মোড়েলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে সদর ইউনিয়নে নির্বাচনী পরবর্তী সহিংসতায় বসতবাড়ি ভাংচুর আহত ৩, এ ঘটনায় নবনির্বাচিত এক ইউপি সদস্য শাহীন কাজীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
ক্ষতিগ্রস্তরা জানান, ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচন কেন্দ্র করে পরবর্তী মঙ্গলবার সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বাদুরতলা গ্রামে মেম্বার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম মো. শহিদুল ইসলাম তালুকদার ফুটবল প্রতিকের সমর্থনকারি কাজী নজরুল ইসলাম, নূরুল ইসলাম কাজী, রফিকুল ইসলাম বিপ্লব কাজী ও কাঞ্চন কাজীর বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ির গাছপালা, ঘেরাবেড়া ও জানালার গ্লাস ভেঙ্গে তছনছ করে ওই ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য শাহীন আজাদ কাজীর মোরগ প্রতিকের সমর্থনকারিরা।
একই সময় হামলাকারিরা শহিদুল ইসলামের নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়ে চেয়ার-টেবিল ও কেন্দ্রীয় নেতাদের ছবি তছনছ করে। এ সময় হামলাকারিদের এলোপাতারি মারপিটে রফিকুল ইসলাম বিপ্লব কাজী(৪৫), শ্রমীক ইমরান খান(২৪), জাকির খান (৪৫) আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত রফিকুল ইসলাম বিপ্লব কাজীকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বিপ্লব কাজী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে নবনির্বাচিত ইউপি সদস্য শাহিন কাজীকে গ্রেফতার করেছেন। এদিকে নির্বাচনে পরাজিত প্রার্থী ফুটবল প্রতিকের সমর্থনকারিরা আতংকে রয়েছে বলে একাধিকরা জানান।









































