Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

37
রূপসা সেতু: ছবি

নির্বাচন সুষ্ঠ হলে জয়ের ব্যাপারে আশাবাদী  হাতপাখার প্রার্থীরা

খবর বিজ্ঞপ্তি ।।

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ হলে জয়ের ব্যাপারে আশাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীরা।গতকাল ১৮সেপ্টেম্বর নির্বাচনী প্রচারণার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটারদের অংশগ্রহণে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগকালে  সাধারণ ভোটারদের অংশগ্রহণ ও ইসলামের পক্ষে হাতপাখা পতীকে ভোট প্রদানের ইচ্ছা প্রকাশকালে জেলা নেতৃবৃন্দ এই আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন অধিকাংশ ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থীরা প্রচার প্রচারণায় এগিয়ে আছেন, জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকের প্রার্থীদের বিজয়ী ও সফলতা আসবে ইনশাআল্লাহ।

জেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে

বটিয়াঘাটার ৭নং আমিরপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মেজবাহ উদ্দিন  আমিরপুর এবং কড়িয়া ও বাইনতলা বাজারে ব্যাপক গণসংযোগ করেন। গঙ্গারামপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা নাজিম উদ্দিন  কাশিয়াডাঙ্গা ও কায়েমখোলায়  পথসভা করেন। বালিয়াডাঙ্গা ইউনিয়নে  হাতপাখার প্রার্থী মোঃ মঈনুল ইসলাম  বিরাট, ঝালবাড়ী ও বুজবুনিয়া বাজারে ব্যাপক গণসংযোগ করেন ।

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে হাতপাখার প্রতীকের প্রার্থী মাওলানা ফরিদ আহমেদ ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।বারাকপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হায়দার আলী কামারগাতী ও  লাখোহাটি বাজারে ব্যাপক গণসংযোগ করেন। দাকোপের ১ নং পানখালী ইউনিয়নে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাহিদুল ইসলাম ইউনিয়নের খাটাইল বাজার ,পানখালী ফেরিঘাট, মৌখালী ও কাটাবুনিয়া বাজারে পথসভা করেন। কামারখোলা ইউনিয়নে হাতপাখার প্রার্থী হাফেজ আব্দুল কাদের কালিনগর বাজারে গনসংযোগ ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। বানিয়াশান্তা ইউনিয়নে হাতপাখার প্রার্থী মুহাম্মদ জহিরুল ইসলাম বানিয়াশান্তায় সাধারণ ভোটারদের উপস্থিতিতে মতবিনিময় সভা করেন। দিঘলিয়া ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা আসাদুল্লাহ হামিদী ,গাজিরহাট ইউনিয়নে হাতপাখার প্রার্থী মোঃ রেজাউল করিম, কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, মহেশ্বরীপুর  ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ রসুল সরদার, মহারাজপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী মোঃ মোতালেব হোসেনে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। পাইকগাছার কপিলমুনি ইউনিয়নে হাতপাখার প্রার্থী আলহাজ্ব ক্বারী আব্দুর রহমান  ও লতা ইউনিয়নে হাতপাখার প্রার্থী অলিউর রহমান সরদার ইউনিয়নের গন্যমান্য, আলেম-ওলামা ও অসাধারণ ভোটারদের অংশগ্রহণে  মতবিনিময় সভা করেন। সোলাদানা ইউনিয়নে হাতপাখার প্রার্থী মোঃ মঈনুল ইসলাম, চাদখালি ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রচার-প্চারণা করেন ।গড়ইখালি ইউনিয়নে হাতপাখার প্রার্থী মোঃ ফারুক হোসেন গড়ইখালী বাজারে ব্যাপক গণসংযোগ করেন। দিঘলিয়া ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা আসাদুল্লাহ হামিদী দিঘলিয়ায় গনসংযোগ করেন।গাজীরহাট ইউনিয়নে হাতপাখার প্রার্থী মোঃ রেজাউল করিম ইউনিয়নে নির্বাচনী গণ সংযোগে করেছেন, যোগীপোল ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল মাসুম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।

দলীয় প্রার্থীদের ভিন্ন ভিন্ন প্রচার- প্রচারণা গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, ও সেক্রেটারি মোঃ আসাদুল্লাহ গালিব, আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা মাহবুবুল আলম, মোঃ আব্দুল্লাহ আল নোমান ,মোহাম্মদ এনামুল হাসান সাঈদ, মুফতি ফজলুল হক, মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ ওসমান শেখসহ প্রমুখ নেতৃবৃন্দ।

গণসংযোগকালে প্রার্থীরা দলমত নির্বিশেষে সকলকে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বটিয়াঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে ঘুষ-দূর্নীতি-উৎকোচ গ্রহণের অভিযোগ

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী-কাম-হিসাব রক্ষক মোঃ সায়েদুজ্জামানের বিরুদ্ধে সীমাহীন ঘুষ-দূর্নীতি-উৎকোচ, দূর্ব্যবহার ও অসাধাচরণ এর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কমপ্লেক্সের সকল নার্স, ল্যাব টেকনোলজিষ্ট, ইপিআই টেকনোলজিষ্ট, স্বাস্থ্য সহকারী, হারবাল সহকারী সহ একাধিক ষ্টাফ তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিকার চেয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর কাছে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছে। স্বাস্থ্য কর্মকর্তা অভিযোগটি আমলে নিয়ে প্রধান সহকারীকে বারংবার  সতর্ক করার পরেও সাইদুজ্জামান তার অপকর্ম বহাল রাখায় বিভাগীয় পদক্ষেপ নিতে বিভাগীয়  স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন বরাবর পত্র প্রেরণ করেছেন। হাসপাতালের বিভিন্ন  ষ্টাফদের লিখিত অভিযোগে  প্রকাশ, সাইদুজ্জামান যোগদানের পর থেকেই হাসপাতালে নতুন কেউ যোগদান করতে এলেই যোগদানের কপি নিতে ২ হাজার টাকা, প্রতি মাসের বেতন তুলতে রেজিষ্টার খাতায় স্বাক্ষর করাতে ১০০ টাকা, শ্রান্তি বিনোদনের বিল ও ছুটি পাশ করাতে ২ হাজার টাকা, উন্নত ট্রেনিং এ যেতে ২ থেকে ৩ হাজার টাকা, বদলী ছাড়পত্র নিতে উৎকোচ, চাকুরী স্থায়ীকরনের জন্য ১০ হাজার টাকা, উচ্চতর গ্রেড ও বকেয়া বিল বিল পেতে টাকা, জিপিএফ ফান্ডের হিসাব ও পে-ফিক্সেশন এর কপি পেতে উৎকোচ সহ সকল স্টাফদের সাথে দূর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ শুরু করে। সাইদুজ্জামানকে উৎকোচ দিতে না পারলেই নেমে আসে খড়্গ। মাসের পর মাস পড়ে থাকে ফাইল। যিনিই তাঁর চাহিত উৎকোচ মিটিয়ে  দিতে পারেন তার ফাইল তড়িৎ গতিতে চলে। উক্ত সাইদুজ্জামান স্বাস্থ্য বিভাগে পিয়ন পদে  চাকুরী জীবন শুরু করেন। বর্তমানে তিনি বিভাগীয় পদোন্নতি নিয়ে প্রধান সহকারী-কাম-হিসাব রক্ষক পদে এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। পদবীগত শিক্ষাগত যোগ্যতার অভাব ও দাপ্তরিক কর্ম  অভিজ্ঞতার ঘাঁটতির কারনেই বটিয়াঘাটায় স্বাস্থ্যসেবা বিঘিœত হচ্ছে বলেও উল্লেখ করেছেন তাঁরা। স্বাস্থ্য কর্মকর্তার সততা,  কর্মদক্ষতা দেখে  চিকিৎসক, নার্স,  স্বাস্থ্য সহকারী  সহ অন্যান্য স্টাফরা সাইদুজ্জামানের দূর্নীতির  বিরুদ্ধে একের পর লিখিত অভিযোগ দায়ের শুরু করেন। অভিযোগ পেয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান প্রধান সহকারী-কাম-হিসাব  রক্ষক সাইদুজ্জামানকে তার নিজ অফিস কক্ষে আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক ও স্বাস্থ্য সহকারী গোলাম মোস্তফার উপস্থিতিতে তাকে শেষ বারের মতো সতর্ক করে দেন। অভিযুক্ত সাইদুজ্জামান এর পর থেকেই নানান ছলচাতুরী শুরু করেন। তিনি কাল্পনিক লাচ্ছিত ও অসুস্থ্য দেখিয়ে অফিসে অনুপস্থিত থাকছেন। এ ব্যাপারে প্রধান সহকারী-কাম-হিসাব রক্ষক মোঃ সাইদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। তবে একটা বিভাগের  অধিকাংশ স্টাফরা ক্ষিপ্ত কেন জানতে চাইলে তিনি এঁড়িয়ে যান। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ  আসছে। অফিসে বসলেই তার বিরুদ্ধে  একাধিক লিখিত অভিযোগ।  প্রাথমিক সতর্ক করা হয়েছিলো। দূর্নীতিতে জড়িয়ে পড়া ও পদ অনভিজ্ঞতার কারণে এমনটি হচ্ছে। বিষয়টি উর্দ্ধতন কতৃর্পক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে। চিকিৎসা একটি স্পর্শকাতর বিষয়। তার দূর্নীতির  কারনে গোটা হাসপাতালের স্টাফদের  মধ্যে চরম  ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাগেরহাটে ইউপি নির্বাচনে সহিংসতার আশঙ্কায় ভোটাররা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারন ভোটারদের মধ্যে ব্যাপক সহিংসতার আশঙ্খা বিরাজ করছে। এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছেনা। তবে তৃণমুল পর্যায়ের সাধারন ভোটাররা সতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলা অফিস ভাংচুর, পোষ্টার ছেড়া এমনকি সাধারন ভোটারদের হুমকি দেয়া প্রতিদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। ভোটের দিন জেলা জুড়ে প্রতিটি কেন্দ্র দখল রাখতে পারবে এই ধরনের মানষিকতা নিয়ে প্রতিদ্বন্দী প্রর্থীদের মধ্যে প্রকাশ্য মহড়ায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সাধারন ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইউপি নির্বাচনে আ’লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিক পেলেও আ’লীগের ভোট ব্যাংকের সাধারন ভোটাররা ঝুকছেন একই দলের সতন্ত্র প্রার্থীর দিকে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীরা ততই শক্ত অবস্থান নিচ্ছেন। আর এই কারনেই দিনদিন বাড়ছে তুমুল উত্তেজনা ও সহিংসতা ঘটনা ঘটার আশঙ্কা।

প্রাণঘাতি করোনা ভাইসের কারনে দুই দফা পিছিয়ে (স্থগিত) থাকা বাগেরহাটের ৬৫টি ইউনিয়ন পরিষদে আগামী ২০ সেপ্টম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথমধাপে জেলার ৬৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতি মধ্যেই জেলার প্রতিটি উপজেলার নির্বাচনী সরঞ্জম পৌছানোর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে। এরই মধ্যে ৬৫টি ইউনিয়নের ৫৯৯টি কেন্দ্রে সবচকটি ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। জেলা (ডিএসবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩৮ জন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে। এছাড়া জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতা চেয়ারম্যান ও ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে ভোট হচ্ছে না।

জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, বাগেরহাট জেলায় ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছেন ১০০ জন, সদস্য প্রার্থী আছেন দুই হাজার ২শ ৫৫ জন, সংরক্ষিত সদস্য পদে প্রার্থী রয়েছেন ৭৬৮ জন। নির্বাচনে ৫৯৯টি কেন্দ্রে বুথ সংখ্যা দুই হাজার ৮শ ১৯টি। নির্বাচনে প্রতিটি উপজেলায় ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩টি টহল টিম, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলায় ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃংখলা বাহিনীর ২২ জন সদস্য নিয়োজিত থাকবে।

ফকিরহাটের গাবখালী স্কুল মাঠে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পথসভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম ফকির এর নির্বাচনী পথসভা শনিবার বিকাল ৫টায় গাবখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা শেখ মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার। শ্রমিকলীগ নেতা মোঃ মুস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ফকির কাওসার আলী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকাত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, টিএস বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাজাহান কবির প্যারিস, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য উজ্জল হাওলাদার ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে মিছিল সহকারে শতশত নেতাকর্মিরা পথসভা স্থলে হাজির হলে সভা স্থল যেন কানাই কানাই পরিপূর্ণ হয়ে পড়ে।

ফকিরহাটে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী গিয়াস উদ্দিনের গণসংযোগ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং লখপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোঃ গিয়াস উদ্দিনের আনারস প্রতীকের নির্বাচনী গণসংযোগ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কাকডাকা ভোর হতে তিনি লখপুর ইউনিয়নের বল্লবপুর, লখপুর,খাজুরা ফকির বাড়ি, জাড়িয়া মাইট কুমরা, জাড়িয়া বারুইডাঙ্গা, ভবনা, ভট্টখামার ও ভবনা হুলোর মাথা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ মামুন মোল্লা, মোঃ ফারুক গাজী, সোহেল শেখ, রাহিম শেখ, তরিকুল ইসলাম, আব্দুল জলিল ও রাজু শেখ প্রমুখ। এসময় তারা স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোঃ গিয়াস উদ্দিনের আনারস প্রতীকের লিফলেট বিতরন ও ভোট প্রার্থনা করেন।

রায়েরমহল কলেজে ছায়াবৃক্ষের দেশি জাতের ফলজ গাছের চারা রোপন

খবর বিজ্ঞপ্তিঃ

শনিবার সকাল এগারটায় খুলনা নগরীর রায়ের মহল (অনার্স) কলেজ প্রাঙ্গণে ছায়াবৃক্ষের আয়োজনে এবং আরসিসি বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় দেশি জাতের বিলুপ্তপ্রায় ফলজ গাছের চারা রোপণ করা হয়। বিদেশি এবং হাইব্রিড জাতের গাছের আগ্রাসনে বিলুপ্তপ্রায় দেশি জাতের ফলজ গাছ সংরক্ষণ এর পাশাপাশি অক্সিজেন এবং পুষ্টির চাহিদা পূরণ এবং পরবর্তী প্রজন্মের কাছে পরিচয় ঘটানোর লক্ষ্যকে সামনে রেখে খুলনা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছায়াবৃক্ষ বিগত বছরগুলোর ন্যায় এ বছরও এ কর্মসূচি পালন করছে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডক্টর আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ছায়াবৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশার পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, অ্যাড. রফিকুল ইসলাম, সৈয়দ শহীদুজ্জামান রিপন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবাহান, সোহেল রহিম, মুন্সির মামুন, মারুফ হোসেন রাব্বি প্রমূখ।

খালিশপুর স্মৃতি কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক সবার প্রিয় সিদ্দিক মাস্টার আর নেই

খবর বিজ্ঞপ্তি

ঐতিহ্যবাহী খালিশপুর স্মৃতি কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সবার প্রিয় ডাঃ এ এইচ এম সিদ্দিকুর রহমান(৫৬) ওরফে সিদ্দিক মাস্টার আর নেই। শনিবার সকাল সাড়ে ৭টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন চোখ, কিডনী, ডায়েবেটিকসহ নানা শারীরিক জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি খালিশপুর বণিক সমিতি ও বাবুস সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি বৃহত্তর বরিশাল ব্যবসায়ী কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি  ছিলেন। শনিবার বাদ যহোর খালিশপুর বাবুস সালাম জামে মসজিদে জানাজা শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন খালিশপুর থানা আ’লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দীন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ডালিম হাওলাদার, খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃ মতিন বাচ্চু, সাঃ সম্পাদক সাহিদুর রহমান সাঈদ, বাবুস সালাম মসজিদের ইমাম মাওলানা জাফর সাদিক, বিদ্যুৎ কেন্দ্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবেদ আলী, স্কুল শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন, ইব্রাহীম, আল মামুন ফারুখ, খন্দকার খলিলুর রহমান, গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম বাদশা, ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, রুস্তম আলী, জাপা নেতা সেলিম শিকদার, মনিরুজ্জামান চাপলু, অবকাশ গণগ্রন্থাগারের সৈয়দ জাকির হোসেন, আঃ মতিন, রেজাউল করিম স্বপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামী সোমবার আছরবাদ বাবুস সালাম মসজিদে মরহুমের স্মরণে দোয়া অনুষ্ঠিত হবে।

শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম রামপালের ৯ ইউপি, ইভিএমএ ভোট বাইনতলায়

স্টাফ রিপোর্টার ।।

শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় সরগরম রামপাল উপজেরার ৯ টি ইউনিয়নের নির্বাচনী মাঠ। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচারণা। নানা প্রতিশ্রুতি ও আশ্বাসের ফুল ঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের মাঝেও রয়েছে চুল ছেড়া বিশ্লেষণ। বিগত দিনে পাশে রয়েছেন, উন্নয়ন করেছেন এমন প্রার্থীদেরকে ভোট দেয়ার কথা জানিয়েছেন সাধারণ ভোটাররা। এছাড়া নতুন প্রার্থীদেরও কদর রয়েছে বেশ। এ উপজেলায় এবার প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বাইনতলা ইউনিয়নে। বাইনতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রে ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে ইভিএমএ। ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ ভোটারদের মাঝে প্রচারণা চালানো হয়েছে। শনিবার দিনভর ওই এলাকায় ইভিএমএ ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে ভিডিও চিত্র পদর্শন করা হয়েছে।

রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাকারিয়া জানান, ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ২৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬০ হাজার ১৮৩ জন। মহিলা ভোটর সংখ্যা ৬০ হাজার ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  ২০ সেপ্টেম্বরের নির্বাচনে এ উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৪টিতে চেয়ারম্যানসহ সদস্য প্রার্থীর ভোট অনুষ্ঠিত হবে। আর রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান মারা যাওয়ায় ওই ইউনিয়নে ভোট স্থগিত করা হয়েছে। আর বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না বাঁশতলী, মল্লিকেরবেড়, ভোজপাতিয়া, হুড়কা ও রামপাল সদর ইউনিয়নে। তবে এ চারটি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপজেলার ৪টি ইউনিয়নে ১৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। আর সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ৩ শ ৮৪ জন প্রার্থী। এখানকার ৯ টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুতের জন্য শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার শেখ জাকারিয়াসহ অন্যান্যরা। 

তিনি বলেন, রবিবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো শুরু হবে। ভোট নির্বিঘ্ন করতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন বলেন, আমাদের সর্বমোট ৮১টি কেন্দ্র, প্রতিটি কেন্দ্রকেই আমরা গুরুত্বের সাথে নিয়েছি। শতভাগ নিরপেক্ষ ও সাধারণ মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। চার প্লাটুন বিজিব, চারজন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন, তারা দেখবেন ঠিকঠাক মত নির্বাচন হচ্ছে কিনা, কোথাও আইন ভঙ্গ হচ্ছে কিনা। পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও র‌্যাব থাকবে। সব মিলিয়ে আমরা বলতে পারি সম্পূর্ণ নিরপেক্ষ, পরিচ্ছন্ন ভোটের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সাত হাজার একশত ৬৭ জন

তথ্য বিবরনী

খুলনা জেলায় আজ (শনিবার) সাত হাজার একশত ৬৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার পাঁচশত ৬৯ এবং মহিলা তিন হাজার পাঁচশত ৯৮ জন।

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার একশত ৯৭ জন এবং পাঁচটি উপজেলায় মোট তিন হাজার নয়শত ৭০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ৭৬ জন, বটিয়াঘাটায় চারশত ৬৮ জন, দিঘলিয়ায় দুইশত ৮৯ জন, ডুমুরিয়ায় পাঁচশত ৮৩ জন, ফুলতলায় চারশত ৮৬ জন, কয়রায় পাঁচশত ১২ জন, পাইকগাছায় আটশত ৪৪ জন, রূপসায় দুইশত ৪১ জন ও তেরখাদায় দুইশত ৬৯ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার তিনশত ৯৮ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার দুইশত ৯৯ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

 মাদকনির্ভরশীল ও মানসিক সমস্যার রোগীদের চিকিৎসায় কাউন্সেলরের ভূমিকা নিয়ে পারিবারিক সভা

খবর বিজ্ঞপ্তি

মাদকনির্ভরশীল এবং মানসিক সমস্যাগ্রস্থ রোগীদের চিকিৎসায় মনোরোগবিশেষজ্ঞ এর পাশাপাশি কাউন্সেলরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। চিকিৎসা কেন্দ্রে সঠিকভাবে ও নিয়মিত কাউন্সেলিং একজন রোগীর সুস্থতার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি করে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আজ বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২১ আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে উক্ত কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক সভা আয়োজন করা হয়। এবারের সভার মূল আলোচ্য বিষয় ছিলো মাদকনির্ভরশীল ও মানসিক সমস্যার রোগীদের চিকিৎসায় ‘‘কাউন্সেলরের ভূমিকা’’। সভাটি ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়। সভার বিশেষজ্ঞ আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহির উদ্দিন এবং ঢাকা আহ্ছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী। সভার মূল আলোচ্য বিষয়ে উপস্থাপনা করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সাইকোস্যোসাল কাউন্সেলর মমতাজ খাতুন। উপস্থাপনায় কাউন্সেলিং কি, মাদকাসক্ত ও মানসিক সমস্যার রোগীদের চিকিৎসায় কাউন্সেলিং এর বিভিন্ন দিক ও কেন্দ্রের কাউন্সেলিং সার্ভিস নিয়ে আলোচনা করেন। সভার বিশেষজ্ঞ আলোচক তার বক্তব্যে বলেন গবেষণা ভিত্তিক চিকিৎসা ব্যবস্থায় মাদকনির্ভরশীল এবং মানসিক রোগীদের জন্য কাউন্সেলিং এর ভূমিকা অপরিসীম, এছাড়াও তিনি বলেন চিকিৎসা পরবর্তীতে সুস্থ্য থাকতে কেন্দ্রের সাথে রোগীকে বিভিন্নভাবে সম্পৃক্ত থাকা প্রয়োজন এবং একই সাথে রোগীর সমস্যার পর্যায়নুযায়ী দীর্ঘমেয়াদে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিলে সুস্থ্য থাকার হার অনেক বৃদ্ধি পায়। আলোকচগন পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আরেকজন আলোচক ঢাকা আহ্ছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী চিকিৎসা মেয়াদ সম্পন্ন করা এবং একই সাথে রোগীর পাশাপাশি রোগীদের পরিবারের সদস্যদের মানসিক স¦াস্থ্য সেবা গ্রহণের গুরুত্ব নিয়ে বলেন। সভাটি সঞ্চালনা করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত। সবশেষে সভায় সমাপনী বক্তব্য প্রদান করেন কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা। 

কেশবপুরে স্কাউটসের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে শনিবার সকালে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে নূরুল ইসলাম খানকে কমিশনার ও দিন ইসলামকে সম্পাদক করা হয়। এছাড়া ওই কমিটিতে নাজমুল হুদা বাবুকে কোষাধ্যক্ষ, আব্দুল হালিমকে যুগ্ম সম্পাদক, মুনতাজ উদ্দিন, নিখিল চন্দ্র দাস, হযরত আলী ও আলী রেজাকে গ্রুপ কমিটির সভাপতি এবং সুপার আবুল হালিম ও শিক্ষক জাহাঙ্গীর আলমকে পরিদর্শক করা হয়েছে।

উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তৃতা করেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা সিনিয়র সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা স্কাউটসের কমিশনার নূরুল ইসলাম খান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক নওশাদ আলী, নাজমূল হুদা বাবু, সুলতানা শারিফুন্নেছা, মুনতাজ উদ্দিন, সুপার আব্দুল হালিম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, উপজেলা স্কাউটসের সম্পাদক দিন ইসলাম।

খুলনায় হাফেজ মানসুর আহমেদ স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় খুলনা পল্লী মঙ্গল মাদ্রাসা প্রাঙ্গণে হুফ্ফাজে পল্লীমঙ্গল খুলনার ব্যবস্থাপনায় শামসুল উলুম খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফেজ মানসুর আহমদ রহ. এর স্মরণে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হুফ্ফাজে পল্লীমঙ্গল খুলনার সভাপতি মাওলানা রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় আলোচনা করেন হাফেজ মোস্তাক আহমেদ, হাফেজ মুফতি হাফিজুর রহমান, হাফেজ মুফতি রফিকুল ইসলাম, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা ফেরদৌস আলম, মাওলানা এনায়েত হোসেন, মাওলানা মশিউর রহমান, মোঃ এমদাদুল হক খালাসী, মোঃ মুরাদ হোসেন, শেখ মোঃ নাসির উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস, হাফেজ কবির হোসাইন, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

স্মরণসভায় ছাত্রদের উদ্যোগে কয়েক খতম কুরআন পড়া হয় এবং শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বিকালে সকল ছাত্রদের নিয়ে তার কবর জিয়ারত করা হয়।

খালিশপুরে উদীয়মান স্পোর্টস ক্লাবে ফুটবল সহ খেলাধুলা সামগ্রী প্রদান

 খবর বিজ্ঞপ্তি

খেলাধুলা প্রতিটি মানুষের মেধা বিকাশে অনেক বড় ভূমিকা রাখে। শারীরিক সুস্থতার জন্য প্রতিনিয়ত খেলাধুলা করা প্রয়োজন বলে মনে করেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী। তিনি বলেন বর্তমান প্রজন্ম প্রতিনিয়তই মোবাইল ও মাদকে আষক্ত হয়ে পড়ছে আর এ থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হলে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। মানষিক ও শারিরীক ভাবে সুস্থ থাকতে হলে ও সুস্থ শরীর গঠন করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আর তারই লক্ষে খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে খালিশপুরে উদীয়মান স্পোর্টস ক্লাবে ফুটবল সহ খেলার সামগ্রী প্রদান করা হয়। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সারে ১০ টায় খালিশপুর চিত্রালী বাজার সংলগ্ন এসবি আলী ফুটবল একাডেমী প্রাঙ্গণে  উদীয়মান স্পোর্টস ক্লাবের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন উদীয়মান যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জলের হাতে ফুটবল সহ বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন এসবি আলী ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিম, উদীয়মান যুব সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আশিক খান রাজা, সহ-সভাপতি শুকুর গাজী, সহ-দপ্তর সম্পাদক রায়হান গাজী, সংগঠনের সদস্য মোঃ হাসিবুর রহমান, চিত্রালী বাজার বনিক সমিতির সদস্য মোঃ মুরাদ হোসেন প্রমুখ।

মহেশপুরের জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন এম,পি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের পানিপড়া সেই টিন সেটের ভবন সরিয়ে নতুন ভবনের উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। গতকাল শুক্রবার বিকালে নব-নির্মিত নতুন ভবনের ফিতে কেটে উদ্বোধন করেন তিনি।

জলিলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুকুল চৌধুরী, জেলা পরিষদ সদস্য শেখ হাসেম আলী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক এম এ আসাদ,পৌর কাউন্সিলর শেখ হাবিবুর রহমান, জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান,সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সাবেক পৌর কাউন্সিলর আব্দুর কাদের,পৌর যুবলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজি, যুবলীগ নেতা আশরাফুল আলম দোলন, শফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ রুবেল খান,উপজেলা তাতীলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

মহেশপুরে ইজিবাইক চালককে হত্যার প্রতিবাদে ইজিবাইক শ্রমিকদের মানববন্ধন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

রাস্তার পাশে থাকা মটর সাইকেলে ইজিবাইকের ঘষা লাগায় ইজিবাইক চালক হাফিজুর রহমানকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর ব্রিজের পাশে। নিহত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ নিহত ইজিবাইক চালক হাফিজুর রহমানের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার দুপুরে আবু বক্কর (৩৮) নামের এক জনকে আটক করেছে।

এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যায় কেশবপুর গ্রামের ইজিবাইক চালক হাফিজুর রহমান বাড়ী ফেরার সময় কেশবপুর ব্রিজের পাশে থাকা একই গ্রামের খালিদ হাসানের মটর সাইকেলে একটু ঘষা লাগে। এসময় মটর সাইকেলের মালিক খালিদ হাসান,ভাসানীসহ ৪/৫ তাকে তাকে পেটাতে থাকে। এক পর্যয়ে ইজিবাইক চালক হাফিজুর রহমান ঘটনা স্থলেই মারা যান।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যার সাথে জরিত কেশবপুর গ্রামের আকবার আলীর ছেলে আবু বক্করকে আটক করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।   

এদিকে গতকাল শনিবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত মহেশপুর উপজেলা ইজিবাই শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা ইজিবাইক চালক হাফিজুর রহমানকে হত্যার প্রতিবাদে থানার সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা ইজিবাই শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিফুল আজম খান পিন্টু,সহ সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,জীবননগর ইজিবাই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফি তালুকদার,দত্তনগর ইজিবাই শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ, মহেশপুর উপজেলা ইজিবাই শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আবিদ হাসান, কবির হোসেন প্রমুখ।

নড়াইলে পাঁচজন গুনি শিল্পীকে সম্মাননা প্রদান

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়জনে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নড়াইলে পাঁচজন গুণী শিল্পীকে ‘গুণিজন সম্মননা-২০২০’ প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের এ সম্মাননা প্রদান করা হয়। শিল্পকলার ৫টি শাখায় বিশেষ অবদানের জন্য এ ‘গুণীজন সম্মাননা’ যারা পেলেন তারা হলেন- যাত্রায় হেম সেন, লোকসঙ্গীতে কিসমত হোসেন পাভেল, নাটকে মাহবুব এ রসুল, চারুকলায় সমীর কুমার বৈরাগী ও সঙ্গীতে মাসুদুল হক টুটুল। এ সময় জেলা প্রশাসক ও সম্মানিত অতিথিবৃন্দ ‘গুণীজন সম্মাননা’ প্রাপ্তদের হাতে তুলে দেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক গোলাম মুর্ত্তজা স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলী, মলয় কুমার কুন্ডু, রওশন আরা লিলি প্রমুখ। উল্লেখ্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর দেশের ৬৪ জেলায় সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৩ খ্রীস্টাব্দ থেকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করে আসছে। এরই অংশ হিসেবে আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি উল্লেখিত পাঁচজন গুনী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।

শরণখোলায় ইউপি নির্বাচনে সহিংসতার আশংকা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

শরণখোলায় ২০ সেপ্টেম্বরের ইউপি নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দাবী করে শরণখোলা প্রেসক্লাবে ১৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে সরকার দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে। উপজেলার ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (বর্তমান বহিস্কৃত) ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহিম আকনের চশমা প্রতীকের কর্মী-সমর্থকদের হামলার চিত্র তুলে ধরে এমন অভিযোগ করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহিম আকন লিখিত বক্তব্যে বলেন, চশমা প্রতীকের কর্মী-সমর্থকদের উপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে নৌকা প্রতীকের কর্মী হুমায়ূন করিম সুমন তালুকদার, কামাল তালুকদার, ছগির আকন সহ ৭/৮জন লোক আমার পোষ্টার ছিড়ে ফেলে ও যারা পোষ্টার গ্রামে টাংগানোর কাজ করে তাদের মারপিট করিয়া তাড়িয়ে দেয়। এমন হামলা শিকার হয়ে পাভেজ শরীফ, অলি শেখ, রাকিব আহত হয়েছে এবং চশমা প্রতীকের পোষ্টার ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষরা। তিনি বলেন, নির্বাচন করতে গিয়ে প্রতিনিয়ত সন্ত্রাসী হামলার শিকার হচ্ছি। আমার চশমা মার্কার কর্মী রেজাউল হাওলাদার, মুদি দোকানী লাল চাঁন শরীফ সহ একাধিক ব্যক্তিকে মারপিটের শিকার হতে হয়েছে। ইতিমধ্যে প্রতিপক্ষ মাইনুল হোসেন টিপুর নৌকা প্রতীকের কর্মীরা হামলার শিকার হয়ে ভীত সন্ত্রাস্ত হয়ে পড়েছে সাধারণ ভোটাররা। এছাড়া এজেন্ট নিয়োগের ক্ষেত্রেও তারা বাড়ী বাড়ী গিয়ে চশমা প্রতীকের এজেন্ট হতে নিষেধ করছে। এজেন্ট হলে ২০ তারিখের পর দেখিয়ে দেয়া হবে বলে হুমকি দেয় নৌকার সমর্থকরা। এছাড়া মহিম আকন বলেন, প্রকাশ্যে টেবিলে ভোট দিতে বলা হবে না, তবে নিজ ইচ্ছায় প্রকাশ্যে টেবিলে ভোট দিলে ভোটার তালিকায় তার নামে টিক চিহ্ন দেয়া হবে, আর নির্বাচনী বুতে গিয়ে ভোট দিলে ক্রস চিহ্ন দেয়া হবে বলে নৌকার প্রার্থী ও কর্মীরা প্রচার করছেন। নির্বাচন পরবর্তীতে ক্রস চিহ্ন ব্যক্তিদের হাত-পা ভেঙ্গে এলাকা ছাড়া করা হবে। নৌকার প্রার্থী মইনুল হোসেন আকন প্রকাশ্যে নির্বাচনী আচারণ বিধি ভাঙ্গলেও তার বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও অদ্যবধি কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে ১নং ধানসাগর ইউনিয়নের সকল নির্বাচনী কেন্দ্র সমূহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই সংবাদ সম্মেলনে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ও র‌্যাব মোতায়েনের জোর দাবী সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মহিম আকন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে, ভোটারগণ যাহাতে নির্বিঘেœ ভোট কেন্দ্র আসতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন সজাগ দৃষ্টি রাখছেন।

দাকোপে প্রশাসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনঃ নির্বাচনকে সুষ্ট করতে সর্বাতœক প্রস্তুতি গ্রহন

মোঃ শামীম হোসেন- বাজুয়া

আগামীকাল ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনকে সামনে রেখে দাকোপ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ প্রশাসন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে। ভোটের সুষ্ট পরিবেশ বজায় রাখতে সর্বাতœক প্রস্তুতি গ্রহন।

শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ট এবং নিরপেক্ষ করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন। তিনি প্রতিদ্বন্দি প্রার্থীসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করে বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ট করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। কেউ কোন ধরনের বিশৃংক্ষলা করার চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। এ সময় তিনি পানখালী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২ নং মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়, পানখালী ইউনিয়ন পরিষদ কেন্দ্র, খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয়, বরাইখালী প্রাথমিক বিদ্যালয়, বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বিভিন্ন বাজারে সচেতনতামূলক সভা করেন। তার সাথে বাংলাদেশ বর্ডার গার্ডের সুবেদার আনোয়ার হোসেনসহ বিজিব সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সহকারী পুলিশ সুপার দাকোপ সার্কেল মোঃ রাশেদ হাসান, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে থানা পুলিশ উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদ, নলিয়ান বাজার এবং কামারখোলা ইউনিয়ন পরিষদ, কালীনগর বাজারসহ জনগুরুত্বপূর্ন এলাকায় প্রতিদ্বন্দি প্রার্থী এবং ভোটারদের নিয়ে পৃথক পৃথক সভা করেন। এ সময় তারা ভোটের দিন যে কোন মূল্যে আইন শৃংক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে বলেন, ভোটের সুষ্ট পরিবেশ বজায় রাখতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২১’’ এর ফাইনাল খেলা আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ফাইনালে আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটি ২-১ সেটে আরাফত হোসেন অনিক ও মোঃ হেলাল মোল্লাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফলে রানার আপ হন আরাফত হোসেন অনিক ও মোঃ হেলাল মোল্লা জুটি। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন আলমগীর হান্নান ও আশরাফুল ইসলাম নূর।

অপর দিকে শনিবার কেরাম (একক) প্রতিযোগিতার প্রথম খেলায় মোহাম্মদ আলী সনি ওয়াক ওভার দিলে এস এম ফরিদ রানাকে বিজয়ী ঘোষণা করা হয় এবং অপর খেলায় আশরাফুল ইসলাম নূর নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকায় আহমদ মুসা রঞ্জুকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাব সদস্য মোঃ আব্দুল হালিম।

আগামীকাল ১৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় আল মাহমুদ প্রিন্স বনাম রফিক আলী এবং দুপুর ১২.৩০টায় হাসান আহমেদ মোল্লা বনাম তৌহিদুল ইসলাম তুহিন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমডিএ বাবুল রানা

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি :

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগিপোল ইউনিয়ন এর নির্বাচনে দলিয়ভাবে মনোনিত  নৌকা প্রতিকের প্রার্থী শেখ আনিছুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে , ১৮ সেপ্টেম্বর শনিবার সন্ধায় তেলিগাতি পাকার মাথায় ইউপি নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নির্বাচনি সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ। সভায় বিশেষ অতিথি ছিলেন  খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম । মহানগর আ”লীগের নেতা মোঃ ফারুক আহম্মেদ , খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, যুব ও ক্রিড়া সম্পাদক শেখ মোঃ  ফারুক হাসান হিটলু ।  নৌকা প্রতিকের  চেয়ারম্যান প্রার্থী ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান , থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম ও কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম মনিরুজ্জামান মুকুল। থানা আওয়ামীলীগ নেতা মোঃ মনির সিকদারের পরিচালনায় বক্তৃতা করেন কাজী জাকারিয়া রিপন, সেলিম রেজা,  সুরুজ্জামান হানিফ, সোলায়মান মুন্সি , জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, জাহিদুল হক খোকন, মুকুন্দ বিহারী, ওলিয়ার রহমান রাজু, ফয়সাল হোসেন, বেগ বাবর আলী, শেখ গোলাম রব্বানী,  শেখ গোলাম মোস্তফা, শেখ সেলিম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আল আমিন ফকির, হাবিবুর রহমান, বেগ খালিদ হোসেন, বেগ রাসেল, মুরাদ মোড়ল, ইমরান হোসেন নসু, কামাল মুন্সি, সুমন মুন্সি, জাহাঙ্গীর খোকন, নাসির উদ্দীন, রানা হাওলাদার, কোরবান আলী, আনোয়ার কাজী, আবু নাইম, মোড়ল আসাদুজ্জামান, বেগ রাশেদুজ্জামান সুমন , কৃষকলীগ নেতা মফিজুর রহমান  ,মুরাদ মোড়ল, মোঃ সোহেল , মোঃ ইনছান , মোঃ ডলার প্রমুখ।