Home খেলাধুলা খুলনা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের নিলাম

খুলনা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের নিলাম

12

স্পোর্টস ডেস্ক ।।

খুলনা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে প্রথমবারের মতো মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফুটবল টুর্নামেন্টে মোট চারটি টিম অংশ নিচ্ছে। এরই মধ্যে নিলামের মাধ্যমে টিম বিক্রয় করা হয়েছে।
নিলামে সর্বোচ্চ মূল্যে ‘মধুমতি চ্যালেঞ্জার্স’ টিম ক্রয় করেছেন দৈনিক পূর্বাঞ্চল’র সম্পাদক মোহাম্মদ আলী সনি। দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে ‘শিবসা ওয়ারিয়ার্স’ টিম ক্রয় করেছেন দৈনিক খুলনার কার্যনির্বাহী সম্পাদক এস এম মাহবুবুর রহমান। এছাড়া ‘রূপসা টাইগার্স’ টিম ক্রয় করেছেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের তথ্য পত্রিকার সম্পাদক এস এম নজরুল ইসলাম এবং ‘ভৈরব রাইডার্স’ টিম ক্রয় করেছেন খুলনার অর্থনীতি পত্রিকার সম্পাদক শেখ মোঃ সেলিম।
বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে টিম নিলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ)।
এসময়ে আরও  উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, মোঃ শাহ আলম ও শেখ মাহমুদ হাসান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, মোঃ আনোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম কাজল, আলমগীর হান্নান, আহমদ মুসা রঞ্জু, মোঃ খায়রুল আলম, নূর ইসলাম রকি, আশাফুর রহমান কাজল, ইউজার সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, হেলাল মোল্লা ও কলিন হোসেন আরজুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ফুটবল টুর্নামেন্ট লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই টিম ফাইনাল খেলবে। সম্ভাব্য ৫ অক্টোবর থেকে খুলনা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে।