রূপসা প্রতিনিধি।।
রূপসায় প্রথম শ্রেণির শিশু (৮) কে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যাওয়া ধর্ষককে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ আটক করতে সক্ষম হয়।
রূপসার নৈহাটী রামনগর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে মুসা সরদার (৫০) গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় প্রথম শ্রেণিতে পড়ুয়া আট বছরের এক শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে প্রতিমধ্যে মুসা সরদার তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির মা বাদী হয়ে রূপসা থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং ১৫। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
থানা পুলিশ জানায়, শিশু ধর্ষণ অপরাধ মামলার প্রেক্ষিতে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন এর নির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ খবর পেয়ে গত ১৫ সেপ্টেম্বর রাত পোনে ৩ টায় ধর্ষকের ছোট ভাই মো. ইশারত সরদারের সহযোগীতায় বটিয়াঘাটা কাতিয়ানাঙ্গলা গ্রামের ছোট বোনের শশুরবাড়ি ঘরের বরান্দায় ঘুমিয়ে থাকাবস্থায় পুলিশ আটক করে। পরবর্তীতে আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।










































