পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ডাকাতি প্রস্তুতিকালে একজনকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাত আনুমানিক ১১ টায় এ ঘটনা ঘটে।
উপপুলিশ পরিদর্শক এমরান হোসেন জানান, উপজেলার কপিলমুনির নাসিরপুর আমির আলী শেখের সুপারি বাগানে ১২-১৩ জন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপনে সংবাদ পেয়ে কপিলমুনি ফাঁড়ি পুলিশ অভিযান চালায়। পুলিশি উপস্থিত টের পেয়ে পালানোর সময় নড়াইলের কালিয়া থানার কালডাংগা গ্রামের মৃত উকিল বেগের ছেলে মিলন বেগ (৪১) আটক করে। বাকিরা পালিয়ে যায়। সে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভাড়ািয়া বলে পুলিশ জানায়। ওসি এজাজ শফী জানান সে আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার নামে কালিয়া থানায় অস্ত্র ও মাদকসহ ৬ টি মামলা রয়েছে। আইনে প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থীর সংবাদ সম্মেলন
পাইকগাছার সোলাদানা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বৃহস্পতিবার সকালে সোলাদানা বাজারস্থ নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। তার ও তার কর্মীদের নির্বাচনী কাজে বাঁধা, মারপিট ও ভোট কেন্দ্রের পাশে ইট খোয়া, লাঠি মজুূদ রাখার অভিযোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন কালে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী এসএম এনামুল হক বলেন, তার আনারস প্রতীকের কর্মীদের প্রচারনা কালে প্রতিনিয়ত বাঁধা দেয়া হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে কয়েকজন কর্মীকে মারপিট করা হয়েছে। তার কর্মীরা চলমান নির্বাচনী তারিখ ঘোষনার পর দু-একটি ওয়ার্ড ছাড়া কোথাও বের হতে পারছো না। তিনি বলেন, সরকার ও প্রশাসন চাচ্ছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু প্রতিপক্ষ প্রার্থী আব্দুল মান্নান গাজী ও তার লোকেরা এসব মানছে না। বরং নির্বাচনী পরিবেশ ঘোলটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ইউনিয়নের ১, ২, ৩ নং সহ কয়েকটি ওয়ার্ডে ভোটারদের বাড়ীতে বাড়ীতে যেয়ে প্রকাশ্য হুমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে গেলে নৌকায় ভোট দিতে হবে। এর বাইরে কোন চিন্তা ভাবনা করা যাবে না। এজেন্ট হওয়া যাবে না হয়। এসময় তিনি আরও বলেন কয়েক মাস আগে আমার মাথা ও হাতে কুুপিয়ে মারাত্মক জখম করে। মাথায় ৩২ টি সেলাই লাগে। একই ভাবে ২২ জন কর্মীকে রক্তাক্ত জখম করে। এ কারণে তিনি সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের দাবী জানান। এর জন্য প্রশাসনের উদ্যোগ সফল করতে ভোটের দুদিন আগে আইন প্রয়োগকারী সংস্থার এলাকায় উপস্থিতি কামনা করেন।
পাইকগাছায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পাইকগাছায় সিরাজুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের পিতা আমজাদ আলী গাজী জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিল। সে ঋণগ্রস্ত হয়ে মানসিক রোগে দুই বছর যাবত স্থানীয় একটি ডাক্তারের নিকট চিকিৎসাধীন ছিল। সে গত দুইদিন ধরে গলায় রশি দিব বলে চিৎকার করছিল। বুধবার রাত আনুমানিক ১ টার দিকে বাড়ির বাইরে চলে যায়। তাকে খোঁজাখুজির এক পর্যায় বৃহষ্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় পার্শ্ববর্তী পচা পালের বাগানে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এ সময় পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়েছে।










































