেপি)’সদস্য সচিব মোঃ শাহীন হাওলাদার। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মত বিনিময় সভার আগে রেখাখালী সূতারখালী ঘুণিঝড় আশ্রয়ান কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভবনের কাজসহ কয়েকটি চলমান উন্নয়ন কাজ পরিদর্শণ করেন।